BCS ২০২৪ ফলাফল: N/A

৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - মহিউদ্দিন স্যার

প্রার্থী: বেনামী
বিষয়: এমবিবিএস (ডাক্তার)
জেলা: N/A
বোর্ড: বিজ্ঞ সদস্য মহিউদ্দিন স্যার

ক্যাডার পছন্দের তালিকা

1. BCS Customs and Excise / কাস্টমস

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Candidate
স্যার আসতে পারি?
প্র Chairman
আরে ইয়াং ম্যান, আসো আসো। (হ্যান্ডশেক করলেন) আচ্ছা, টেনশন করিও না আমরা কিছু প্রশ্ন ধরব। পারবা কি পারবা না টেনশন করিও না। তুমি এখানে দুইটা ম্যাপ দেখতে পাচ্ছ। একটা বিশ্ব ম্যাপ, আরেকটা দেশের ম্যাপ। তুমি কখনো দেশের বাহিরে গিয়েছো?
প্র Candidate
জি স্যার গিয়েছি। ভারতে গিয়েছি।
প্র Chairman
ভারতের কোথায় গিয়েছ? ম্যাপে দেখাও।
প্র Candidate
(ম্যাপে দেখালাম)
প্র Chairman
আচ্ছা তুমি তো ডাক্তার। তোমাদের তো অনেক টাকা। তোমরা রাস্তায় বসে থাকলেও আমার চেয়ে বেশি ইনকাম করবা। তাহলে তুমি ডাক্তার হয়ে কেন কাস্টমসে আসতে চাও?
প্র Candidate
(উত্তর প্রদান করলাম)
প্র Chairman
তুমি তো তোমার সেক্টরে আরো বেশি অবদান রাখতে পারবা। তাহলে কাস্টমসে কেন আসবা?
প্র Candidate
(উত্তর প্রদান করলাম)
প্র Chairman
তোমার শখ কি?
প্র Candidate
ট্রাভেলিং।
প্র Chairman
আচ্ছা তুমি তোমার চেয়ারে যাও। গিয়ে লাস্ট কোথায় ট্রাভেল করেছ দুই মিনিট ইংরেজিতে বল।
প্র Candidate
(ইংরেজিতে ভ্রমণ অভিজ্ঞতা বলার চেষ্টা করলাম)
প্র Chairman
NBR কোন মন্ত্রণালয়ের অধীনে?
প্র Candidate
(উত্তর প্রদান করলাম)
প্র Chairman
কোন বিভাগের অধীনে?
প্র Candidate
(উত্তর প্রদান করলাম)
প্র Chairman
তুমি তো জানো এনবিআরকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। এটা তোমার কাছে ভালো মনে হচ্ছে নাকি খারাপ মনে হচ্ছে?
প্র Candidate
স্যার এটা ভালো মনে হচ্ছে।
প্র Chairman
কেন ভালো মনে হচ্ছে?
প্র Candidate
একটা রাজস্ব নীতি এবং আরেকটা রাজস্ব বাস্তবায়ন। নীতি বিভাগটি রাজস্ব নিয়ে নীতি প্রণয়ন করবে এবং রাজস্ব বাস্তবায়ন বিভাগ রাজস্ব আহরণ করবে। ফলে কার্যকারিতা বাড়বে।
প্র Board Member 1
বাংলাদেশ এবং ভারতের আন্তঃসীমান্ত নদী কয়টি?
প্র Candidate
স্যার মোট ৫৭টি আন্তঃসীমান্ত নদী; যার মধ্যে ৫৪টি ভারতের সাথে এবং মায়ানমারের সাথে ৩টি।
প্র Board Member 1
Water scarcity, water strength, water stress এসব কী?
প্র Candidate
(নির্দিষ্ট গাণিতিক সংখ্যা দিয়ে ব্যাখ্যা চাওয়াতে উত্তর না পারায় দুঃখপ্রকাশ করলাম)
প্র Board Member 1
আচ্ছা River Erosion এটা হ্যাজার্ড নাকি ডিজাস্টার?
প্র Candidate
এটা ডিজাস্টার।
প্র Board Member 1
কেন? আগে বলো ডিজাস্টার কী?
প্র Candidate
কোনো অবস্থা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে জীবন মানের ক্ষতি এবং বিপর্যয় ঘটালে তাকে ডিজাস্টার বলে।
প্র Board Member 1
হিট আইল্যান্ড কী?
প্র Candidate
(উত্তর প্রদান করলাম এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম)
