BCS
২০২৬
ফলাফল: N/A
৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
প্রার্থী: বেনামী
বিষয়: BBA MBA
জেলা: সিরাজগঞ্জ
বোর্ড: খুব অমায়িক
ক্যাডার পছন্দের তালিকা
1. BCS Administration
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
নাম কি?
প্র
Candidate
=
প্র
Chairman
লেখাপড়া কোথায়?
প্র
Candidate
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে BBA MBA complete করেছি স্যার.....
প্র
Chairman
ভয় পাচ্ছেন? একদম সাধারণ একটা আলোচনা করবো ভয়ের কিছু নাই।
প্র
Candidate
স্যার খুব একটা না তবে প্রথমবার তাই একটু নার্ভাসনেস কাজ করছে। (উত্তরের সময় কন্ঠ একটু কাপতেছিল, আর হাত পায়ের উপর রাখবো না হাতলে রাখবো না দুই হাত একসাথে রাখবো এগুলো ভাবতেছিলাম আর করতেছিলাম। শেষে পায়ের উপর রাখিলাম মনে হয়)
প্র
Chairman
বিসিএস কি এটাই প্রথম?
প্র
Candidate
না স্যার, ৪৬তম দিয়েছিলাম তবে বেশ কিছু কারণে লিখিত দেওয়া হয়নি।
প্র
Chairman
এখন কি করেন?
প্র
Candidate
প্রাইমারি স্কুলে রিকোমেন্ডেড কিন্তু জয়েনিং হয়নি।
প্র
Chairman
কতদিন লাগতে পারে?
প্র
Candidate
স্যার আনুমানিক ২/৩ মাস, সুনির্দিষ্ট ডেট মন্ত্রনালয় থেকে এখনো জানায়নি।
প্র
Chairman
প্রাইমারি শিক্ষকের ৫টা গুণাবলি বলেন গুরুত্ব অনুসারে।
প্র
Candidate
স্যার, আমার প্রথম পছন্দের শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের মরহুম শিক্ষক জালাল উদ্দিন। উনার মারফতে কয়েকটা বৈশিষ্ট্য চোখে পরেছে। ছাত্রদের ভালোবাসা, ছাত্রদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের বিভিন্ন উপায়ে বুঝাতে পারা, ভয় ভীতি প্রদর্শন না করা....
প্র
Chairman
আপনার গুলো ভুল হয়নি তবে আরো কিছু ছিল। আমি বলেছিলাম গুরুত্ব অনুসারে।
প্র
Candidate
স্যার আরেকটা মিস করে গেছি সেটা হচ্ছে উক্ত বিষয়ে শিক্ষকের পর্যাপ্ত জ্ঞান।
প্র
Chairman
ঠিক বলছেন তবে ধরেন ক্লাস টাইম ১০টায় শিক্ষক আসলো ১০: ২০ এ তাহলে হবে? সময়ানুবর্তিতা লাগবে না?
প্র
Candidate
জ্বী, স্যার আমি মিস করে গেছি।
প্র
Chairman
একজন ভালো শিক্ষককে কেন ছাত্রের মতো ভাবতে হবে?
প্র
Candidate
স্যার, ছাত্রের অবস্থানে নিজেকে কল্পনা করতে হবে যেন বুঝতে পারে তাদের সামনে উপস্থিত শিক্ষককে আসলেই পছন্দ হচ্ছে কিনা বা বুঝতে পারছে কিনা।
প্র
Chairman
আপনার প্রথম পছন্দ কি?
প্র
Candidate
স্যার বিসিএস administration।
প্র
Board Member 1
admin কেন?
