BCS ২০২৪ ফলাফল: ১) বিসিএস কর ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, (সহকারী কর কমিশনার), ৪৬ তম বিসিএস(মেধাক্রম:-৩০)

৪৪তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 2

প্রার্থী: বেনামী
বিষয়: - অর্থনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়
বোর্ড: - ড. এম আমজাদ হোসেন স্যার, (সময় ২০-২২ মিনিট)

ক্যাডার পছন্দের তালিকা

1. - প্রশাসন 2. ট্যাক্স 3. কাস্টমস ও অডিট

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
? ৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
প্র Chairman
চেয়ারম্যান স্যার:- Introduce Yourself..
প্র Candidate
Answered
প্র Chairman
চেয়ারম্যান স্যার:- What is your hobby?? উনি স্পেসিফিকভাবে জানতে চেয়েছিলেন।।
প্র Chairman
চেয়ারম্যান স্যার:- How do you use your academic knowledge of Economics in Administration?
প্র Candidate
১)As an administrative officer, I will be able to use economic analysis in policy formulation, budget management, and development planning. ২)I will be able to apply economics in areas such as improving government expenditure efficiency, enhancing revenue collection, and poverty alleviation. ৩)With knowledge of market analysis, monetary policy, tax policy, and investment planning, I can contribute to achieving sustainable development goals.
প্র Chairman
চেয়ারম্যান স্যার:- What is per capita Income?
প্র Candidate
Per capita Income:- Total Income/ Total Population
প্র Chairman
চেয়ারম্যান স্যার:- Does per capita income truly reflect our standard of living??
প্র Candidate
“No, sir. It doesn’t fully reflect our standard of living. It barely considers wealth concentration among the rich and ignores the reality of inequality in our society. I mentioned the income inequality index and the asset inequality index. I also said that PPP (purchasing power parity) could be a good solution in this regard.”
প্র Chairman
চেয়ারম্যান স্যার:- Good, What is PPP??
প্র Candidate
Public Private partnership
প্র Chairman
চেয়ারম্যান স্যার:- আমাদের দেশে পিপিপির অবস্থা কি ভালো?
প্র Candidate
স্যার, আমাদের দেশে পিপিপির অবস্থা সন্তোষজনক নয়। পিপিপির প্রকল্পগুলো অনেক সময় আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির সম্মুখীন হয়। মাঝে মাঝে অর্থায়ন জনিত সমস্যাও হয়। আরো কিছু বলেছিলাম। অর্থনৈতিক সুশাসনের ঘাটতির দিকে ফোকাস করেছিলাম।
প্র Chairman
চেয়ারম্যান স্যার:- কিছু পিপিপি প্রকল্পের নাম বল।
প্র Candidate
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ভোলা এলপিজি টার্মিনাল ইত্যাদি
প্র Chairman
