Primary
২০২৬
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 61
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: সহকারী কমিশনার (১) ঃ ভেতরে আসুন
বোর্ড: সাধারণ বোর্ড
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
আমার ভাইভা অভিজ্ঞতা বিষয় ঃ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ১৬-০৫ -২০২৪
প্র
Candidate
সালাম দিয়ে ঢুকলাম এবং বসার অনুমতি দিলে বসলাম । জেলা সহকারী কমিশনার (২) ঃ খুব হাসি দিয়ে জিজ্ঞেস করলেন কোথায় পড়াশুনা করেছেন , কিসে পড়েছেন ?
প্র
Candidate
কম্পিউটার সাইন্স এবং ভার্সিটির নাম বললাম । জেলা সহকারী কমিশনার (২) ঃ কম্পিউটার সাইন্স কি আমাদের বুঝিয়ে দিন
প্র
Candidate
আমি বুঝিয়ে দিলাম এবং চেহারা দেখে মনে হল তারা হ্যাপি । জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঃ এই প্রযুক্তির গুরুত্ব কি ?
প্র
Candidate
উত্তর দিলাম উদাহরণ দিয়ে । জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঃ ভাইভা রুমে সিসি ক্যামেরা যেই মনিটরে দেখা যাচ্ছিল সেটাকে লক্ষ্য করে বললেন, প্রথম প্রজন্মের কম্পিউটার আর এইটার মধ্যে কি সুবিধা আর অসুবিধা ?
প্র
Candidate
উত্তর সাথে সাথে দিতে পারিনি উনারা কিছুটা বলার পর বাকিটা বলতে পারছি । জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঃ আইসি কি ? কন্ডাকটর, সেমিকনডাকটর কি বুঝিয়ে দেন এবং তাদের কানেকশন বুঝিয়ে দেন ?
প্র
Candidate
আইসি পেরেছি । কিন্তু বাকি প্রশ্নের উত্তর মাথায় আসেনি , সরি বলেছি । বুঝা গেল তারা সন্তুষ্ট না । জেলা সহকারী কমিশনার (১) ঃ বাগ কি ?
প্র
Candidate
উত্তর দিলাম যে প্রোগ্রামিং এর এরর । পাল্টা জিজ্ঞেস করলেন কী কি কারণে এরর হতে পারে ? উত্তর দিলাম । জেলা সহকারী কমিশনার (২) ঃ ভাইভা রুমের একটি বর্ণনা জানতে চাইল ইংরেজিতে ।
প্র
Candidate
ইংরেজিতে দিলাম জেলা সহকারী কমিশনার (২) ঃ ভাইভা রুমের দেয়াল ঘড়ি কি আকৃতির এবং দেয়ালের দৃশ্যটির আকৃতি জানতে চাইল ? এবং ঐ আকৃতির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানতে চাইল
প্র
Candidate
বৃত্তাকার , বর্গাকার । এবং ক্ষেত্রফলের সূত্র বললাম । জেলা সহকারী কমিশনার (২) ঃ ঠিক আছে আপনি আসতে পারেন ।
প্র
Candidate
সালাম দিয়ে চলে আসলাম ।