BCS ২০২৫ ফলাফল: N/A

৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - মো. মুনির হোসেন বোর্ড

প্রার্থী: বেনামী
বিষয়: সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
জেলা: N/A
বোর্ড: মো. মুনির হোসেন

ক্যাডার পছন্দের তালিকা

1. প্রশাসন 2. কাস্টমস ও ডিউটি 3. ট্যাক্স 4. অডিট এন্ড একাউন্টস 5. PWD 6. RHD

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
তুমি পাশ করেছ কবে?
প্র Candidate
২০২১ সালে স্যার।
প্র Chairman
এতোদিন কি করেছ?
প্র Candidate
স্যার আমি এতোদিন সরকারি চাকরির প্রস্তুতি নিয়েছি, তবে ৪৬ বিসিএস রিটেনের পর সিদ্ধান্ত নিয়েছি কোথাও জয়েন দেয়া উচিত। তাই, আমি আমার অনেক বড় ভাইদের বলে রেখেছি যদি তারা ভালো কোনো প্রাইভেট জব পায় তাহলে আমাকে জানাতে। এছাড়াও, স্যার আমি বাংলাদেশের বিভিন্ন জব পোর্টাল যেমন বিডি জবসে এপ্লাই করছি যাতে একটা উপযুক্ত জব পাওয়া যায়।
প্র Chairman
এটা কি প্রথম বিসিএস?
প্র Candidate
হ্যাঁ স্যার, প্রথম বিসিএস।
প্র Chairman
Why did you choose administration as your first choice?
প্র Candidate
Sir I chose because administration cadre is a dynamic cadre. The promotion is fast. Besides, I can work with people closely with administration cadre.
প্র Chairman
Differences between leadership and management.
প্র Candidate
Leadership is where the leader shows dream and wants to change the current state while management is where the manager wants to improve the current state and doesn't generally want to change the current state.
প্র Chairman
একজন সরকারি কর্মকর্তার কোনটি হওয়া প্রয়োজন, লিডার নাকি ম্যানেজার?
প্র Candidate
স্যার, দুইটাই প্রয়োজন।
প্র Chairman
লিডার হতে হবে, ঠিক আছে?
প্র Chairman
চয়েস লিস্ট বলো।
প্র Candidate
প্রশাসন, কাস্টমস ও ডিউটি, ট্যাক্স, অডিট এন্ড একাউন্টস, PWD, RHD...
প্র Chairman
তোমার মধ্যে এমন কি কি যোগ্যতা আছে যার জন্য তোমাকে আমরা বিসিএস এডমিনে সুপারিশ করবো?
প্র Candidate
স্যার, আমার মধ্যে Dedication, Integrity, public service মন-মানসিকতা ও টিম ওয়ার্কে কাজ করার মন-মানসিকতা রয়েছে।
প্র Chairman
জনপ্রশাসন সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ বলো।
প্র Candidate
সুপারিশগুলো বিস্তারিত উত্তর দিলাম।
প্র Chairman
৪ টি প্রাদেশিক ব্যবস্থায় বিভক্ত করার সুবিধা-অসুবিধা কি কি?
প্র Candidate
সুবিধা: ঢাকামুখী চাপ কমবে, মানুষ সরকারি সেবা সহজেই পাবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। অসুবিধা: ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি।
প্র Board Member 1
তোমার ডিপার্টমেন্টের নাম বলো।
প্র Candidate
পুর ও পরিবেশ কৌশল বিভাগ (Civil and Environmental Engineering)।
প্র Board Member 1
পাশ করেছ কই থেকে?
প্র Candidate
বিশ্ববিদ্যালয়ের নাম বললাম।
প্র Board Member 1
বুয়েটের সিভিলের নামের সাথে এনভায়রনমেন্টাল নাই কিন্তু তোমাদেরটার সাথে আছে কেন? কোনো বিশেষত্ব?
প্র Candidate
প্রেক্ষাপট ও ডিপার্টমেন্টের বিশেষত্ব বর্ণনা করলাম।
