Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 72

প্রার্থী: আল আমীন সীফাত,
বিষয়: প্রাণিবিদ্যা
জেলা: আমিঃ স্যার আপনি সম্ভবত অতিরিক্ত প্রশাসক মহোদয়।
বোর্ড: ে তিনজন ছিলেন। ADC, DPEO, PTI ইন্সট্রাক্টর।

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
রিয়েল ভাইভা-২২ ৪জনের আজকের প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা ========================
প্র Candidate
মো: শাহরিয়ার ইসলাম সময়ঃ দুপুর ২:৩০ মিনিট সালাম দিয়ে প্রবেশ করলাম। বসতে বললেন DPEO স্যার। DPEO: পড়ালেখা কোথায় করেছেন?
প্র Candidate
? DPEO: তাহলে কি শহরের মাঝেই থাকতেন?
প্র Candidate
? DPEO: শহরের কোথায় থাকতেন মেসে,বাসা নাকি হোস্টেলে?
প্র Candidate
? DPEO: মেসটা কোথায় ছিলো?
প্র Candidate
? ADC: তাহলে আপনি প্রাণিবিদ্যায় পড়েছেন?
প্র Candidate
জ্বী স্যার। ADC: বলুন মলাক্সার কিছু বৈশিষ্ট্য ও উদারহণসহ।
প্র Candidate
? (৬টি বলার পরও বললেন আরও বলেন) ADC: ম্যাক্সিলা, ম্যান্ডিবল কি?
প্র Candidate
? ADC: এগুলো কি কাজের জন্য?
প্র Candidate
? ADC: এগুলো কাদের থাকে বলুন।
প্র Candidate
? ADC: মুখোপাঙ্গের আরও কিছু অংশ আছে কি সেগুলো?
প্র Candidate
? ADC: ম্যালেরিয়ার লাইফ স্টেজগুলো বলেন।
প্র Candidate
? ADC: মশা আমাদের কিভাবে ক্ষতি করে?
প্র Candidate
নিজের মত বলার চেষ্টা করেছি। ADC: লার্ভা ও পিউপার মধ্যে কে বেশি ক্ষতিকর?
প্র Candidate
? ADC: হরমোন ও এনজাইম কি?
প্র Candidate
? ADC: এনজাইম কিভাবে দেহে পরিবাহিত হয়?
প্র Candidate
কি উত্তর দিলাম নিজেই জানি না ? ADC: এনজাইমের কাজ আমাদের দেহে কি রূপ?
প্র Candidate
? ADC: Sand fly কি জানেন?
প্র Candidate
একটু একটু বলেছি। সাথে ড্রোসোফিলা জুড়ে দিয়েছিলাম ? ADC: হমোরেজিক পর্যায় সম্পর্কে একটু বলুন তো।
প্র Candidate
? ADC: কিছু জুপ্ল্যাংকটনের নাম বলতে পারবেন?
প্র Candidate
? ADC: আচ্ছা ঠিক আছে আপনি এখন আসুন।
প্র Candidate
ধন্যবাদ স্যার। সালাম দিয়ে চলে আসলাম। [অনুভূতি: সত্যি বলতে আমার কাছে খুব কঠিন লেগেছে, মনে মনে বলছিলাম "ছেড়ে দে মা, কেঁদে বাঁচি"। তবে বোর্ডের স্যাররা অসাধারন ছিলেন, অনেক বন্ধুত্বপূর্ণ। তাদের সাথে কমিউনিকেশন করে ভালো লেগেছে] সর্বোপরি সবার কাছে দোয়াপ্রার্থী। খোদা সবার সহায় হোক।। ।।। নেত্রকোণা,কলমাকান্দা। ২৭-০৬ -২২ (বিকেল ০৩ টা থেকে ০৫ টা পর্যন্ত) সালাম দিয়ে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলাম। এডিসি স্যারঃ বসেন সিফাত আমি ধন্যবাদ দিয়ে বসলাম। এডিসি স্যারঃ আল আমীন শব্দটির অর্থ কি? আমি উত্তর করলাম, ওনি আবার জিজ্ঞেস করলেন এটা কার উপাধি ছিলো, উত্তর করলাম। পিটিআই সুপারঃ আপনি কি চাকরি টা করতে চান, নাকি পরিবার থেকে খুব চাপ দিচ্ছে তাই আসছেন? আমি খুব ঘুছিয়ে উত্তর করলাম। পিটিআই সুপার বললেন,আপনাদের মত বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রার্থীদের মুখে প্রাইমারিতে আসার এত আগ্রহ এইসব কথা শুনলে সত্যিই ভালো লাগে। এডিসি স্যারঃ বাবা কি করেন? ভাইবোন কয়জন ও কি করেন। আমি উত্তর করলাম। সহকারী কমিশনারঃ সিফাত বলুন তো ভার্ব কত প্রকার? আমি উত্তর করলাম। এডিসি স্যারঃ আপনার কোন কবি পছন্দ?
