BCS
N/A
ফলাফল: N/A
৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - জহিরুল ইসলাম ভূঁঞা স্যারের বোর্ড
প্রার্থী: বেনামী
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: জহিরুল ইসলাম ভূঁঞা স্যারের বোর্ড
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Candidate
আস্তে করে দরজা খুলে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। সালাম দিলাম। বসতে বললেন। ধন্যবাদ দিয়ে বসলাম।
প্র
Chairman
এখন কিছু করছেন?
প্র
Candidate
স্যার, টিউশন করি।
প্র
Chairman
এর আগে কোনো জব করেছেন?
প্র
Candidate
না, স্যার
প্র
Chairman
এর আগে ভাইভা দিয়েছেন?
প্র
Candidate
না স্যার, এটা প্রথম ভাইভা এবং ৩য় পরীক্ষা
প্র
Chairman
আচ্ছা আপনি বলুন তো সংবিধান কোথায় Integrity নিয়ে বলা আছে?
প্র
Candidate
দুঃখিত স্যার, এই মুহূর্তে মনে করতে পারছি না।
প্র
Chairman
আচ্ছা দেশে দুর্নীতি কমাতে আপনি কী কী করবেন?
প্র
Candidate
স্যার, আমি প্রতিটা প্রতিষ্ঠানে সিটিজেন চার্টার এর ব্যবস্থা করবো। সকল তথ্য নথি ডিজিটালাইজড করার ব্যবস্থা নিবো। লেনদেনে স্বচ্ছতার জন্য ডিজিটাল লেনদেনে গুরুত্ব দেয়া এতে কর ফাঁকি কমবে।
প্র
Chairman
আপনি লিডার, আপনার অধীনে ১০ জন কাজ করে একটা টিম ওয়ার্ক। ১০জনে এক বিষয়ে রাজি হচ্ছে আর আপনি বিপরীত বিষয়ে। আপনি কীভাবে ডিল করবেন?
প্র
Candidate
স্যার, আমি একজন টিম লিডার যেহেতু আমার সাথে যারা কাজ করছেন তারা কেন এই বিষয়ে একমত আর কেন আমার তাতে রাজি না সেটা জানতে চাইবো। এবং এর ফলাফল কী হবে সেটা ব্যাখ্যা জানবো। আর আমারটা কেন যৌক্তিক আমি সেটা উপস্থাপন করবো। এবার যেটাতে কার্যকর ফলাফল আসবে সেটাকে গুরুত্ব দিবো। আমাদের দরকার ফলাফল।
প্র
Chairman
আচ্ছা আপনি তো প্রশাসনে বিভিন্ন পরিবেশে কাজ করবেন। আপনি জয়েন করে কী কী করবেন বৈচিত্র্যময় পরিবেশে?
প্র
Candidate
স্যার, আমি যেখানে চাকরিতে নিয়োজিত হবো, এখানকার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা, নারীর ক্ষমতায়ন, শিক্ষার হার সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ডাটা নিবো। তারপর পদক্ষেপ নিবো। সাথে সেখানকার গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান ইত্যাদির সাথে সভা সমিতি করবো।
প্র
Chairman
demographic dividend সম্পর্কে তো জানেন। ছেলে মেয়েরা দেশ ছেড়ে তো চলে যাচ্ছে বেশিরভাগই তাহলে এটা কী থাকবে?
প্র
Candidate
স্যার, দেশ ছেড়ে চলে যাচ্ছে মনে এটাকে আমরা ব্রেইন ড্রেইন বলবো। তবে তারা যদি মনে করে বাংলাদেশে তারা যে শিক্ষা আশা করছে সেটা পাচ্ছে না আর সেটা তারা বাইরে গিয়ে জ্ঞান অর্জন করে সেই জ্ঞান দেশে এসে কাজে লাগাবে এবং দেশে ফিরে আসে তখন demographic dividend বজায় থাকবে।
প্র
Chairman
আপনার কী মনে হয় বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ঠিক আছে?
