BCS
২০২৫
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 12
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
বোর্ড: ?: বিজ্ঞ সদস্য নাজমুল আমিন স্যার
ক্যাডার পছন্দের তালিকা
1. ➡️আমি ম্যানেজমেন্ট বললাম। সাথে বললাম—সবচেয়ে সহজ উপায় হলো আধা গ্লাস পানির সাথে ৩ চামচ চিনি মিশিয়ে খাওয়ানো। স্যার এই শেষ লাইনটি খুব করেছেন। স্যার আরও কিছু স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন করেছিলেন।
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
⚠️৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: ✅সিরিয়াল: ০৮ ✅ক্যাডার চয়েস: প্রশাসন, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ✅সালাম দিয়ে ভেতরে ঢুকলাম। আমি নমস্কার স্যার বলে দাঁড়িয়ে ছিলাম। ?চেয়ারম্যান স্যার: বসুন, আপনার নাম কী? ➡️আমি: পূরবী সরকার। ?চেয়ারম্যান স্যার: পূরবী দত্ত, উৎপল দত্ত—এদের চেনেন? ➡️আমি: সরি স্যার, আমার জানা নেই। ➡️আমি: সরি স্যার (হালকা ভদ্র হাসি) ?চেয়ারম্যান স্যার: ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ➡️আমি সুন্দরভাবে পরিচয় দিলাম। তবে স্যার শুধু আমি কোথায় পড়েছি পর্যন্ত শুনেই থামিয়ে দিলেন। ?চেয়ারম্যান স্যার: আপনি ডাক্তার! ➡️আমি: জি স্যার। ?চেয়ারম্যান স্যার: আপনি ৪৮-এ রিকমেন্ডেড? ➡️আমি: জি স্যার। ?চেয়ারম্যান স্যার: সঙ্গে এমএস কোর্সে আছেন, এফসিপিএস পার্ট–১ও হয়েছে? ➡️আমি: জি স্যার। ?চেয়ারম্যান স্যার: আপনি তো যা দিচ্ছেন, সবই হয়ে যাচ্ছে। ➡️আমি: ভদ্রভাবে হাসলাম। ?চেয়ারম্যান স্যার: আপনি ৪৮-এ রিকমেন্ডেড, ৪৫ দিতে কেন এসেছেন? ➡️আমি: স্যার, প্রোমোশনে সাহায্য হবে, যেহেতু ৪৫ সিনিয়র বিসিএস। ?চেয়ারম্যান স্যার: আমি সেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার প্রথমে আমার বাম হাতে, তারপর ডান হাতে ব্লাড প্রেসার মাপলেন। কোনটা ঠিক? ➡️আমি: বাম হাতে, স্যার। ?চেয়ারম্যান স্যার: আপনি নিশ্চিত? ➡️আমি: জি স্যার। ?চেয়ারম্যান স্যার: কেন? ➡️আমি: কারণ বাম ব্র্যাকিয়াল আর্টারি হার্টের বেশি কাছাকাছি। ?চেয়ারম্যান স্যার: তাহলে দুই হাতে মাপলেন কেন? ➡️আমি: দুই হাতের ব্লাড প্রেসারে কিছু পার্থক্য থাকতে পারে। সেই ক্ষেত্রে প্রথমবার দুই হাতে মাপা উচিত। যে হাতে বেশি প্রেসার পাওয়া যাবে, পরবর্তীতে সে হাতেই মাপতে হবে। ?চেয়ারম্যান স্যার: রাস্তায় একজন হাইপোগ্লাইসেমিয়ার রোগী পেলেন। কী করবেন? ?এক্সটার্নাল–১: আপনার চয়েস লিস্ট দেখি, ১ নম্বরে প্রশাসন? ➡️আমি: জি স্যার। ?এক্সটার্নাল–১: সমস্যা নেই। চান্স পেলে নাতিদের কাছে গল্প করতে পারবেন। (এ কথা শুনে সবাই একটু হাসলেন। পুরো বোর্ড আমাকে খুবই কমফোর্টেবল ফিল করিয়েছেন। সবাই অমায়িক ছিলেন।) ?