BCS ২০২৬ ফলাফল: প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (৭৬ তম)

৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 19

প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
বোর্ড: বিজ্ঞ সদস্য উত্তম কুমার সাহা

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
৪৩ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা : নবমিতা সরকার বিভাগ : উদ্ভিদবিজ্ঞান
প্র Chairman
টুকটাক তথ্য পড়ছিলেন ডকুমেন্টস দেখে। বাবার নাম 'সুভাষ' এর অর্থ জিজ্ঞেস করলেন। তারপর শুরু হলো আউট অব বক্স যতো প্রশ্ন! ১. যশোর থেকে একটা পণ্যবহনকারী ট্রাক ঢাকায় কোন পথে আনবেন, পদ্মা ব্রিজ ছাড়া কিভাবে আনবেন। ২. সোমেশ্বরী নদীর উৎপত্তিস্থল কোথায়? ৩. ময়মনসিংহের হাজং বিদ্রোহ নিয়ে বলুন। ৪. ডিপ্লোমেট হওয়ার কী কী গুণ আছে আপনার। ৫. নারী কবিতার প্রথম দুই লাইন বলেন। ৬. গীতাঞ্জলির ৫ টি কবিতা বলেন। ৭. গগন হরকরার নামের সাথে হরকরা কেনো। ৮. মানুষ কবিতার শুরুর দুই লাইন বলেন। ৯. চিত্ত যেথা ভয়শূন্য, ঊর্ধ্ব যেথা শির, আরও তিন লাইন কী যেনো, ওই মোট পাঁচ লাইন ইংরেজিতে এক্সপ্লেইন করতে বললেন। ১০. আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস- এর পরের দুই লাইন কী। এক্সটার্নাল স্যার ১: ১১. থিসিস করেছেন? থিসিস কিসের উপর করেছেন। এটা করার কী উদ্দেশ্য। কোন তুলসি ধর্মীয়ভাবে বেশি সিগনিফিকেন্ট। ১২. তুলসির ৫ টা ওষধি গুণ। ১৩. কী কী মার্কার ব্যবহার করেছেন রিসার্চে। এক্সটার্নাল স্যার ২: ১৪. মনোকটাইলেডন আর ডাইকটাইলেডন কিভাবে সনাক্ত করবেন। ১৫. ড্রাগন ফ্রুটের প্রোপাগেশন কিভাবে হয়। ১৬. কয়েকটি ভেজিটেটিভ প্রোপাগেশনের টাইপ। ১৭. বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ব্র্যান্ডিং করতে হলে অস্ট্রেলিয়ায় আপনি কী কী পয়েন্ট বলবেন। ১৮. টিস্যু কালচার নিয়ে কারা কাজ করে। ১৯. আপনি কখনো গ্রাফটিং লেয়ারিং করেছেন?। (স্যার বললেন ভাইভা শেষ করে দিতে, কিন্তু চেয়ারম্যান স্যার আবার প্রশ্ন করলেন)
প্র Chairman
২০. where social Justice is not present, there poverty will not be eradicated. And where poverty is present, social Justice is not possible. Explain this. Give example of country from both perspectives. ২১. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পৈতৃক নিবাস, জন্মস্থান বলুন। ২২. উনার এপিটাফে উর্দুতে কী লেখা ছিলো এক্সাক্টলি কোট করুন, ২৫ মার্চ রাতে কোথায় ছিলেন উনি। ঠিক আছে, আপনি আসেন। [ নিজের সাবজেক্টিভ প্রশ্ন পেরেছিলাম সব বলা যায়। আর চেয়ারম্যান স্যারের করা ১৩ টি প্রশ্নের মধ্যে ৪, ৬, ৯, ১০ ও ২০ এই ৫ টি প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম, আর কিছুই তেমন পারিনি। ]