প্র
Candidate
স্যার আমার উত্তর টা একটু raw হতে পারে, ভুলভ্রান্তি মাপ করবেন। প্রথম কারণ স্যার আমি এমন এক গ্রামে বাস করি যেখানে কোনো রাস্তাঘাট নাই। হাইস্কুল লাইফে স্কুলগামী একটা নৌকা ছোট বাচ্চাসহ নৌকাডুবিও হয়েছিল। নারী শিক্ষার হার একদম কম। গ্রামটা সিরাজগঞ্জ জেলার একদম শেষ সীমানায় আবার নাটোর জেলার শুরুতে। কোনো জেলাই আমাদের গ্রামে মনোযোগ দেয়নি। ছোট বেলা থেকেই শুনতাম এই গ্রামের উন্নতি সেদিন হবে যেদিন এই গ্রাম থেকে কেউ বড় পর্যায়ে যাবে। তখন থেকে স্যার একটা মোটিভেশন কাজ করতো কিছু একটা হওয়ার। পাশাপাশি আমার SSC HSC কমার্স থেকে board stand করার পরেও বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাবজেক্ট এর প্রতি একটু অনীহা চলে আসে। রেজাল্ট ফল করতে থাকে আর সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হতে থাকে। অন্যায় অনিয়ম জিনিসটা বেশি ব্যথিত করতে থাকে। তখন থেকেই বিসিএস এর প্রতি টান কাজ করতে থাকে। এরপরে স্যার admin 1st choice দেওয়ার মূল কারণ এখানে মাঠ পর্যায়ে সকল উন্নয়ন মূলক কাজ করা যাবে। কর্মপরিধি ব্যাপক, এটায় পদসংখ্যা বেশি, সামাজিক সম্মান বেশি....(আরো কিছু সুবিধা বলতে থাকি)
প্র
Board Member 1
শুধুই কি সামাজিক সম্মান? সমস্যা, চাপ নেই?
প্র
Candidate
জ্বী স্যার, সকল কর্মেকিছু সমস্যা আছে। আমি যদি নিয়োগ প্রাপ্ত হই তাহলে সেগুলো ট্রেনিং এর মধ্যে শিখে নেব পাশাপাশি সিনিয়রগণ যারা থাকবে তাদের সাহায্য নিয়ে সমস্যাগুলো সলভ করতে পারবো।
প্র
Board Member 1
admin cadre হিসাবে নিয়োগ পেলে কি করবেন বলেন?
প্র
Candidate
স্যার, সরকারের বিভিন্ন নিয়ম নীতি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবো, নারী শিক্ষায় পদক্ষেপ নিবো, বাল্য বিবাহ রোধ করবো। মোবাইল কোর্টের মাধ্যমে সমাজে বিদ্যমান অপরাধ তাতক্ষনিক সমাধান করবো....(আরো কিছু হয়তো বলেছিলাম)
প্র
Board Member 1
শাসন আর প্রশাসন দ্বারা কি বুঝেন?
প্র
Candidate
স্যার, শাসন দ্বারা জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা জনকল্যাণের উদ্দেশ্যে সরাসরি নিয়মনীতি প্রনয়ণ আর প্রশাসন স্যার সেই নিয়মনীতি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা।
প্র
Board Member 1
লিডারশিপ বলতে কি বুঝেন।
প্র
Candidate
স্যার, আমার ব্যক্তিগত জ্ঞান থেকে লিডারশীপ বলতে বোঝায় নিজে কাজ না করেও কাউকে মন থেকে কাজ করতে উৎসাহিত করা। যেখানে কোনো আর্থিক সুবিধা বা শাস্তির কিছু থাকবে না। কর্মী বা সহকর্মী নিজ থেকেই উৎসাহিত থাকবে। এটাই স্যার আমার দৃষ্টিতে লিডারশিপ।
প্র
Board Member 1
সম্প্রতি আমাদের দেশে একটা ঘটনা ঘটে গেছে। কেউ একজন মারা গেছেন তার এক ছেলে শিক্ষক, বাকি এক ছেলে কি?
প্র
Candidate
স্যার, সচিব
প্র
Board Member 1
এই ঘটনা থেকে সমাজের কাছে কি বার্তা যায়?
প্র
Candidate
শিক্ষিত সমাজের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্যার।
প্র
Board Member 1
বিষয়টি আপনি কিভাবে দেখেন?
প্র
Candidate
স্যার, প্রথমত আমরা ক্যারিয়ার গড়তে গিয়ে মুখে যদিও নীতি নৈতিকতার কথা বলি তবে ব্যক্তিগত জীবনে কেউ কেউ তা মান্য করতে ব্যর্থ হই। যেমন স্যার কুরআনে আল্লাহর পরে পিতামাতার অধিকারের কথা বলা হয়েছে (এটা শুনেই স্যার খুশি হলেন) এরপরেও আমরা কেউ কেউ সেদিকে মনোযোগ না দিয়ে দেশ সেবায় নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলি যে নূন্যতম মানবিকতা মাঝেমধ্যে বিলুপ্ত হয়ে যায়। স্যার তবে এই সংখ্যা খুব কম। সবার উচিত সকল দিকে সমান মনোযোগ দেওয়ার চেষ্টা করা।
প্র
Board Member 2
আজকে আন্তর্জাতিক পর্যায়ে একটা ঘটনা ঘটেছে আমাদের দেশের একজনকে নিয়ে, নাম কি?
প্র
Candidate
জ্বী স্যার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি দেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হয়েছে।
প্র
Board Member 2
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ কতদিন?
প্র
Candidate
স্যার ১ মাস, না স্যার ১ বছর, সরি স্যার মনে পরছে না।
প্র
Board Member 2
সভাপতি হওয়ার দেশের কী কী উপকার হবে?
প্র
Candidate
আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বৃদ্ধি পাবে। পরিচিতি বৃদ্ধি পাবে। যেমন স্যার, কয়েক বছর আগে একজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অভিযোগ দেয় তখন তিনি বাংলাদেশকে ঠিক চিনতে না পেরে বলেছিলেন এটা কি ইন্ডিয়ার পাশের দেশটা?.. এরপর স্যার, আন্তর্জাতিক বাণিজ্যে দরকষাকষিতে একটা শক্ত অবস্থান পেতে পারে, ভারতের সাথে পররাষ্ট্রনীতিগত যত সমস্যা আছে সেগুলো শক্তভাবে মোকাবেলার করার একটা সুযোগ সৃষ্টি হতে পারে। bi-lateral agreement গুলোতে দেশের ভাব মর্যাদা বাড়বে বা অন্যদেশ বাংলাদেশকে নিরাপদ ভাববে। FDI বা foreign Direct Investment বাড়তে সাহায্য করবে।
প্র
Board Member 2
বাংলাদেশ নিয়ে কয়েক মিনিটস ইংরেজিতে বলেন সম্ভাবনা এবং সমস্যা।
প্র
Candidate
Bangladesh, a third world developing country has started its journey in 1971. Since then, it is struggling to provide basic facilities to its citizen. Although it has achieved so many things but compared to other countries like Singapore we r still in bad situation. Good news that, CDP granted 3 more years for LDC graduation that means the next date is 24 November 2029. (বাক্য গঠনে একটু সময় লাগতেছিল। এরপরেও ফ্লুয়েন্সি ধরে রাখার ট্রাই করেছি। এইটুকু বলতেই থামিয়ে দিয়ে LDC থেকে শুরু করেন। তবে মাঝখানে আরো বাক্য বলেছিলাম। উনারা যেটা চেক দিচ্ছিলেন সেটা হলো বলতে বলতে কথা ফুরিয়ে যায় কিনা। আমি না থেমেই বলতে থাকি যা যা মাথায় আসে)
প্র
Board Member 2
LDC graduation এ ক্রাইটেরিয়া জানা আছে?
প্র
Candidate
জ্বী স্যার ৩টি তবে ২টি ফিল করলেই হয়ে যায়। ৩ বছর মান ধরে রাখতে হয়।
প্র
Board Member 2
বাংলাদেশ তো যোগ্যতা অর্জন করেছে
প্র
Candidate
জ্বী স্যার দুইবার অর্জন করেছে।
প্র
Board Member 2
তাইললে কেন এখন graduated হতে চাচ্ছে না? বা তাতে দেশের কি সমস্যা
প্র
Candidate
স্যার বেশ কিছু সমস্যা আছে যেমন স্যার করোনা প্যান্ডেমিক থেকে দেশের আর্থিক অবস্থা ভালো না, মার্কিন প্রেসিডেন্ট এর বাণিজ্য যুদ্ধ, এরপরে পোশাক শিল্প Duty free Quota free সুবিধা হারাবে। ঔষধ শিল্পে প্যাটেন্ট ছাড় পেতো সেই সুবিধা হারাবে। আন্তর্জাতিক সংস্থায় চাদার হার বাড়বে.....
প্র
Board Member 2
Leadership নিয়ে আরেকটি প্রশ্ন (ইংরেজিতে)
প্র
Candidate
সরি স্যার আমার জানা নেই। (প্রশ্নটি বুঝতে পারিনি, তাই দ্বিতীয়বার জিজ্ঞেস না করে বিনয়ের সাথে না বলে দিয়েছি)