এক্সটার্নাল–১: বাংলাদেশের জেলা প্রশাসনের প্রশাসনিক অর্গানোগ্রাম বলুন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে কি কাজ করতে হতে পারে, তার কাজ কী? নেজারত অফিসার মানে কী? কাজ কী? ➡️আমি: যতটুকু জানি, বললাম। ?এক্সটার্নাল–১: কোথাও মব হলে কিভাবে কন্ট্রোল করবেন? ➡️আমি: বললাম। ?এক্সটার্নাল–১: জলমহাল কর কি? ➡️আমি:বললাম। ?এক্সটার্নাল–১: পাবলিক হেলথ এর সংজ্ঞা দিন। আমি বাংলায় সুন্দরভাবে বুঝিয়ে বললাম। পার্কের বিশাল সংজ্ঞা বলার চেষ্টা করিনি। স্যার কিছু বলেননি, সংজ্ঞা গ্রহণ করেছেন। ?এক্সটার্নাল–১: ‘বিশুদ্ধ পানি চাই’ না ‘নিরাপদ পানি চাই’—কোনটি ঠিক? কেন? ➡️আমি: ‘নিরাপদ পানি চাই’—এটাই ঠিক। কারণ নিরাপদ পানিতে সহনীয় মাত্রায় সব উপাদান থাকে, রোগজীবাণু থাকে না। কিছু মিনারেল থাকে যা শরীরের জন্য উপকারী। ১০০% বিশুদ্ধ পানিতে কোনো মিনারেল থাকে না, শুধু H₂O থাকে। ?এক্সটার্নাল–১: মিনারেল ওয়াটারের উপাদান কী? ➡️আমি: H₂O, খনিজ লবণ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি। ?এক্সটার্নাল–১: রোগ সংক্রমণের ৫F কী? ➡️আমি: Feces, Fingers, Flies, Fluids, Food। ?এক্সটার্নাল–১: খুব ভালো। ?এক্সটার্নাল–২: হেলথ ইকোনমি কী? ➡️আমি নিজের মতো করে বাংলায় বোঝানোর চেষ্টা করেছি। ?এক্সটার্নাল–২: স্বাস্থ্য খাতে এবারের বাজেট কত? ➡️আমি বললাম। ?এক্সটার্নাল–২: হেলথ অ্যাডমিনিস্ট্রেশন কী? ➡️আমি নিজের মতো করে বাংলায় বোঝালাম। ?এক্সটার্নাল–২: ফরেস্ট্রি, অগ্রোনমি, হর্টিকালচার, অ্যাগ্রোফরেস্ট্রি কী? ➡️আমি যতটুকু পারি, বলার চেষ্টা করেছি। ?এক্সটার্নাল–২: অ্যাগ্রোফরেস্ট্রি-এর গুরুত্ব কী? ➡️আমি বললাম: মাটির উর্বরতা বাড়ে, একসাথে গাছ ও ফসল চাষ করার ফলে কৃষকের আয় বাড়ে, এবং জলবায়ু পরিবর্তন হ্রাস পায়। ?এক্সটার্নাল–২: ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন এবং এনভাইরনমেন্টাল সাস্টেইনেবিলিটি একসাথে সম্ভব? ➡️আমি: জি স্যার, সম্ভব। যদি পরিকল্পিত, প্রযুক্তিনির্ভর ও গ্রিন টেকনোলজি ব্যবহার করা হয়—যেমন নবায়নযোগ্য জ্বালানি, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, রিসাইক্লিং—এসব সঠিকভাবে করা গেলে সম্ভব। ?এক্সটার্নাল–২: আপনি তো কোর্সে আছেন, ৫ বছরের কোর্স। ২ বছর পর উপজেলা থেকে চলে আসবেন। তাহলে সরকারের লাভ কী? ➡️আমি: কোর্স শেষ করে আবার উপজেলায় ফিরে যাব। ?চেয়ারম্যান স্যার (হেসে): খুব ভালো। আপনি এখন যেতে পারেন। আমি সালাম দিয়ে কাগজপত্র নিয়ে বের হয়ে আসলাম। Dr Purubi Sarker MBBS(DU) BCS(Health) Ms Phase A Resident (Gynae and Obs)(DMCH) FCPS part 1 (Gynae and Obs) Recommended in Administration (45th BCS)(Merit:06)