Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 68

প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: সাধারণ জেলা
বোর্ড: কিছু পরামর্শ আমার পক্ষ থেকে: ভাইভা ে আপনাকে কি ধরনের প্রশ্ন করা হবে সেটা আসলে ভাগ্য বলা চলে, স্মার্টলি আনসার করা গুরুত্বপূর্ণ,

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা ৩য় ধাপ, কুমিল্লা বিষয়: মৃত্তিকা বিজ্ঞান। সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং বসতে বলার জন্য স্যারকে ধন্যবাদ জানালাম। প্রশ্ন ১: কোন এলাকায় ধান চাষ বেশি হয়? কেনো হয়? প্রশ্ন২:বাংলাদেশের সংবিধান কত সালের কত তারিখে বাস্তবায়ন হয়? প্রশ্ন৩: বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? প্রশ্ন ৪:শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? প্রশ্ন ৫:কয়েকজন বুদ্ধিজীবীর নাম বলেন। প্রশ্ন ৬:বাংলাদেশের দুইটি উচু পর্বতের নাম এবং কোন জেলায় অবস্থিত? প্রশ্ন৭: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? প্রশ্ন৮: বাংলাদেশের যে কোন একটি বনাঞ্চলের নাম বলেন এবং এটি কোন জেলায় অবস্থিত? প্রশ্ন৯: আমি তোমার জন্য ৩ ঘন্টা যাবত অপেক্ষা করছি - (Translation) প্রশ্ন১০: দশমিকের একটি ম্যাথ দিয়েছিল আর কিছু প্রশ্ন ছিল আমার পারসোনাল বিষয়ে। ধন্যবাদ ও সালাম দিয়ে বের হয়ে গেলাম। সবাই সব জানবে না এটায় স্বাভাবিক। তাই চিন্তা বা ভয়ের কোন কারণ নাই। আমার প্রশ্ন তুলনামূলক সহজ করেছিল(আলহামদুলিল্লাহ) তাই অধিক চিন্তা না করে আল্লাহর ওপর ভরষা রেখে পড়াশোনা চালিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। সবার জন্য শুভকামনা রইলো।