প্র Board Member 1
কেন হয়?
প্র Candidate
(উত্তর প্রদান করলাম)
প্র Board Member 1
কার্বন এমিশন জিরো হতে পারে কিনা?
প্র Candidate
স্যার আমাদের দেশের জন্য অসম্ভব। উন্নত দেশের জন্য অসম্ভব। তবে কিছু দেশের জন্য সম্ভব।
প্র Board Member 1
কিভাবে সম্ভব?
প্র Candidate
কার্বন এমিশন জিরো সম্ভব না। তবে নেট কার্বন এমিশন জিরো সম্ভব।
প্র Board Member 1
মেকানিজম বলো।
প্র Candidate
(উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে কার্বন এমিশন এবং কার্বন অ্যাবজর্বশন দুইটার পরিমাণ সমান হলে নেট এমিশন শূন্য হয়)
প্র Board Member 1
গতকাল ঢাকার পরিবেশ দূষণ সবচেয়ে বেশি। কি কি দূষণ হয়?
প্র Candidate
বায়ু দূষণ, শব্দ দূষণ, ওয়াটার লগিংয়ের ফলে সৃষ্ট দূষণ।
প্র Board Member 1
PM 2.5 কি?
প্র Candidate
(উত্তর প্রদান করলাম)
প্র Board Member 2
ট্রেড নেগোসিয়েশন কি?
প্র Candidate
(উত্তর প্রদান করলাম)
প্র Board Member 2
শুধু কি দরকষাকষি হবে? আর কিসের উপর নির্ভর করে?
প্র Candidate
(উত্তর প্রদান করলাম)
প্র Board Member 2
ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টাল ডিজাস্টার কি?
প্র Candidate
(উত্তর প্রদান করলাম)
প্র Board Member 2
ব্লু ইকোনমি কি?
প্র Candidate
(উত্তর প্রদান করলাম)
প্র Board Member 2
ব্লু ইকোনমি কেন বলছি?
প্র Candidate
(উত্তর প্রদান করলাম)
প্র Board Member 2
Physiologic alteration কি?
প্র Candidate
(২/৩ টি মেডিকেল রিলেটেড উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম)
প্র Board Member 2
Three Zero কি?
প্র Candidate
(উত্তর প্রদান করলাম)
প্র Board Member 2
এটা অর্জন করা সম্ভব?
প্র Candidate
আমার দৃষ্টিতে zero unemployment, zero poverty কিছুটা সম্ভব হলেও zero carbon emission nearly impossible।
প্র Board Member 2
ওজোন স্তর কি?
প্র Candidate
স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাস নিয়ে যে আবরণ পৃথিবীকে আচ্ছাদিত করে রেখেছে তাকে ওজোন স্তর বলে।
প্র Board Member 2
গ্রীন হাউজ গ্যাসের সাথে সম্পর্ক কি?
প্র Candidate
(উত্তর প্রদান করলাম)
প্র Board Member 2
তাহলে গ্রীন হাউজ আমাদের দেশে দরকার নাই?
প্র Candidate
জ্বি স্যার। আমাদের দেশে নাই।
প্র Board Member 2
তাহলে কি আমাদের দেশে গ্রিনহাউজ গ্যাস হয়?
প্র Candidate
জ্বি স্যার হয়। (গ্যাসের নাম, পরিমাণ ও বিক্রিয়া মেকানিজম বিস্তারিত বললাম)
প্র Board Member 2
ওজোন স্তরে গিয়ে কী করে?
প্র Candidate
(কী বিক্রিয়া করে স্তর ছিদ্র হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা করলাম)
প্র Board Member 2
পৃথিবীর তাপমাত্রা কমবে নাকি বাড়বে একটা থিওরি আছে। এভাবে পৃথিবী সর্বোচ্চ অবস্থায় যাবে। এই থিওরির নাম জানো?
প্র Candidate
স্যার, আমি আমার ধারণা থেকে বলতে চাই। ফিজিক্সের ভাষায় এনট্রপি বলা যেতে পারে।
প্র Chairman
তোমার টাইম শেষ। ডকুমেন্টস নাও।
প্র Candidate
(সালাম দিয়ে চলে আসলাম)