Primary
২০২৬
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 71
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: মৌলভীবাজার।
বোর্ড: সাধারণ বোর্ড
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
প্রাইমারি ভাইবা অভিজ্ঞতা
প্র
Candidate
অনুমতি নিয়ে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম। স্যার : বসতে বললেন। তারপর তুমি আমিনা আক্তার। তোমার পূর্বে আয়েশা আক্তার। নাম তো প্রায় পাশাপাশি তোমার কি বোন হয়?
প্র
Candidate
জ্বি না স্যার। স্যার : অনুবাদ করুন: "আয়েশা আক্তার আমার বোন না"।
প্র
Candidate
Aysha Aktar is not my sister. স্যার : "আমরা তিন ভাইবোন " অনুবাদ করুন।
প্র
Candidate
We are three brother and sister. শুদ্ধ : We are three siblings. স্যার : হয়নি। একটি বিশেষ word আছে।
প্র
Candidate
চেষ্টা করেও sibling শব্দটি মনে করতে পারলাম না। দুঃখের বিষয় হল যেই মাত্র ভাইভা রুমের দরজা থেকে বের হয়েছি তখন sibling মনে পড়লো। এখনো আফসোস হয়?। স্যার : আপনার নিজ সম্পর্কে তিন লাইনে বলুন।
প্র
Candidate
বলেছি। যখন বললাম CGPA 3.83 স্যার : CGPA মিনিং কি?
প্র
Candidate
পারি নি ( Cumulative Grade Point Average) স্যার : এখন কোন কাল? কোন মাস? ছয় ঋতুর নাম বলুন।
প্র
Candidate
উত্তর করলাম। স্যার : সমকোণী ত্রিভুজ খাতায় লিখে দেখান এবং অনুসিদ্ধান্তগুলো বলুন।
প্র
Candidate
লিখলাম এবং বর্ণনা দিলাম। স্যার : আপনি তো ইংরেজি ভালোই বললেন. এখন খাতায় লিখুন "I am a student of Arabic University." এবং মুখে মুখে প্রত্যেকটি Word এর parts of speech বলুন।
প্র
Candidate
লিখে তারপর parts of speech বললাম। স্যার : এখন আপনি আসতে পারেন।
প্র
Candidate
সালাম দিয়ে বের হয়ে আসলাম। এই ছিল আমার ভাইভা। আল্লাহ তা'য়ালা রিজিকের মালিক। এখন ভাগ্যে থাকলে হবে। আল্লাহ ভরসা। সবার কাছে দোয়াপ্রার্থী। আল্লাহ তা'য়ালা যেন হালাল রুজির ব্যবস্থা করে দেন।(সংগৃহীত)