BCS
N/A
ফলাফল: N/A
৪৭তম ভাইভা অভিজ্ঞতা (বোর্ড: সুজায়েত উল্ল্যাহ স্যার)
প্রার্থী: বেনামী
বিষয়: Soil Science (সয়েল)
জেলা: N/A
বোর্ড: সুজায়েত উল্ল্যাহ স্যার
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Candidate
ভাইভারুমে ঢুকে সালাম দিলাম। স্যার বসতে বললেন।
প্র
Chairman
সাবজেক্ট কি? বর্তমানে কী করছেন?
প্র
Candidate
বললাম সয়েল সায়েন্স এবং বর্তমানে মাস্টার্স করছি।
প্র
Chairman
(এক্সটার্নাল ১ স্যারকে প্রশ্ন করতে বললেন)
প্র
Board Member 1
বাংলাদেশে গ্যাসফিল্ড ও কূপ কয়টি?
প্র
Candidate
বাংলাদেশে বর্তমানে মোট ২৯টি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র রয়েছে। আবিষ্কৃত এসব গ্যাসক্ষেত্রে গ্যাস উত্তোলনের জন্য দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির অধীনে মোট খনন করা কূপের সংখ্যা শতাধিক। এর মধ্যে বিভিন্ন গ্যাসক্ষেত্র মিলিয়ে বর্তমানে নিয়মিত গ্যাস উত্তোলন করা হচ্ছে এমন কূপের সংখ্যা ১০০টির বেশি।
প্র
Board Member 1
এনার্জির উপর ৩০ সেকেন্ড স্পিচ দেন।
প্র
Candidate
(আমি ৩০ সেকেন্ড স্পিচ দিয়ে থেমে গেলাম)
প্র
Board Member 1
শুধু এইটুকুই! (তারপর পরের প্রশ্নে চলে গেলেন)
প্র
Board Member 1
বাংলাদেশ তেলের বাইরে কী জ্বালানি আমদানি করে?
প্র
Candidate
ডিজেল...
প্র
Board Member 1
এগুলোও তো তেল। গ্যাস আনে না?
প্র
Candidate
সরি স্যার।
প্র
Board Member 1
বাংলাদেশে গ্যাসের সাথে কী উৎপন্ন হয়?
প্র
Candidate
সরি স্যার, উত্তর জানা ছিল কিন্তু মাথায় না আসায় বলতে পারিনি।
প্র
Board Member 1
আচ্ছা বলেন গ্যাস কোন কোন কাজে লাগে?
প্র
Candidate
গ্যাস আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে বিশাল শিল্পকারখানা পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। প্রধান ব্যবহারগুলোর মধ্যে রয়েছে: রান্নাবান্না (এলপিজি), বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও কারখানা (ইট পোড়ানো, সিরামিক তৈরি, কাঁচ ও স্টিল কারখানা), গাড়ির জ্বালানি (সিএনজি) এবং সার উৎপাদন (ইউরিয়া সার তৈরিতে)।
প্র
Board Member 1
বিদ্যুৎ তৈরিতে কত % লাগে?
প্র
Candidate
(ভুল উত্তর দিয়েছিলাম, পরে সরি বলেছি)
প্র
Board Member 2
(সাবজেক্ট থেকে বেশ কিছু প্রশ্ন করেছেন যেগুলো মনে নেই, কয়েকটাতে সরি বলেছি)
প্র
Board Member 2
ডেল্টা তৈরি হয় কীভাবে? কোথায় থেকে পানি আসে?