প্র Candidate
রবীন্দ্রনাথ স্যার। স্যার রবীন্দ্রনাথের একটা কবিতা আবৃত্তি করলেন এবং জিজ্ঞেস করলেন এটা কোন কাব্যের অন্তর্গত ।
প্র Candidate
দুঃখিত স্যার এটা সম্পর্কে আমি জানি না। এডিসি স্যারঃ তাহলে কোন দিকটা থেকে রবীন্দ্রনাথকে আপনার ভালো লাগে?
প্র Candidate
স্যার আমি রবীন্দ্রসংগীত অনেক পছন্দ করি,টুকটাক গাই,ভালো লাগে। এডিসি স্যারঃ আমরা একটা রবীন্দ্রসংগীত শুনবো আপনার কন্ঠে।
প্র Candidate
টান দিলাম,যত বলি নাই রাতি মলিন ও হয়েছে... সবাই যেন আকাশ থেকে পরলেন! একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন। এডিসি স্যারঃ ওয়ান মোর,আরেকটা গান আপনার কন্ঠে শুনতে চাই।
প্র Candidate
আগুনের পরশমনি ছুঁয়াও প্রাণে...... এডিসি স্যারঃ এই গানটাই শুনতে চাইছিলাম, আপনি কি কোন সংগঠনের সাথে যুক্ত আছেন সিফাত?
প্র Candidate
জ্বী না স্যার। সহকারী কমিশনারঃ একজন রবীন্দ্রসংগীত শিল্পীর নাম বলুন তো সিফাত।
প্র Candidate
উত্তর করলাম পিটিআই সুপারঃ রবীন্দ্রনাথের জন্ম কত সাল,এবং নোবেল পান কত সালে? আমি উত্তর করলাম। এডিসি স্যারঃ আমি কে বলুন তো সিফাত? এডিসি স্যারঃ আমার সামনে বসা যে ওনি কে?
প্র Candidate
ওনি সম্ভবত পিটিআই সুপার স্যার। এডিসি স্যারঃ সম্ভবত কেন সিফাত? আপনার ভাইবা বোর্ডে কে কে থাকবেন আপনার জানা উচিত ছিলো না?
প্র Candidate
জ্বী স্যার, এটা জানা আমার উচিত ছিলো,এটা আমার ভুল হয়েছে স্যার,এইজন্য আমি দুঃখিত। এর পর এডিসি স্যার দুইজনকে আমার সাথে পরিচয় করালেন। এডিসি স্যারঃ চাকুরী হলে কি চাকুরীটা করবেন? নাকি এর চেয়ে ভালো চাকুরী হলে চলে যাবেন?