প্র Board Member 1
তোমাদের ওইখানে কি পিউর সিভিল আছে?
প্র Candidate
জ্বী স্যার।
প্র Board Member 1
তোমাদের সিভিলের কি বুয়েটের মতো কোনো অর্জন আছে?
প্র Candidate
স্যার আমাদের ডিপার্টমেন্ট বুয়েটের মতো ওই পর্যায়ে পৌঁছাতে পারেনি কিন্তু ভালো কিছু করার চেষ্টায় আছে।
প্র Board Member 1
Soil Pollution এর সাথে তোমার অধ্যয়নকৃত Environmental Engineering এর কোনো সম্পর্ক আছে কিনা?
প্র Candidate
সম্পর্ক স্থাপন করার মতো সঠিক তথ্য না থাকায় দুঃখিত, সরি বললাম।
প্র Board Member 1
এনভায়রনমেন্ট এর সাথে প্রজেক্ট নির্মাণের সম্পর্ক কিরূপ? উদাহরণ দাও।
প্র Candidate
রামপাল পাওয়ার প্লান্ট নির্মাণের ফলে যে জীববৈচিত্র‍্য ও লোকালয়ের ক্ষতি হয় তা উদাহরণ হিসেবে বললাম।
প্র Board Member 1
তুমি কি বাংলা মিডিয়ামে পড়েছো?
প্র Candidate
না, স্যার।
প্র Board Member 1
তাহলে জীববৈচিত্র্য, কয়লার দহন এইসব বাংলায় বলছো কেন, ইংলিশে বল।
প্র Candidate
Biodiversity and Combustion স্যার।
প্র Board Member 1
কয়লার দহনের ফলে পরিবেশের যে ক্ষতি হয় তা কি তোমাদের পড়িয়েছে?
প্র Candidate
না স্যার।
প্র Board Member 1
তোমার অধ্যয়নকৃত এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর যে প্রয়োগ আছে এইরকম একটা বাস্তবিক উদাহরণ দাও।
প্র Candidate
নদী তীরে অবস্থিত চামড়া ও কলকারখানা থেকে নির্গত বর্জ্যপানি ও হেভিমেটাল ব্যবস্থাপনা।
প্র Board Member 1
যখন বন্যা হয় তখন তো বন্যার পানি নদীর সব হেভি মেটাল নিয়ে যায়, স্ট্যাগন্যান্ট কোনো বর্জ্যই তো থাকে না, সব তো ওয়াশ-আউট হয়ে চলে যায়, তাহলে বর্জ্য কি নদীর জীববৈচিত্র্যের উপর কোনো প্রভাব ফেলবে?
প্র Candidate
চিন্তা করে যথাযথ উত্তর না আসায় দুঃখিত স্যার বলে এড়িয়ে গেলাম।
প্র Board Member 2
What is AI? Some Negative impacts of AI in our society.
প্র Candidate
AI is a thing which is completely driven by computer and information technology. The negative impacts of AI in our society are: (1) It has deprived us of our jobs in Bangladesh and (2) It has been damaging our analytical skills and knowledge.
প্র Board Member 2
SDG এর goals কয়টি?
প্র Candidate
১৭টি গোল এবং ১৬৯টি টার্গেট।
প্র Board Member 2
SDG এর Indicators কয়টি?
প্র Candidate
পারিনি স্যার।
প্র Board Member 2
প্রশাসনের পদসোপান বলো।
প্র Candidate
সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব এবং সচিব।
প্র Board Member 2
SDG goals এ ৫টি P দ্বারা কি নির্দেশ হয়?
প্র Candidate
পারিনি স্যার।
প্র Board Member 2
SDG goals সমূহকে ব্রড সেন্সে ৩ ভাগে ভাগ করা যায়, বলো।
প্র Candidate
পারিনি স্যার।
প্র Board Member 2
জনপ্রশাসন সংস্কার কমিশনের উল্লেখযোগ্য ৩ টি সুপারিশ বলো।
প্র Candidate
সুপারিশ ৩টি বললাম।
প্র Board Member 2
তোমার শেষ প্রশ্ন, জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি সুপারিশ নিয়ে সরকারি কর্মকর্তারা বিরোধিতা করছিলো, তা কি জানো?
প্র Candidate
পারিনি স্যার।
প্র Chairman
ঠিক আছে, তুমি যেতে পারো।