BCS
২০২৬
ফলাফল: N/A
৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - মোঃ শরিফুল ইসলাম
প্রার্থী: মোঃ শরিফুল ইসলাম
বিষয়: N/A
জেলা: রাজশাহী
বোর্ড: সোহেল রহমান স্যার
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Candidate
বেল বাজার পর ঢুকে ৩জনকেই আলাদা আলাদা সালাম দিলাম।
প্র
Chairman
আপনাকে এতো হাসিখুশি লাগার কারণ কি? টেনশন নাই কেন এসব বলতে বলতে বসার অনুমতি দিলে ধন্যবাদ দিয়ে বসলাম। আলাদা সালাম দেওয়ার কারণ বলতে বললেন (হাসিখুশি হয়ে)।
প্র
Chairman
নাম, চয়েসলিস্ট, এখন কোথায় কি করি বলতে বলল। ৪৯তম (রিকম) বলায় গেজেট হয়েছে কিনা জিজ্ঞাসা করলেন। তারপর এক্স -১ এর কাছে হস্তান্তর করলেন।
প্র
Board Member 1
একটা উক্তি এবং উক্তি বলে কার জানতে চাইলো।
প্র
Candidate
সরি।
প্র
Board Member 1
সক্রেটিসের মূল দর্শন কী?
প্র
Candidate
নিজেকে জানো (know thyself)।
প্র
Board Member 1
সক্রেটিসের প্রিয় ছাত্রের নাম কি?
প্র
Candidate
প্লেটো।
প্র
Board Member 1
প্লেটোর মূল দর্শন, এরিস্টটলের মূল দর্শন জানতে চাইলেন।
প্র
Candidate
এ বিষয়ে স্যার নিজেই অনেক কথা বললেন, আমি শুধু হ্যাঁ সূচক জবাব দিচ্ছিলাম।
প্র
Board Member 1
জুলাইয়ের ব্যাপারে আপনার মত কী? জুলাই কেন দরকার ছিল?
প্র
Candidate
দুর্নীতি, অপরাজনীতি, অত্যাচার, বৈষম্য বিচারহীনতার নীতি, সামাজিক সমস্যা বিষয়গুলোর আলোকে উত্তর প্রদানের চেষ্টা করেছি।
প্র
Board Member 1
জুলাই বাস্তবায়নের জন্য আমরা কি করছি?
প্র
Candidate
গণভোট।
প্র
Board Member 1
গণভোট কি বিষয়ে? প্রশ্ন কয়টি?
প্র
Candidate
৪টি বিষয়ের উপর একটি প্রশ্নে গণভোট।
প্র
Board Member 1
সামাজিক সমস্যা কী?
প্র
Candidate
উত্তর।
প্র
Board Member 2
বাসা কোন জেলায়?
প্র
Candidate
রাজশাহী।
প্র
Board Member 2
রাজশাহীর কি কি বিখ্যাত?
প্র
Candidate
আম, সিল্ক, মিষ্টি পান।
প্র
Board Member 2
রাজশাহীর প্রধান সমস্যা কি?
প্র
Candidate
পানি।
প্র
Board Member 2
নদী থাকা সত্ত্বেও পানির সমস্যা কেন?
প্র
Candidate
পানির লেয়ার অনেক নিচে, নদীতে পর্যাপ্ত পানি নেই।
প্র
Board Member 2
রাজশাহী এত পরিপাটি কেন? এমন উন্নয়ন কি টেকসই কিনা?
প্র
Board Member 2
রাজশাহী শহরে এত সুন্দর লাইটিং কেন? টেকসই উন্নয়নের সাথে সামঞ্জস্য কিনা?
প্র
Board Member 2
বাংলাদেশ কোন ধরনের দেশ? সরকার ব্যবস্থা কেমন?
প্র
Candidate
মধ্যম আয়ের দেশ, উন্নয়নশীল দেশে রূপান্তরের কাছাকাছি। সরকার ব্যবস্থা সংসদীয় সরকার।
প্র
Board Member 2
বাংলাদেশের সংবিধান কি দিয়ে শুরু কি দিয়ে শেষ?
প্র
Candidate
প্রস্তাবনা দিয়ে শুরু, তফসিল দিয়ে শেষ।
প্র
Board Member 2
তফসিল কতটি?
প্র
Candidate
৭টি, তবে বর্তমানে (৫,৬,৭) ৩টি স্থগিত।
প্র
Chairman
আপনাকে আমরা কেন পুলিশ অথবা এডমিন নিব? আপনার যোগ্যতা কি? নিজের বাস্তব জীবনে কি কি কাজ করেছেন এর আলোকে বলেন?
প্র
Candidate
একটি সংগঠনের সাথে জড়িত,সামাজিক সমস্যা যেমনঃ এলাকায় শিক্ষা, জুয়া, অনলাইন গেমিং এর বিরোধী কাজ, অসহায় মানুষকে সাহায্য করার জন্য মানুষকে সমন্বিতকরার প্রচেষ্টা, ম্যান ম্যানেজ, এনগেজমেন্টের কথা বলি। সংগঠনের নাম বলতে বললেন।
প্র
Chairman
দর্শনের যেকোন একটি বিতর্কিত বিষয় নিয়ে ডিবেট করুন?
প্র
Candidate
দর্শনের প্রতি অভিযোগ ও যুক্তি খন্ডন করার বিষয়গুলো আলোচনা করি।
প্র
Chairman
ক্ষীরশাপাতি আমাকে কেন হিমসাগর বললাম সেটা বলল।
প্র
Chairman
শুভকামনা জানিয়ে কাগজ নিয়ে যেতে বললেন।
প্র
Candidate
আমি সবাইকে সালাম দিয়ে বের হয়ে আসি।