প্র Candidate
স্যার আমার বাবা মা বৃদ্ধ, আমি আমার বাবা মায়ের সাথে গ্রামে থাকতে চাই,গ্রামের পরিবেশ আমার ভালো লাগে।তাছাড়া আমি শিক্ষকতা পেশাটাকে ও খুব পছন্দ করি,সবকিছু মিলিয়ে যদি চাকুরীটা হয় তাহলে তাহলে আলহামদুলিল্লাহ। পিটিআই সুপারঃ চাকুরী হওয়ার পর এডিসি স্যারকে মিষ্টি খাওয়াবেন,ঠিকআছে।
প্র Candidate
ইনশাআল্লাহ। এডিসি স্যারঃ ঠিকআছে সিফাত, তাহলে আপনি এবার আসুন। আমি সালাম দিয়ে বের হয়ে গেলাম। ।।। প্রার্থীর নাম : রিপন আমার প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা : (কক্ষে দুই জন পরীক্ষক ছিলেন। একজন প্রশ্ন করেছেন আর আরেকজন প্রশ্নের উত্তর মনযোগ সহকারে শুনেছেন।)
প্র Candidate
সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম।
প্র Board Member
আসুন স্যার। বসুন।
প্র Candidate
ধন্যবাদ স্যার।
প্র Board Member
আপনি কোন বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন?
প্র Candidate
স্যার, ইংরেজি সাহিত্যে।
প্র Board Member
পড়াশুনা কোথায় থেকে করেছেন?
প্র Candidate
বললাম।
প্র Board Member
আপনার নাম মো. রিপন মিয়া। আচ্ছা রিপন নামের অর্থ কী?
প্র Candidate
বললাম।
প্র Board Member
আপননার পছন্দদের একজন ইংরিজি কবির নাম বলুন।
প্র Candidate
স্যার, Willam Shakespeare
প্র Board Member
আমিতো মনে করি তিনি একজন নাট্যকার।
প্র Candidate
স্যার, তিনি তাঁর নাটকের জন্য বেশি পরিচিত। কিন্তু অনেক জনপ্রিয় সনেট/কবিতা আছে।
প্র Board Member
তাঁর নাটকের বৈশিষ্ট্যগুলো কী কী?
প্র Candidate
বললাম।
প্র Board Member
George Bernard Shaw কে?
প্র Candidate
স্যার Modern English dramatist.
প্র Board Member
তাঁর রচিত একটি সাহিতের নাম বলুন।
প্র Candidate
স্যার, ‘Arms and the Man’
প্র Board Member
এই নাটকের সংক্ষিপ্ত ঘটনা বলুন।
প্র Candidate
বলতে শুরু করলাম। মোটামুটি বেশ ভালোই বললাম।
প্র Board Member
একজন রাজনীতিবিদ যিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি একটি দেশের প্রধানমন্ত্রীও ছিলেন?
প্র Candidate
আমি বলতে না বলতেই স্যার বলে দিলেন
প্র Board Member
উপমহাদেশে এই পর্যন্ত কজন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তাদের নাম বলুন?
প্র Candidate
পুরোপুরি সঠিক উত্তর দিতে পারিনি।
প্র Board Member
আমাদের দেশের সর্বপ্রথম রাষ্ট্রপ্রতির নাম কি?
প্র Candidate
বললাম।
প্র Board Member
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
প্র Candidate
বললাম।
প্র Board Member
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কখনো প্রধানমন্ত্রী হয়েছিলেন?
প্র Candidate
হ্যাঁ স্যার।
প্র Board Member
কখন?
