BCS ২০২৫ ফলাফল: N/A

৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - ১

প্রার্থী: বেনামী
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: চৌধুরী সায়মা ফেরদৌস ম্যাম এর বোর্ড

ক্যাডার পছন্দের তালিকা

1. বিসিএস পররাষ্ট্র

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
এই পৃথিবীতে কোন কাজটি করতে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন?
প্র Candidate
স্যার, সিনেমা দেখা।
প্র Chairman
আমি রিসেন্টলি একটা সিনেমা দেখেছি পঞ্চায়েত, দেখেছেন?
প্র Candidate
স্যার ওটা একটা ওয়েব সিরিজ।
প্র Chairman
এই ওয়েব সিরিজের কোন জিনিসটা আপনার সবচাইতে ভালো লেগেছে?
প্র Candidate
স্যার, সচিব (প্রধান চরিত্র) গ্রামে যায় এক বুক আশা নিয়ে যে গ্রামের মানুষজন সহজ সরল কিন্তু গ্রামের মানুষের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে যে জটিলতা দেখানো হয়েছে এ বিষয়টা আমার খুব ভালো লেগেছে।
প্র Chairman
কেন আমরা তো জানি যে গ্রামের মানুষজন খুব সহজ সরল তাহলে এইখানে এরকম কেন দেখানো হচ্ছে?
প্র Candidate
স্যার জটিলতা সবখানেই আছে।
প্র Chairman
আপনার পছন্দের সিনেমা কোনটা?
প্র Candidate
The Dark Knight
প্র Chairman
কেন?
প্র Candidate
স্যার সব সিনেমাতেই ভিলেনদের villainous activity আর ভায়োলেন্স দেখানো হয়। এই সিনেমাতে পরিচালক ভিলেনের পার্সপেক্টিভও দেখিয়েছেন। সে কিভাবে এরকম হলো এবং পুরো গথাম সিটিতে আগুন লাগানো এ বিষয়টাকে জাস্টিফাই করা হয়েছে।
প্র Chairman
ওসমান হাদীকে নিয়ে কেন এত শোরগোল?
প্র Candidate
ওসমান হাদী আধিপত্যবাদীদের বিরুদ্ধে একজন ভোকাল ব্যক্তি ছিলেন।
প্র Chairman
তার মৃত্যুর বিচার নিয়ে কেন এত আন্দোলন?
প্র Candidate
ওনার মৃত্যুর পরে উনি একজন আধিপত্যবিরোধী কাল্ট ফিগার এ পরিণত হয়েছেন। মৃত্যুর আগে উনি মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে জনপ্রিয় ছিলেন। ওনার হঠাৎ এরকম মৃত্যু সবাইকে শকড করেছে।
প্র Chairman
আপনি ঠিকই বলেছেন। ওনার মৃত্যুটা আসলেই শকিং। আপনি একটা speech দেন।
প্র Candidate
আমি জাতিসংঘে বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে ফিলিস্তিনে ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি স্পিচ দিতে চাই।
প্র Chairman
ওকে
প্র Candidate
Dear excellencies, respected delegates ladies and gentleman, on behalf of the people's Republic of Bangladesh I would like to express my deep concern and condemn the recent atrocities by the Israeli forces on Gazan people. (আরো সাত-আট লাইন বলার পর ম্যাম আমাকে থামিয়ে দিলেন।)
প্র Chairman
দুনিয়াতে আপনি সবচাইতে কাকে ভালোবাসেন?
প্র Candidate
আমার মাকে।
প্র Chairman
আপনার মাকে নিয়ে একটা স্পিচ দেন।
প্র Candidate
কয়েক লাইন বললাম তখন ম্যাম আমাকে থামিয়ে দিয়ে বললেন—
প্র Chairman
এই দুনিয়াতে আপনি সবচাইতে কাকে বেশি ঘৃণা করেন?
প্র Candidate
ওরকম কেউ নাই স্যার।
প্র Chairman
ওরকম কেউই নাই যাকে আপনি দুচোখে দেখতে পারেন না?
প্র Candidate
আমি কয়েক লাইন বললাম।
প্র Chairman
ভার্সিটিতে আপনি কি কি এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটি করেছেন?
প্র Candidate
উত্তর করলাম।
প্র Chairman
আচ্ছা শেষ প্রশ্ন আপনি নিজের উন্নতির জন্য স্বেচ্ছায় কোন কাজটি শিখেছেন?
প্র Candidate
ইংলিশ স্পিকিং শেখা।
প্র External Examiner
আপনার প্রথম পছন্দ কি?
প্র Candidate
বিসিএস পররাষ্ট্র।
প্র External Examiner
বর্তমানে চলমান ৪টি burning issues বলেন।
প্র Candidate
স্যার সুদান কনফ্লিক্ট, ফিলিস্তিন ইজরায়েলি কনফ্লিক্ট, মিয়ানমার কনফ্লিক্ট, থাইল্যান্ড কম্বোডিয়া কনফ্লিক্ট।
প্র External Examiner
রোহিঙ্গাদের কিভাবে প্রত্যাবাসন করবেন?
প্র Candidate
স্যার চায়না রাশিয়া সহ অন্যান্য যেসব দেশের কথা মিয়ানমার শোনে তাদের দিয়ে মিয়ানমারকে চাপ দেওয়ানোর পাশাপাশি বিভিন্ন বৈশ্বিক ফোরামে রোহিঙ্গাদের দুর্দশার চিত্র উপস্থাপন করব। এছাড়াও মিয়ানমারের সাথে আমরা কূটনীতি চালিয়ে যাব।
প্র External Examiner
আমাদের সরকার কি এগুলো করছে না?
প্র Candidate
আমাদের সরকারও এসব কাজ করছে কিন্তু মিয়ানমারে এখন সিভিল ওয়ারের কারণে তাদের সরকারের পুরো দেশের উপর অ্যাবসলুট কন্ট্রোল নেই। তাই রোহিঙ্গা প্রত্যাবাসন হচ্ছে না স্যার।
প্র External Examiner
Why foreign is your first choice?
প্র Candidate
উত্তর গোছানো ছিল,বললাম।
প্র Board Member 1
এন ও সি কবে দিবেন?
প্র Candidate
ডেট নিলাম।
প্র Board Member 1
বলেন তো রোহিঙ্গা শিবিরে কি কি সমস্যা বিদ্যমান?
প্র Candidate
স্যার মাদক পাচার, নিরাপত্তার সমস্যা, রোহিঙ্গাদের বেকার বসে থাকা।
প্র Board Member 1
ওরা কি কাজ করে না?
প্র Candidate
স্যার ওরা কাজ করে কিন্তু সেই কাজ আমাদের জিডিপিতে যোগ হয় না।
প্র Board Member 1
ঠিক আছে তাহলে।
প্র Chairman
আপনি কাগজপত্র নিয়ে যান।
প্র Candidate
আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম।