BCS N/A ফলাফল: N/A

৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - শেখ নাফিসা আকরাম ঈভা

প্রার্থী: শেখ নাফিসা আকরাম ঈভা
বিষয়: দর্শন
জেলা: N/A
বোর্ড: অধ্যাপক ড. এ.টি.এম ফরিদ উদ্দীন

ক্যাডার পছন্দের তালিকা

1. প্রশাসন 2. পুলিশ 3. আনসার

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Candidate
অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করলাম এবং সালাম দিলাম।
প্র Chairman
ওয়ালাইকুম আসসালাম, বসুন।
প্র Chairman
আপনি শেখ নাফিসা আকরাম ঈভা, পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার সাবজেক্ট দর্শন, ইন্টারেস্টিং সাবজেক্ট। আচ্ছা বলুন তো দর্শন মূলত কি?
প্র Candidate
(দর্শনের মৌলিক সংজ্ঞা অনুযায়ী উত্তর প্রদান করলাম।)
প্র Chairman
আপনার রেজাল্ট তো দেখছি খুবই ভালো, পজিশন ছিলো?
প্র Candidate
(পজিশন সংক্রান্ত তথ্যের উত্তর দিলাম।)
প্র Chairman
তাহলে দর্শন নিয়ে আপনার সাথে গল্প করা যায় কি বলেন? আচ্ছা দর্শন আলোচনার সূত্রপাত কোথায় কিভাবে প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত সংক্ষেপে বলেন আমাদেরকে।
প্র Candidate
(থেলিস থেকে শুরু করে সাম্প্রতিক কাল পর্যন্ত দর্শনের ইতিহাস ৪/৫ মিনিট ধরে সংক্ষেপে আলোচনা করলাম।)
প্র Chairman
আচ্ছা বলেন সক্রেটিসের মৃত্যুদন্ড দেওয়ার সময় কতজন তার পক্ষে আর কতজন বিপক্ষে ছিলেন?
প্র Candidate
স্যার এ সম্পর্কে আমার জানা নেই।
প্র Chairman
আমি আশা করেছিলাম আপনি জানবেন। খোলাফায়ে রাশেদিনের খলিফা নির্বাচনের পদ্ধতি আর সক্রেটিসের নির্বাচন ভাবনার একটা মিল আছে, সেটা বলতে পারবেন?
প্র Candidate
স্যরি স্যার, এটা জানা নেই আমার।
প্র Board Member 1
Your first choice is Administration cadre. Why do you want to join Administration?
প্র Candidate
(জনসম্পৃক্ততার কথা উল্লেখ করে বিশদ উত্তর দিলাম।)
প্র Board Member 1
You are currently working in a bank, where you can also serve the public. Why change?
প্র Candidate
(ব্যাংকের সেবা ও প্রশাসন ক্যাডারের সেবার পরিধির তফাত বুঝিয়ে উত্তর দিলাম।)
প্র Board Member 1
এডমিন ক্যাডারের পদক্রম, জেলা প্রশাসকের কাজ, এডমিন ক্যাডারে গেলে মেয়ে হিসেবে কি কি প্রতিবন্ধকতা পাবেন? মেয়েদের জন্য কি কি করবেন? কর্মমুখী শিক্ষার জন্য কি পদক্ষেপ নিবেন? প্রাথমিক শিক্ষার কিছু দুর্বল দিক এবং সেগুলো সমাধানে কি করবেন?
প্র Candidate
(প্রতিটি বিষয়ে নিজের অভিমত অনুযায়ী উত্তর দিলাম।)
প্র Board Member 2
Tabula rasa কি?
প্র Candidate
(উত্তর দিলাম।)
প্র Board Member 2
প্রতিরূপি বাস্তববাদ কি?
প্র Candidate
(উত্তর দিলাম।)
প্র Board Member 2
পুলিশ ২ নম্বর চয়েস, আনসার ৫ নম্বর চয়েস। এই প্রফেশনে গেলে কিভাবে শৃঙ্খলা আনতে কাজ করবেন? পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ কি? কিভাবে বাস্তবায়ন করা যায়? জুলাই সনদ, আপনার সামনে মব হচ্ছে কিভাবে সামাল দিবেন? SDG goals? ভারত-বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন, CrPC কি? পুলিশকে কিভাবে আরো সংগঠিত করা যায় এবং আরো কি সংস্কার আনা যায়?
প্র Candidate
(আইন-শৃঙ্খলা, সংস্কার ও প্রাসঙ্গিক বিষয়ে ধারাবাহিকভাবে উত্তর দিলাম।)
প্র Chairman
ঠিক আছে, আপনার কাগজপত্র নিয়ে আসুন।