প্র Candidate
সঠিক উত্তর দিলাম। পরিক্ষক : আচ্ছা ঠিক আছে স্যার। আপনি এখন আসুন।
প্র Candidate
আসসালামু আলাইকুম স্যার। ।।।.. নাম জেলা উল্লেখ করতে চাচ্ছি না। সাব্জেক্ট: ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স। সময়ঃ ৩-৪ মিনিট ?প্রাইমারী ভাইভা? অনুমতি নিয়ে প্রবেশ করে সালাম দিলাম। বসতে বললেন। নিন্মোক্ত প্রশ্নসমূহ করলেন। ?নিজের নাম। ?ইউনিভার্সিটির নাম, প্রতিষ্ঠা সাল, সাব্জেক্ট, এর ফ্যাকাল্টি সমুহ। ?সাব্জেক্টি বুঝে প্রশ্ন করলেনঃ পাঊরুটি তৈরিতে ইস্ট এর ভুমিকা ও অতিরিক্ত ব্যবহারে মানব শরীরে কী ধরনের ক্ষতি করে জানতে চাইল। ?ট্রান্সলেশন করুনঃ আমি আমার ভাই থেকে দুই বছরের বড়। ?Older & elder এর মধ্যে পার্থক্য কী ? ?সবার জন্য সাজেশন ? ?️ সবাই সবার সাব্জেক্ট এর বেসিকটা পড়বেন। অর্থনীতির কেউ হলে GDP,গ্ণপ ,মুদ্রাস্ফীতি এমন বেসিক পড়বেন।বুঝাতে পারলেই হবে। ?️ম্যাথ এর সুত্র পড়বেন, সিম্পল ভাগ দেয়,পরিমিতি এর সুত্র দেখবেন। ?️একটা গান,কবিতা মাস্ট পড়বেন। ?️বেশি বেশি বিগত বছরের ট্রান্সলেশন দেখবেন। সবার জন্য শুভকামনা। ।। প্রার্থীর নাম : মোহাম্মদ আবুজর শিকারী গার্ড মাস্ক খুলে প্রবেশ করতে বললেন। আসতে পারি স্যার বলে, ভিতরে প্রবেশ করলাম। সালাম দিলাম কেন্দ্রীয় ভাবে ।চেয়ারম্যান স্যার কি যেন একটা বলছিলেন পাশের স্যারকে।তারপর চেয়ারম্যান স্যার তাকালে স্যার কে আবার সালাম দিলাম। আমাকে বসতে বললেন প্রায় 6,7 হাত দূরে একটা চেয়ারে এবং সেখানে সাইন করার জন্য একটা খাতা রয়েছে। আর তখন স্যার আমার নাম মোহাম্মদ আবুজর শিকারী এটা জেনে এ ব্যাপারে প্রশ্ন করা শুরু করলেন বরাবরের মত। সুন্দরবন এলাকায় বাড়ি এটা বললাম স্যার এ জন্য আমাদের নামের পদবী টা এরকম। সুন্দরবন থেকে প্রশ্ন করবে ভাবছিলাম। করেনি। ১ম স্যারঃ আপনার নামের অর্থ কি।
প্র Candidate
স্যার আবু অর্থ পিতা, যার অর্থ পূন্য। আবুজর অর্থ পূণ্যের পিতা, হাই স্কুলের স্যারের কাছ থেকে শিখেছিলাম স্যার।এই বাড়তি কথাটুকু বলে ফেললাম। অর্থনীতির স্যারঃ খুলনা বিশ্ববিদ্যালয়, অর্থনীতি না; আচ্ছা বাটারফ্লাই ইফেক্ট কি বলেন তো?
প্র Candidate
কিছু সময় চুপ করে থেকে, সরি বল্লাম। অর্থনীতির স্যারঃ মিনিমালাইজেশন কি?
প্র Candidate
এটা উত্তর দিলে পারতাম কিন্তু সঠিক কিনা এই সন্দেহে, চুপ থেকে সরি বল্লাম।( সর্বনিম্ন খরচে উৎপাদনের উপকরণ সমূহ যেমন, শ্রম,ভূমি,মূলধন ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন) অর্থনীতির স্যারঃআমি কঠিন প্রশ্ন করে ফেলছি বোধ হয়।এগুলো শুনেছেন।
প্র Candidate
জ্বি স্যার পড়েছি,এখন মনে নেই। অর্থনীতির স্যারঃ ডিমান্ড, সাপ্লাই কি বলেন।
প্র Candidate
গুছিয়ে মুখস্থ উত্তর দিলাম, স্যার ok বল্লেন।স্বস্তি পেলাম। আমার অবস্থা হল দুইবলে দুইবার LBW আবেদন খাওয়া ব্যাটসম্যান যখন দুরান নিয়ে ব্যাট ঠুকে থিতু হতে চেষ্টা করে তেমন। ১ম স্যারঃ ট্রান্সলেশন করেন। সে কি আগামী পরশু বাড়ি যাবে?
প্র Board Member
Will he go to home day after tomorrow?(টানে to বলে ফেলেছি,স্যার শুধরে বল্লেন to হবে? না স্যার পরে শুদ্ধ করে বল্লাম) ১ম স্যারঃ পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব বলেন?
প্র Candidate
( পাইছি ফ্রি হীট) জিডিপি বৃদ্ধি পাবে ২.২৩% এটা ২.৫ শতাংশ পর্যন্ত যেতে পারে। দক্ষিণ অঞ্চলের প্রায় 20 মিলিয়ন জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হবে।)দারিদ্র্যের হার কমবে . ৮৪ শতাংশ থেকে ১ শতাংশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি, অলিম্পিক ভিলেজ তৈরি হবে এবং সেখানে কর্মসংস্থান তৈরি সৃষ্টি হবে।দেশের মূল শহরের সাথে মংলা ও পায়রা বন্দর এর সরাসরি যোগাযোগ হবে এবং পণ্য সরবরাহে গতি বাড়বে। ট্রান্সএশিয়ান রেলওয়েতে যোগ দেবে পদ্মা রেল সেতু। বিভিন্ন শিল্প গড়ে উঠবে,ইতোমধ্যে শেখ হাসিনা তাঁত শিল্প গড়ে উঠেছে প্রায় ২০০০ কোটি টাকা ব্যয়ে।সারাদেশে ১.২৩% GDP গ্রোথ হবে এবং ১.৫% পর্যন্ত যেতে পারে।সদ্য মুখস্থ তাই টানা বলতে ছিলাম,চেয়ারম্যান স্যার থামালেন।
প্র Board Member
এই GDP কিভাবে অর্জিত হবে।অর্থনীতিতে কি বলা হয?
প্র Candidate
স্যার Industrialisation বলা হয়।অর্থাৎ শিল্পায়নের ফলে এবং কর্মসংস্থানের মাধ্যমে সেবা খাতের উন্নয়নের মাধ্যমে। ম্যাডামঃ আর কিছু না?
প্র Candidate
ম্যাম,আর.... ম্যাডামঃ কৃষি,মৎস এগুলো...
প্র Candidate
জ্বি ম্যাম,ধন্যবাদ, কৃষিপন্য পরিবহন সহজতর হবে ফলে কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে,কৃষিতে GDP গ্রোথ হবে। ম্যাডামঃ ৬০ এর ৩৫% কত?
প্র Candidate
ম্যাম,একটু সময় নিচ্ছি...এটা বলতে বলতেই উত্তর মাথায় চলে আসে ম্যাম, ২১। ম্যাডামঃ হ্যা সূচক মাথা নাড়লেন।
প্র Board Member
জাতীয় চার নেতার নাম বলতে পারবেন?
প্র Candidate
জ্বি স্যার,একটানা তিন জনের নাম(তাজউদ্দীন, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান) বলার পর...৪র্থ জনের সময় খন্দকার মোশতাকের নাম মনে আসছিলো, এগুলো খুব ভালো পারলেও বোর্ডে মনে পড়ছে না।
প্র Board Member
সিরাজগঞ্জে বাড়ি, ....
প্র Candidate
চুপ
প্র Board Member
উনার নামে একটা রেল স্টেশন আছে..
প্র Candidate
আমি নিরব
প্র Board Member
নামের শুরুতে এম আছে...
প্র Candidate
স্যার, এম মনসুর আলী। স্যাররা সমবেতভাবে হাসলেন,আমিও যোগ দিলাম।আমি বাইরে এসে অবাক হচ্ছিলাম এত সহজ নামটা মনে পড়লনা। অর্থনীতির স্যারঃওয়াশরুম বা কোথাও গিছিলেন,এসে বল্লেন শুনেন বাটারফ্লাই ইফেক্ট কি শুনে যান।
প্র Candidate
আমি অনুগত শ্রোতার ন্যায় দুইহাতে ফাইল জাপটে ১০০% গুরুত্বের সাথে শোনার ভঙ্গি করলাম। অর্থনীতির স্যারঃ ইউক্রেনে কোন প্রজাপতি ডানা ঝাপটালে তার বাতাশ বাংলাদেশে এসেও লাগে এটা হল বাটারফ্লাই ইফেক্ট। আচ্ছা আপনি আসুন। জ্বি স্যার,দোয়া করবেন স্যার। সালাম দিয়ে বেরিয়ে এলাম। আল্লাহ ভরসা ।