প্র
Candidate
ডেল্টা বা ব-দ্বীপ হলো নদীর মোহনায় পলি জমে গঠিত ত্রিকোণাকার ভূখণ্ড। নদী যখন সাগর, মহাসাগর বা হ্রদে পতিত হয়, তখন তার গতি কমে যায় এবং স্রোত বহন করা পলি মোহনায় জমা হতে থাকে। এই পলি ক্রমান্বয়ে জমে নতুন ভূখণ্ড বা ব-দ্বীপ তৈরি করে, যার আকৃতি গ্রিক অক্ষর 'ডেল্টা (Δ)' এর মতো।
প্র
Board Member 2
পরিবেশ নিয়ে কয়েকটি সংস্থার নাম বলুন।
প্র
Candidate
আন্তর্জাতিক সংস্থা: ইউএনইপি (UNEP), আইইউসিএন (IUCN), গ্রিনপিস (Greenpeace)। বাংলাদেশের সংস্থা: পরিবেশ অধিদপ্তর, বাপা (BAPA), বেডস (BEDS)।
প্র
Board Member 2
ব্লু ইকোনমি কী? ১০টা ব্যবহার বলুন।
প্র
Candidate
ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি হলো সমুদ্র ও উপকূলীয় সম্পদের পরিবেশবান্ধব ও টেকসই ব্যবহার। এর ১০টি প্রধান ব্যবহার হলো: ১. মৎস্য আহরণ ও অ্যাকোয়াকালচার, ২. সামুদ্রিক পরিবহন ও শিপিং, ৩. উপকূলীয় পর্যটন, ৪. নবায়নযোগ্য শক্তি উৎপাদন, ৫. খনিজ ও গ্যাস আহরণ, ৬. সামুদ্রিক জীবপ্রযুক্তি, ৭. জাহাজ নির্মাণ ও মেরামত, ৮. ডেসালিনেশন বা লবণাক্ততা দূরীকরণ, ৯. গভীর সমুদ্রের খনিজ আহরণ, ১০. সামুদ্রিক কনজারভেশন বা জীববৈচিত্র্য রক্ষা।
প্র
Board Member 2
আচ্ছা, অর্থনীতি সম্পর্কে ধরি। এই যে ট্রেড এখানে অংশীদার কে?
প্র
Candidate
(উত্তর দিতে পারিনি)
প্র
Board Member 2
আচ্ছা বলেন ব্যবসা করতে হলে কী কী লাগে?
প্র
Candidate
(উত্তর দিতে পারিনি)
প্র
Chairman
আপনার সাবজেক্ট কি যেন! সয়েল। আচ্ছা। বলেন তো চাঁদের মাটির সাথে পৃথিবীর মাটির পার্থক্য কী?
প্র
Candidate
(উত্তর দিতে পারিনি)
প্র
Chairman
বই পড়েন? ইতিহাস নিয়ে জানেন?
প্র
Candidate
খুব একটা পড়া হয় না স্যার।
প্র
Chairman
তাহলে আমাদের সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে কীভাবে জানবেন বই না পড়লে?
প্র
Candidate
(নীরব ছিলাম)
প্র
Chairman
আচ্ছা বলেন পাকিস্তান কবে ব্রিটিশদের থেকে স্বাধীন হয়?
প্র
Candidate
পাকিস্তান ১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। ব্রিটিশ ভারতের বিভাজনের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের জন্ম হয়।
প্র
Board Member 2
সংবিধান নিয়ে বই পড়া হয়?
প্র
Candidate
স্যার বেসিক আইডিয়া আছে।
প্র
Chairman
পাকিস্তানের সংবিধান কত সালে গৃহীত হয়?
প্র
Candidate
পাকিস্তান তাদের প্রথম সংবিধান গ্রহণ করে ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি এবং তা কার্যকর হয় ২৩ মার্চ ১৯৫৬ সালে। পরবর্তীতে ১৪ আগস্ট ১৯৭৩ সালে গৃহীত সংবিধান বর্তমানে দেশটির সর্বোচ্চ আইন হিসেবে কার্যকর রয়েছে।
প্র
Chairman
বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
প্র
Candidate
বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়, পরবর্তীতে একই বছরের অর্থাৎ ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) ১৯৭২ থেকে এটি কার্যকর করা হয়।
প্র
Chairman
এখনো পর্যন্ত সংশোধনী কয়টি হয়েছে?
প্র
Candidate
১৭টি।
প্র
Chairman
একটা ভালো আর একটা খারাপ সংশোধনী সম্পর্কে বলেন। কেন ভালো/খারাপ?
প্র
Candidate
খারাপ সংশোধনী হলো ০৪, ভাল সংশোধনী ১৩ তম।
প্র
Chairman
অবসর সময়ে কী করেন?
প্র
Candidate
বই পড়ি।
প্র
Board Member 2
জিওলজি পড়ানো হয় আপনাদের?
প্র
Candidate
(উত্তর দিয়েছিলাম)
প্র
Chairman
বলেন সয়েল কীভাবে ফর্ম করে?
প্র
Candidate
(উত্তর দিয়েছিলাম)
প্র
Board Member 2
আচ্ছা আপনার কাগজ পত্র নিয়ে যান।