Primary
২০২২
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 73
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: উপ - শালিখা
বোর্ড: ভাইভা ের সদস্য - ৩ জন (২ জন স্যার+১ ম্যাডাম)
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
.ভাইভা (১ম ধাপ) অভিজ্ঞতা... নাম - মোঃ জেইসানুল ইসলাম বিষয় - পদার্থ বিজ্ঞান জেলা - মাগুরা সময় - রাত ৮.২৫ - ৮.৩৫ মিনিট এর মধ্যে ...নির্ধারিত সময়ে ভিতরে আসার অনুমতি চেয়ে সালাম দিয়ে প্রবেশ করলাম...
প্র
Candidate
আসসালামু আলাইকুম ১ম স্যার (DPO) - অলাইকুম আসসালাম...বসেন। তারপর তিঁনি সকল শিক্ষাগত সনদ চাইলেন। আর আমি সুন্দর করে সব সনদগুলো স্যার'কে দিলাম। ২য় স্যার (PTO) - আপনার বাবা কি করেন ? আপনারা কয় ভাইবোন ? ভাইয়েরা সবাই কি (পেশা) করে ?
প্র
Candidate
মার্জিত ভাষায় সুন্দর ভাবে আমার বাবা আর ভাইযাদের সম্পর্কে বললাম। (স্যার খুশি) ২য় স্যার - ইংরেজিতে অনুবাদ করুন " আমি ছাড়া আমার সব ভাইয়ের উপার্জন করতে পারে "
প্র
Candidate
All my brothers expect me can earn ২য় স্যার - ঠিক আছে। (খুশি) ১ম স্যার - সনদগুলো দেখতে দেখতে বললেন, তুমি তো দেখি পদার্থবিজ্ঞান এর ছাত্র। তা কোন ভার্সিটি হতে অনার্স ও মাস্টার্স কম্পিলিট করেছো ?...
প্র
Candidate
স্যার আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর হতে পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স কম্পিলিট করেছি। ১ম স্যার - তাহলে নিউটনের গতির ৩টি সূত্র বলো ? ...স্যারে প্রশ্নের ধরন শুনে প্রথমে একটু নার্ভাস ফিল করছিলাম। স্যার আমাকে সাহস দিলেন স্বাভাবিক হওয়ার সময় দিলেন। তারপর আমি সাহস করে উত্তর দিলাম।
প্র
Candidate
স্যার... নিউটনের গতির-- প্রথম সুত্র - বাহ্যিক কোন বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। দ্বিতীয় সুত্র- বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং এই বল বস্তুর সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তৃতীয় সূত্র- প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ১ম স্যার - (খুশি হয়ে) নিউনের গতির ৩য় সুত্রের উদাহরন সহ ব্যাখ্যা দিতে পারবা ?...
প্র
Candidate
অবশ্যই স্যার...নিউটনের গতির ৩য় সুত্রের উদাহরন হলো- নৌকা থেকে নামার সময়ের নৌকা পিছনের দিকে সরে যাওয়ার ঘটনা। এটাকে আমি সুন্দর ভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। ১ম স্যার - (আরো খুশি হয়ে) তোমার দেখি সরকারি চাকরি পাওয়ার বয়স সীমা শেষ। তা এই জবটা হইলে করবো তো ?
প্র
Candidate
আলহামদুলিল্লাহ...অবশ্যই করবো। ম্যাডাম (ADC) - বলো তো " গ.সা.গু এবং ল.সা.গু " এর পূর্ণ রূপপা কি কি ?
প্র
Candidate
গ.সা.গু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ল.সা.গু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ম্যাডাম - ১৩ এর গুণনীয়ক ও গুনিতক কয়টি ?
প্র
Candidate
ম্যাম...১৩ একটি মৌলিক সংখ্যা তাই এর গুণনীয়ক হবে ১ , ১৩। আর গুনিতক অসংখ্য। ম্যাডাম - খুশি হয়ে বললেন...ধন্যবাদ। ২য় স্যার - আপনার লিখিত নাম্বার কত থাকবে ? আর চাকরি পেলে সত্যি করবেন তো ?...
প্র
Candidate
স্যার... ইনশাল্লাহ অবশ্যই করবো। আর আমার লিখিত মার্ক ৬০+ থাকবে। ১ম স্যার - তুমি তাহলে এখন আসতে পারেো। আর সনদসহ সকল কাগজ গুলো সঠিক ভাবে বুঝে নাও।
প্র
Candidate
আসসালামু আলাইকুম (বললাম)। আর আমার জন্য দোয়া করবেন। ...মুলত আমার ভাইভা টা অনেক ইজি ছিল। আর ভাইবা বোর্ডের স্যাররা+ম্যাডাম খুবই আন্তরিক ছিলেন...আর সবার ক্ষেত্রে এমন নাও হতে পারে। তবে এতো টুকু বলতে পারি আপনি যে বিষয়ে পড়াশোনা শেষ করেছেন অবশ্যই সেই বিষয়ের উপর প্রাথমিক ধারনা রাখুন , একটু অংক এর প্রস্তুতি নিন (৫ম শ্রেনির) , ইংরেজিতে অনুবাদ করার ট্রাই করুন , গান বা কবিতা বলার প্রস্তুতি রাখুন।...ইনশাআল্লাহ...(collected)