BCS ২০২৫ ফলাফল: N/A

৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - ডা. রুবেল হাসান

প্রার্থী: Dr. Rubel Hasan
বিষয়: Medical / Dental
জেলা: N/A
বোর্ড: #Sayma_Ferdous_Mam

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
বাইরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে..এটা আপনার কেমন লেগেছে? (ভাইভা ২ টার সময় শুরু হয়েছে তাই জিজ্ঞেস করেছে)
প্র Chairman
কঠিন সিচুয়েশনে আপনি নিজেকে কিভাবে সামাল দেন?
প্র Chairman
Critical patient management এর সময় অন্য কলিগদের সাথে মতের অমিল হলে কি করেন?
প্র Chairman
উদাহরণ দিতে বলেছে যেটা আমি ফেস করেছি।
প্র Chairman
স্ট্রেস রিলিফ কিভাবে করি?
প্র Chairman
এক্সট্রাকারিকুলার কাজ এর অভিজ্ঞতা আছে কিনা?
প্র Chairman
আর কি কি এক্সট্রাকারিকুলার কাজ করি?
প্র Chairman
বই কি সবসময় পড়া হয় নাকি মাঝে মাঝে?
প্র Board Member 1
কোথায় পড়াশুনা করেছি?
প্র Board Member 1
ডেন্টাল ইউনিট গুলো কেন কলেজে রূপান্তর হচ্ছে না?
প্র Board Member 1
গণস্বাস্থ্য কেন্দ্র এর প্রতিষ্ঠাতা কে?
প্র Board Member 1
ডাঃ জাফরুল্লাহ কি কি স্বাস্থ্য সংস্কার সুপারিশ করেছিলেন?
প্র Board Member 1
কি কি ওষুধ নিষিদ্ধ করেছিলেন?
প্র Board Member 1
ডাক্তার রা কেন বিদেশে যায়?
প্র Board Member 1
আপনার পেছনে রাষ্ট্র টাকা খরচ করেছে কিন্তু হাসপাতালে ডাক্তার অবস্থান করে না এটা কিভাবে দূর করবে?
প্র Board Member 1
আপনি ১ ঘন্টায় কতগুলো খাতা দেখতে পারবেন? ২৪ ঘন্টায় কতগুলো দেখতে পারবেন?
প্র Board Member 1
কর্তৃপক্ষ আপনাকে এক দিনে ২০০ খাতা দেখতে বললে আপনি কি করবেন? এমন পরিস্থিতিতে কি কখনো পড়েছেন?
প্র Board Member 1
বর্তমানে বাংলাদেশের মেজর চারটা সমস্যার কথা বলুন।
প্র Board Member 1
আইনশৃঙ্খলার অবনতির কারণ কি? আমরা কিভাবে এ থেকে পরিত্রাণ পেতে পারি?
প্র Board Member 1
পুলিশের ইমেজ ভালো কিভাবে করা যায়?
প্র Board Member 1
দেশে যত বিশৃঙ্খলা বা অপরাধ হয় তাতে কি জনগণের কোন দোষ নেই?
প্র Board Member 1
ইউএনও হিসেবে মব কিভাবে কন্ট্রোল করবেন?
প্র Board Member 2
মনে করুন এখন পিএসসি থেকে বের হওয়ার সময় দেখলেন কতগুলো ছেলেপেলে আন্দোলন করছে। কি করবেন? কোন বইয়ের ভাষায় বলবেন না।
প্র Board Member 2
আপনার প্রফেশনাল লাইফের জন্য কোন কোন স্কিল আরেকটু আপগ্রেড করার সুযোগ আছে বলে মনে করেন?
প্র Board Member 2
সিটিজেন চার্টার কি? থার্ড জেনারেশন সিটিজেন চার্টারের বৈশিষ্ট্য কি?
প্র Board Member 2
বানান করুন - 'কৌশলী'।
প্র Board Member 2
'সমূহ' - এই শব্দটি তো আমরা বহুবচন হিসেবে ব্যবহার করে থাকি। এমন একটি বাক্য বলুন যেখানে বাক্যটি শুরু হয়েছে 'সমূহ' শব্দটি দিয়ে।