চেয়ারম্যান স্যার:- প্রাইভেট ভালো ব্যাংকগুলোতে কেন খেলাপি ঋণ কম?
প্র Candidate
স্যার, রাজনৈতিক হস্তক্ষেপ ভালো প্রাইভেট ব্যাংকগুলোতে কম ছিল। এর পাশাপাশি সিটি ব্যাংক, ইবিলের মত ব্যাংকগুলোতে নিরপেক্ষ পরিচালনা পর্ষদ ছিল, যার দরুন ব্যাংকেগুলোতে সুশাসন ছিল এবং তারা মানুষের মাঝে আস্থা অর্জন করেছিল। তবে, স্যার সব প্রাইভেট ব্যাংকে যে ব্যাংকিং সুশাসন ছিল তা বলা যায় না।। অর্থনীতিকে রাজনীতির সাথে না মিলিয়ে স্বাধীনভাবে চলতে দিলে ব্যাংকিং খাতে এই বাজে পরিস্থিতির সৃষ্টি হত না।
প্র Chairman
এক্সটার্নাল ১:- ব্যাংকিং খাত সংস্কারে তুমি কি করতে চাও??
প্র Candidate
১) নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠন ২) সরকারের সহযোগিতা ৩) বাংলাদেশ ব্যাংককে স্বায়ত্তশাসন প্রদান ৪) ব্যাংক খাতে চিহ্নিত দুষ্কৃতকারী ও ঋণ খেলাপিদের কঠোর শাস্তির ব্যবস্থা ৫) রাজনৈতিক প্রতিশ্রুতি
প্র Chairman
এক্সটার্নাল ১:- আবহাওয়া ও জলবায়ু বলতে কি বুঝ?? আবহাওয়া ও জলবায়ুকে ইংরেজিতে কী বলে?
প্র Candidate
আবহাওয়া হল কোন স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা, জলবায়ু হল কোন স্থানের ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার ধরন ও বৈশিষ্ট্য। আবহাওয়া:- Weather, জলবায়ু:- Climate
প্র Chairman
এক্সটার্নাল ১:- জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপর কী প্রভাব পড়বে??
প্র Candidate
উত্তর দিলাম, সমুদ্র উচ্চতা বাড়বে, দক্ষিণাঞ্চলের অনেক জায়গা প্লাবিত হবে, জলবায়ু উদ্বাস্তু বাড়বে, ফসল উৎপাদন হ্রাস পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। আরো কিছু বলেছিলাম।
প্র Chairman
এক্সটার্নাল ১- কয়েকটি গ্রিন হাউজ গ্যাসের নাম বলুন।
প্র Candidate
নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই-অক্সাইড, মিথেন, সিএফসি, কার্বন টেট্রাক্লোরাইড প্রমুখ।
প্র Chairman
এক্সটার্নাল ১:- সিএফসির পূর্ণরূপ কী?
প্র Candidate
ক্লোরো-ফ্লোরো কার্বন
প্র Chairman
এক্সটার্নাল ১:- সিএফসি কী করে? এটি যে ওজোন স্তর ফুটো করে, সে ওজোনের রাসায়নিক সংকেতের নাম বল।
প্র Candidate
ওজোন স্তর ফুটো করে। এর রাসায়নিক সংকেত O3
প্র Chairman
এক্সটার্নাল ১:- গুড
প্র Chairman
স্যার এক্সটার্নাল ২ কে প্রশ্ন করতেই চেয়ারম্যান স্যার আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন
প্র Chairman
চেয়ারম্যান স্যার:- মানি লন্ডারিং কী??
প্র Candidate
স্যার, মানি লন্ডারিং হল বিদেশে পাচারকৃত অবৈধ অর্থ এমনভাবে দেশে প্রবেশ করানো হয়, যাতে মনে করা হয় অর্থ বৈধ উৎস থেকে আসছে।
প্র Chairman
চেয়ারম্যান স্যার:- কয় ধাপে মানি লন্ডারিং করা হয় এবং উপায়গুলোর নাম কী?
প্র Candidate
৩ উপায়ে, এগুলো হল Placement Layering Integration
প্র Chairman
চেয়ারম্যান স্যার এক্সটার্নাল-২ স্যারকে প্রশ্ন করতে বললেন-
প্র Chairman
