পরামর্শ

ভাইবায় কাগজপত্র

ভাইবায় কাগজপত্র

বিভিন্ন ধরনের চাকরীর ভাইবায় বিভিন্ন ধরনের কাগজপত্র চাইতে পারে। মোটামুটি নিম্নলিখিত তালিকা অনুযায়ী কাগজ প্রস্তুত করলে সব ভাইবাতেই কাজে লাগবে। এখানে স্ট্যান্ডার্ড হিসেবে বিসিএস এর ভাইবায় প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেয়া হল। প্রয়োজনীয় মূলকাগজপত্র ও ফটোকপি: ১। জাতীয় পরিচয়পত্র । ২। শিক্ষাগত যোগ্যতার মূল সনদসমূহ- এসএসসি, এইচএসসি, অনার্স/ সমমান, মাস্টার্স (যদি থাকে)। ৩। মূল নাগরিকত্ব সনদ। ৪। মুক্তিযোদ্ধা/ প্রতিবন্ধী/ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী/ বিএমডিসি সনদ (যদি থাকে ১ কপি )। ৫। ছাড়পত্র থাকলে এর মূল কপি। ৬। ২ কপি প্রাক-চাকুরী বৃত্তান্ত বা পুলিশ ভেরিফিকেশন ফর্ম। ৭। সরকারী চাকুরিরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) ৮। ১ কপি সাক্ষাৎকারপত্র। ৯। ১ কপি BPSC Form-1 (Applicant's Copy) (রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে) ১০। ১ কপি BPSC Form-3। ১১। ১ কপি এডমিট কার্ড (ছবিযুক্ত)। ১২। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (৫ কপি/ প্রয়োজনমত) (নির্দেশনা মোতাবেক সম্প্রতি তোলা ছবি হতে হবে। এডমিট কার্ডের সেম ছবি ব্যবহার করলে ভাইবা বোর্ড বিষয়টি গোচরে নিয়ে নির্দেশনা অমান্যের দায় প্রদানের ঘটনা ঘটেছে) ১৩। অ্যাপেয়ার্ড/ অবতীর্ণ সার্টিফিকেট দিয়ে আবেদন করলে অবতীর্ণ প্রত্যায়নপত্র (পরীক্ষা শুরু এবং শেষ হওয়ার তারিখ উল্লেখ থাকতে হবে)। ১৪। সকল কাগজের ৩ সেট/ প্রয়োজনমত সত্যায়িত ফটোকপি (নির্দেশনা মোতাবেক)। বিশেষ ক্ষেত্রে লক্ষণীয় ১। যদি কোন প্রতিষ্ঠান ফটোকপি সেট সত্যায়িত করা নির্দেশনা উল্লেখ না করে থাকে সেক্ষেত্রে সত্যায়িত করা নিয়ে দুশ্চিন্তা করবেন না। ২। আবেদনের সময় সরকারি চাকুরীরত উল্লেখ করলে অবশ্যই কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করে আবেদন করবেন এবং ভাইবার পূর্বে এনওসি সংগ্রহ করে ভাইভা বোর্ডে দাখিল করবেন। অনেক সময় কিছু কিছু বিশেষ প্রতিষ্ঠান এনওসি দিতে অনীহা প্রকাশ করে এবং অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এনওসি দিতে চান না বরং পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় বাধাবিঘ্ন সৃষ্টি করেন। সে ক্ষেত্রে যদি এনওসি সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে আগেই আবেদনের সময় কথা চাকুরির কথা উল্লেখ না করা যেতে পারে, কারণ চাকরি উল্লেখ করলে সংশ্লিষ্ট এনওসি দাখিল করা একটি বাধ্যবাধকতা। পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনে যদি জানতে চাওয়া হয় সেক্ষেত্রে বিষয়টি বুঝিয়ে বলতে হবে তবে সাধারণত রাজনৈতিক সমস্যা, মামলা মোকদ্দমা কিংবা স্থায়ী ঠিকানা নিয়ে কোন গুরুতর ভুল না থাকলে এসব বিষয় নিয়ে কোন সমস্যা হয় না। ৩। কিছু কিছু বিশেষ প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের আগে চাকুরী ছাড়া যাবে না মর্মে প্রশিক্ষনের সমুদয় অর্থ ফেরত দিতে হবে মর্মে বন্ড দাখিল করা থাকে। এসব ক্ষেত্রে নতুন চাকুরির পরীক্ষা দিতে বা ভাইবা দিতে ভয় পাবেন না বা পিছপা হবেন না, কারণ ভালো চাকরির অবশ্যই অপশন পেলে আপনি অবশ্যই সেটিতে যোগদান করবেন বেশিরভাগ সময়ই এসব বিষয় নিয়ে কোন সমস্যা হয় না বা কোন টাকা পরিশোধ করতে হয় না।

গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ

  • প্রয়োজনীয় মূলকাগজপত্র ও ফটোকপি: