BCS ২০২৫ ফলাফল: N/A

BCS Viva Experience - English Literature & Language

প্রার্থী: বেনামী
বিষয়: English
বোর্ড: Board 08 (Chairman: শ্রদ্ধেয় সুজায়েতুল্লাহ স্যার)

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Candidate
May I come in, Sir?
প্র Chairman
Yes, come in. (এরপর সালাম দেওয়ায় বসতে বললেন)
প্র Chairman
আপনার নাম কী?
প্র Candidate
[নাম বললাম]
প্র Chairman
কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন?
প্র Candidate
[প্রতিষ্ঠানের নাম বললাম]
প্র Chairman
কোথাও জব করেন?
প্র Candidate
জি, স্যার একটা বেসরকারি মাদ্রাসা প্রতিষ্ঠানে NTRCA কর্তৃক নিয়োগ পেয়েছি।
প্র Board Member 1
What is NTRCA?
প্র Candidate
[Answered]
প্র Board Member 1
আপনি তো ইংরেজিতে পড়াশোনা করেছেন তাইনা?
প্র Candidate
[Answered]
প্র Board Member 1
What are you teaching now in your students? Is there any literature or literary texts?
প্র Candidate
Ma'am there are no direct literary texts but some of the texts are related with literature. Like as, last month I taught them about a poem of S T Coleridge named as Rime of the Ancient Mariner. And it was corelated with our present conditions and contemporary issues.
প্র Board Member 1
There are a lot of literary texts in their textbooks English for Today.
প্র Candidate
Ma'am I joined there only two months ago so I don’t know much about it.
প্র Board Member 1
You have to know better. What is Communicative English Teaching?
প্র Candidate
Ma'am CLT is a method where students learn English through communicating with the peers.
প্র Board Member 1
Is CLT an approach or a Method?
প্র Candidate
Ma'am it is a method. [উত্তর নেননি, approach হবে মনে হয়]
প্র Board Member 1
Who is your favourite author or poet?
প্র Candidate
Ma'am William Shakespeare.
প্র Board Member 1
Give a lecture on William Shakespeare for 3 minutes.
প্র Candidate
[বলতে থাকলাম, মাঝপথে থামালেন। আমি একটা লাইন বলেছিলাম যে, Shakespeare is called as a writer of human nature.]
প্র Board Member 1
২ টা উদাহরণ দিন poet of human nature সম্পর্কে।
প্র Candidate
Macbeth + Hamlet থেকে বললাম। Macbeth থেকে ভালোই বললাম বাট Hamlet এ গিয়ে কিছুটা পেঁচিয়ে ফেলেছি বাট বলেছি মোটামুটি।
প্র Chairman
Hamlet আর Prufrock এর তুলনামূলক আলোচনা করতে বললেন সাথে আরো যেনো কী কী বলেছেন বাট কিছু শুনতেই পাইনি আমি, অনেক আস্তে কথা বলেছেন।
প্র Candidate
[মোটামুটি বলেছি তবে নার্ভাসনেস ছিলো একটু।]
প্র Chairman
প্রুফ্রক কে, সে কি রিপ্রেজেন্ট করে এগুলো জিজ্ঞেস করলেন।
প্র Candidate
[বলেছি মোটামুটি।]
প্র Board Member 1
Hamlet কি রিভেঞ্জ নিয়েছিলো?
প্র Candidate
বললাম, হ্যাঁ, সে তার চাচাকে হত্যা করে প্রতিশোধ নিয়েছে। বাট উত্তর নেননি মনে হলো, কেন নেননি আমি আদৌ সেটা জানি না।
প্র Board Member 1
আপনি স্টুডেন্টদের Language পড়ান?
প্র Candidate
বললাম সরাসরি ওগুলো নেই তবে Grammar পড়াই।
প্র Board Member 2
টীচাররা কেন কোচিংয়ের প্রতি বেশী মনোনিবেশ করেন ক্লাসের চেয়ে?
প্র Candidate
বললাম স্যার, গভর্নমেন্ট থেকে হ্যান্ডসাম স্যালারী পাননা তাই অন্য সুযোগ খোঁজেন।
প্র Board Member 2
বাংলাদেশে শিক্ষার কী কী সমস্যা আছে?
প্র Candidate
কয়েকটা বললাম অবকাঠামোগত হ্যানত্যান।
প্র Board Member 2
ইংরেজি কেন শেখা উচিত? বিশেষত বাংলাদেশীদের জন্য?
প্র Candidate
বললাম মডার্ন যুগ, শিক্ষা-প্রযুক্তি সহ সবখানেই ইংরেজি ব্যবহৃত হয় তাই প্রয়োজন।
প্র Board Member 2
আমরা কেন ইংরেজিকে বেশী গুরুত্ব দিচ্ছি? ফ্রান্সও একটা দেশ আর সেখানে তারা ফ্রেঞ্চ ব্যবহার করে তাহলে আমরা কেন ইংরেজি শিখতে যাবো?
প্র Candidate
বললাম স্যার বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এগুলো-সেগুলো বাট সন্তুষ্ট হননি উনি।
প্র Board Member 1
স্পেসিফিক কোন কারণটা আছে?
প্র Candidate
Sorry, Sir বললাম।
প্র Board Member 1
এলিয়টের ঐ কবিতায় 'coffee spoons' দ্বারা কী বোঝানো হয়েছে?
প্র Candidate
ঐ লাইনের রেফারেন্স দিয়ে বললাম, floppiness, sophisticativeness. বাট সন্তুষ্ট না মনে হলো, বাট উত্তর এটাই হবার কথা।
প্র Board Member 1
ওখানে মাইকেল এ্যাঞ্জেলোর কথা উল্লিখিত আছে। Who is Michael Angelo?
প্র Candidate
বললাম ইতালিয়ান পেইন্টার ও ভাস্কর।
প্র Chairman
Hamlet কে কেন Prufrock এর সাথে তুলনা করা হয়েছে? Lord Attendant কে?
প্র Candidate
বললাম indecisiveness নিয়ে মোটামুটি বাট উত্তর নিলো কিনা জানি না। Lord Attendant refers to Polonius বললাম।
প্র Board Member 1
এইযে সাহিত্যে একজনের সাথে আরেকজনের তুলনা করা হয় এটাকে কী বলে?
প্র Candidate
বললাম Simile, Metaphor. বাট উনি বললো Allusion.
প্র Board Member 1
What is Allusion?
প্র Candidate
বললাম indirect reference from another texts or books. আরো জানি কী কী নিয়ে প্রশ্ন করলো।
প্র Chairman
আপনি এখন আপনার পেপারগুলো নিয়ে আসুন।
প্র Candidate
ধন্যবাদ আর সালাম জানিয়ে চলে আসলাম।