Primary
২০২৬
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 67
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: যশোর
বোর্ড: সাধারণ বোর্ড
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
ভাইভা অভিজ্ঞতা নামঃ তাপস কুমার হালদার বিষয়ঃ গণিত প্রতিষ্ঠানঃ সরকারি এম এম কলেজ যশোর সময়: সকাল ১১ঃ৪০ সিরিয়াল নম্বরঃ ২৩ প্রথমে একটি রুমে সকলকে বসিয়ে সিরিয়াল অনুযায়ী ও এম আর ফটোকপি দিলেন সাথে সংযুক্ত ছিলো একটা সাদা কাগজ। কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, রোল নম্বর লিখে জমা দিতে বললেন। তারপর সিরিয়াল অনুযায়ী ডেকে কাগজ পত্র সহ সাটিফিকেট দেখলেন। এরপর পাশের রুমে ১০ জন করে ডেকে নিয়ে বসালেন। এরপর সিরিয়াল অনুযায়ী ডাকলেন ভাইভা রুমে। বেল বাজার পর ভেতরে ঢুকে নমস্কার নিয়ে সিটের পাশে দাঁড়ালাম। বসতে বললেন বসলাম। কাগজ পত্র ( চারটা সার্টিফিকেট, অনার্সের নম্বর পত্র) দেখলেন। ডিপিই স্যারঃ পাটি গণিতের ইংরেজি কি? ডিপিই স্যারঃ ২৩% মুল্য বৃদ্ধির পর ব্যবহার কি পরিমাণ কমালে খরচ একই থাকবে? খাতায় সমাধান করে দেখালাম ডিপিই স্যারঃ Trigonometry অর্থ কি? এই তিনটি প্রশ্ন জিজ্ঞেস করলেন। তারপর বললেন আসুন। এটুকুই ভাইভা বাকিটা সৃষ্টিকর্তার উপর ভরসা