প্র
Candidate
জি স্যার, সরকার এটার জন্য কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে এবং ছাত্রছাত্রীরা তাদের মনোভাব ধরে রাখতে এবং তাদের সঠিক শিক্ষা পেতে এটি কার্যকর ভূমিকা রাখছে। তবে কিছু প্রতিবন্ধকতা আছে যেটা আশাকরি খুব শীঘ্রই সমাধান হবে আর তাতে মেধা পাচারও কমে আসবে।
প্র
Board Member 1
আচ্ছা আপনি বলুন LGED এর..... (টার্মটা শুনিনি কি বলেছে)
প্র
Candidate
দুঃখিত ম্যাম, এটা এই মুহূর্তে মনে পড়ছে না।
প্র
Board Member 1
কোথায় নীতি প্রণয়ন হয় কোথায় বাস্তবায়ন হয়?
প্র
Candidate
প্রথমে সচিবালয় বলেছিলাম। ম্যাম আবার বলতে বললেন। বললাম ম্যাম কেন্দ্রীয় প্রশাসনে নীতি প্রণয়ন হয় আর বাস্তবায়ন হয় মাঠ প্রশাসনে।
প্র
Board Member 1
মন্ত্রণালয়ের স্তরগুলো জানেন? (খুব সম্ভবত এটাই প্রশ্ন করেছি ভালো করে শুনিনি)
প্র
Candidate
ম্যাম আমি কি ধারণা করে বলতে পারি?
প্র
Board Member 1
আচ্ছা বলুন।
প্র
Candidate
কয়েকটি বিভাগ মিলে একটা মন্ত্রণালয় গঠিত হয়। (এইটা বলতে বারবার উল্টাটা মুখ দিয়ে বের হচ্ছিলো। তিনবারে গিয়ে বলতে পারলাম। এরপর অনুবিভাগ সম্পর্কে আর বলতে পারিনি)।
প্র
Board Member 1
উপজেলা কী?
প্র
Candidate
উপজেলা হলো স্থানীয় সরকারের একটি অংশ। (আর কিছুই তখন মাথায় আসেনি)
প্র
Board Member 2
ভ্রাম্যমাণ আদালত কী?
প্র
Candidate
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১০ ধারা অনুযায়ী কোনো এলাকায় অপরাধ দমনের জন্য তাৎক্ষণাৎ বিচারকার্য (এরপর আর বলতে দেয়নি)
প্র
Board Member 2
আচ্ছা বলুন নির্বাহী ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর তফাত কী?
প্র
Candidate
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এ ১০ ধারা অনুযায়ী সর্বোচ্চ দুই বছরের শাস্তি দিতে পারে ভ্রাম্যমাণ আদালতে। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ বছরের অধিক শাস্তি দিতে পারে। (শাস্তি বলতে গিয়ে মুখে বারবার জরিমানা আসতেছিলো। ৩ বারে শাস্তি আসছে মুখে) এর বেশি বলতে দেয়নি।
প্র
Board Member 2
আপনি তো ল্যান্ডিং নিয়েও কাজ করবেন। বলেন তো নামজারি কী?
প্র
Candidate
স্যার, এক মালিকানা থেকে জমির নতুন মালিকানার নাম অন্তর্ভুক্ত করাকে নামজারি বলে।
প্র
Board Member 2
পেনাল কোড কত সালে গঠিত হয়?
প্র
Candidate
স্যার ১৮৬০ সালে।
প্র
Board Member 2
পেনাল কোড কী?
প্র
Candidate
দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োগকৃত আইন। (স্যার বলতেছিলেন আইন নাকি? আমি বললাম জি স্যার আইন, আর শাস্তির কথা তখন মাথায়ও আসেনি)
প্র
Board Member 2
রেকর্ড তো থাকে তারপরও নামজারি কেন লাগে?
প্র
Candidate
স্যার, জমির মালিকানার জমির বৈধতা, এবং জমির নিরাপত্তার জন্য নামজারি করতে হয়।
প্র
Chairman
ঠিক আছে, আপনি আপনার ডকুমেন্টস গুলো নিন।
প্র
Candidate
নিয়ে ধন্যবাদ দিলাম (এক্সটার্নাল ২ এর কাছ থেকে)
প্র
Chairman
ঠিক আছে, আপনি আসতে পারেন।
প্র
Candidate
সালাম দিয়ে বের হয়ে আসলাম