এক্সটার্নাল ২:- আপনার দ্বিতীয় পছন্দ তো বিসিএস Taxation ক্যাডার, তাই তো?
প্র Candidate
জি, স্যার, আমি যেহেতু অর্থনীতির ছাত্র, তাই এই ক্যাডারে অর্থনীতির জ্ঞান কাজে লাগাতে পারবো, তাই বিসিএস Taxation ক্যাডার দ্বিতীয় চয়েজে রেখেছি।
প্র Chairman
এক্সটার্নাল ২:- ট্যাক্স বৃদ্ধিতে আপনার করণীয় কী?? ১) আমি প্রত্যক্ষ কর বৃদ্ধিতে কাজ করবো(প্রত্যক্ষ কর অনেক কম, মাত্র ৩৫ শতাংশ), প্রগ্রেসিভ ট্যাক্সের কথাও বলেছিলাম। ২) ট্যাক্সের ক্ষেত্র বাড়ানোর চেষ্টা করবো ৩) ট্যাক্সে ডিজিটালাইজেশনের উপর গুরত্ব দিব, যাতে জনগণ সহজ উপায়ে ট্যাক্স দিতে পারে। ৪) ট্যাক্সে দুর্নীতি কমানোর উপর গুরত্ব দিব।
প্র Chairman
এক্সটার্নাল ২:- গেইম থিউরি বলতে কী বুঝ?
প্র Candidate
গেইম থিউরি হল এমন এক গেইম যেখানে দুইজন প্লেয়ার এমন এক অবস্থায় যেতে চায়, যেখানে দুইজনই তার পে-অফ ম্যাক্সিমাইজ করতে চায়।
প্র Chairman
এক্সটার্নাল ২:- বাংলাদেশের প্রেক্ষিতে গেইম থিউরির উদাহরণ দিতে পারবেন?
প্র Candidate
সরি স্যার বলেছিলাম।। স্যার, এটার উত্তর দিয়েছিলেন।
প্র Chairman
এক্সটার্নাল ২:- 4IR এবং 5IR বলতে কী বুঝ?
প্র Candidate
4IR= Fourth Industrial Revolution 5IR= Fifth Industrial Revolution
প্র Chairman
এক্সটার্নাল ২:- এই দুইটার পার্থক্য কী?
প্র Candidate
4IR এ মানুষের ভূমিকা কম, যন্ত্রের প্রাধান্য বেশি 5IR যন্ত্রের সাথে সাথে মানুষের ভূমিকার উপর প্রাধান্য দেওয়া হবে।(যন্ত্র+মানুষের ভূমিকার প্রাধান্য)
প্র Chairman
এক্সটার্নাল ২:- অমর্ত্য সেনের দুর্ভিক্ষ নিয়ে(Famine Theory) এবং ক্যাপাবিলিটি এপ্রোচ নিয়ে যা জানো বল।
প্র Candidate
স্যার, অমর্ত্য সেনের দুর্ভিক্ষ নিয়ে বিখ্যাত বই "Poverty and Famine" এর নবম অধ্যায়ে এই বিষয়ে বলা আছে। এখানে তিনি বলেন, খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না; বরং মানুষের খাদ্য পাওয়ার অধিকার ও সক্ষমতার অভাবে দুর্ভিক্ষ ঘটে। (দুর্নীতি, মূল্যস্ফীতি ও খাদ্যের অসম বণ্টনের কারণে দুর্ভিক্ষ হয়ে থাকে) ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ হল শুধু আয়(GDP) বৃদ্ধি নয়, এর সাথে তার শিক্ষা, স্বাস্থ্য এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারকেও বোঝায়। ব্যক্তিস্বাধীনতা ও HDI কেও তিনি প্রাধান্য দিয়েছেন।
প্র Chairman
এক্সটার্নাল ২:- আমাদের বর্তমানে জিনি সহগ কত?
প্র Candidate
স্যার, এটির মান ০.৪৯৯। এটা উচ্চ আয় বৈষম্য নির্দেশ করে। আমাদের বৈষম্যের মাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।। ?চেয়ারম্যান স্যারসহ এক্সটার্নাল স্যারেরা অনেক ফ্রেন্ডলি ছিলেন। ভাইভাটাও আলহামদুলিল্লাহ প্রাণবন্ত হয়েছিল। সবশেষে স্যার, আমার পেপারগুলো নিয়ে যেতে বললেন এবং শুভকামনা জানিয়ে বিদায় দিলেন। ✅আলহামদুলিল্লাহ, ২)পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ৪৪ তম বিসিএস(মেধাক্রম:- ১৮) সংগৃহীত