BCS N/A ফলাফল: N/A

BCS Viva Experience - Md Mamun Ali

প্রার্থী: Md Mamun Ali
বিষয়: Islamic Studies
জেলা: Chapainawabganj
বোর্ড: সুজোয়েত উল্ল্যা স্যার (Sujayet Ullah Sir)

ক্যাডার পছন্দের তালিকা

1. BCS Administration 2. BCS Police 3. BCS Customs and Excise

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Candidate
হালকা করে দরজা খুলে আসতে পারি স্যার
প্র Chairman
আসুন আসুন
প্র Candidate
কাছে গিয়ে সালাম দিলাম (তার আগেই বসুন কেমন আছেন)
প্র Candidate
আলহামদুলিল্লাহ ভালো
প্র Chairman
পরিচয় করিয়ে দিলেন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়
প্র Board Member 1
Introduce yourself about 30 second
প্র Candidate
I am Md Mamun Ali. I came from nachole chapainawabganj. I have completed my graduation and post graduation in Islamic Studies from Rajshahi University. Currently I am working as a health assistant at Upazila Health Complex Nachole Chapainawabganj. Before joining this Job I was a full time freelancer. I have some skills about Digital Marketing, Web design, Graphics design, data entry, scrapping...
প্র Board Member 1
What is your first choice?
প্র Candidate
Sir, BCS Administration
প্র Board Member 1
Following on
প্র Candidate
BCS Police, BCS customs and excise,
প্র Board Member 1
থামিয়ে দিয়ে সবাই প্রশাসন পুলিশ এ আসতে চাচ্ছে কেন?
প্র Candidate
স্যার সামাজিক মর্যাদার কারণে।
প্র Board Member 1
তাহলে আপনিও কী সামাজিক মর্যাদার কারণে আসতে চাচ্ছেন?
প্র Candidate
জী স্যার, আমি যখন ফ্রিল্যান্সিং করতাম তখন অনেক টাকা ইনকাম করতাম কিন্তু আমার কোনো সামাজিক মর্যাদা ছিল না।
প্র Board Member 1
আপনি কী কাজ করতেন?
প্র Candidate
স্যার, আমি মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতাম, এবং একটা জার্মান সফটওয়্যার কোম্পানিতে 4 বছর কাস্টমার সাপোর্ট ম্যানেজারের কাজ করেছি।
প্র Board Member 1
How can your academic background in Islamic Studies contribute to public administration?
প্র Candidate
Sir, the core content of Islamic Studies are justice, ethics, accountability, transparency and public welfare which are also the core content of public administration.
প্র Board Member 1
শাসন ব্যবস্থা নিয়ে হযরত আলী রা. এর একটা ঘটনা আছে কী সেটা (প্রশ্নটা ইংলিশে করে সাথে সাথে আবার বাংলায় বলেছে)
প্র Candidate
হযরত আলী রা. যখন খলিফা ছিলেন তখন তিনি মিসরের গভর্নরকে একটা চিঠি লিখেছিলেন যা আলীজ লেটার নামে পরিচিত এখানে তিনি সুশাসন জনকল্যাণ স্বচ্ছতা জবাবদিহিতা আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে লিখেছিলেন।
প্র Board Member 1
Right, স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করতে বলেছিলেন?
প্র Candidate
সবকিছুর যাতে লিখিত প্রমাণ থাকে (মাথায় এটাই এসেছিল বলে দিয়েছি)
প্র Board Member 1
written document
প্র Candidate
yes sir.
প্র Board Member 2
আপনি তো রাজশাহীতে ফ্রিল্যান্সিং করতেন?
প্র Candidate
জী স্যার
প্র Board Member 2
সেখানে একটা হাইটেক পার্ক আছে জানেন? সেটার কাজ কি?
প্র Candidate
জী স্যার জানি, সেখানে বিভিন্ন আইটি কোম্পানিগুলো অফিস ভাড়া নিয়ে বিভিন্ন প্রজেক্ট করে, বিদেশি ক্লায়েন্ট দের সাথে কাজ করে এবং জনগণকে ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণ দিয়ে থাকে। (স্টার্টলিং, বিদেশিদের বিনিয়োগ মাথায় আসেনি)
প্র Board Member 2
স্টার্টআপ কী?
প্র Candidate
নতুন কোনো উদ্যোগ বা ব্যবসা তৈরি করা।
প্র Chairman
সরকারি চাকরিজীবীদের নিয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
প্র Candidate
স্যার ২১ নম্বর অনুচ্ছেদে।
প্র Chairman
কী বলা আছে?
প্র Candidate
ব্যক্তিগত ও সরকারি কর্মচারীদের কর্তব্য (ভুল করে নাগরিকদের বদলে ব্যক্তিগত বলে দিয়েছি)।
প্র Chairman
বর্তমানে কী চাকরি করি।
প্র Candidate
স্বাস্থ্য সহকারী
প্র Chairman
কোথায় এটা?
প্র Candidate
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাচোল চাঁপাইনবাবগঞ্জ
প্র Chairman
কততম গ্রেড?
প্র Candidate
স্যার ১৬ তম।
প্র Chairman
ইবনে সিনা নাম শুনেছেন? তার অবদান কিসে?
প্র Candidate
জী স্যার শুনেছি। তার অবদান মূলত চিকিৎসা শাস্ত্রে বেশি।
প্র Chairman
ইবনে খালদুন
প্র Candidate
সরি স্যার (আরো দুইজন নাম বললেন জীবনে নাম শুনি নাই সাথে সাথে সরি স্যার বলেছি।)
প্র Chairman
গণিতে একজনের অবদান আছে তার নাম কী?
প্র Candidate
আল খাওয়ারিজমি
প্র Chairman
তাঁর অন্য কী অবদান আছে
প্র Candidate
স্যার তিনি মূলত ভূগোলবিদ ছিলেন।
প্র Chairman
মুসলিম স্বর্ণযুগ বলা হয় কোন সময়কে?
প্র Candidate
স্যার আব্বাসীয় এবং ওসমানীয় শাসনআমল কে। (ভুল করে উসমানীয় বলে দিয়েছি)
প্র Chairman
ইবনে সিনার কয়েকটি বইয়ের নাম বলতে পারবেন?
প্র Candidate
সরি স্যার
প্র Chairman
তার একটা বই ইউরোপে অনেকদিন পড়ানো হয়েছে নাম কী?
প্র Candidate
সরি স্যার
প্র Chairman
তার জন্মস্থান, তিনি মোট কতটি বই লিখেছেন?
প্র Candidate
সরি স্যার
প্র Chairman
এগুলো আপনাদের পড়ানো হয়নি?
প্র Candidate
জী না স্যার, এগুলো ইসলামের ইতিহাসে পড়ানো হয়।
প্র Chairman
আপনাদের কী পড়ানো হয়?