BCS ২০২৫ ফলাফল: N/A

৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা - ডা. মোঃ আমিনুল ইসলাম স্যার বোর্ড

প্রার্থী: বেনামী
বিষয়: English Literature
জেলা: N/A
বোর্ড: ডা. মোঃ আমিনুল ইসলাম

ক্যাডার পছন্দের তালিকা

1. প্রশাসন 2. পুলিশ 3. অডিট

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
আপনার নাম কী? কোথায় পড়াশোনা করেছেন? বর্তমানে কোথায় আছেন বা কোনো জবে আছেন কিনা? পোস্টিং কোথায়?
প্র Candidate
(নিজের পরিচয় ও চাকরির বর্তমান অবস্থা তুলে ধরলাম।)
প্র Chairman
জনসংখ্যা দিবস কবে?
প্র Candidate
১১ জুলাই।
প্র Chairman
জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে তুমি প্রধান অতিথি। একজন ইউএনও হিসেবে ৩/৪ মিনিটের বক্তব্য দাও।
প্র Candidate
শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আমন্ত্রিত অতিথিবর্গ, এবং উপস্থিত সুধিমণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। এই বিশেষ দিনে আপনাদের সকলের সাথে মিলিত হতে পেরে আমি আনন্দিত। বর্তমানে আমাদের জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৫৭ লাখ। এই বিশাল জনসংখ্যা আমাদের জন্য এক বিরাট সম্ভাবনা। যদি আমরা এই মানবসম্পদকে সঠিক প্রশিক্ষণ ও সুযোগ দিয়ে কাজে লাগাতে পারি, তাহলে আমরা আরও সমৃদ্ধি লাভ করতে পারব। আমাদের প্রধান দায়িত্ব হলো এই বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা। এর জন্য প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। পরিবার পরিকল্পনা, যা জনসংখ্যা নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ উপায়, তা সম্পর্কে সকলকে সচেতন করতে হবে। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আসুন, আমরা সকলে মিলে আমাদের উপজেলাকে একটি সুন্দর ও উন্নত জনপদে পরিণত করি। ধন্যবাদ সবাইকে।
প্র Chairman
আপনার পছন্দগুলো বলুন। অ্যাডমিন প্রথম দেওয়াতে বলুন — কেন তোমাকে অ্যাডমিনে নিতে হবে?
প্র Candidate
(আমি অ্যাডমিনের যেসব গুণাবলি থাকা উচিত, তা তুলে ধরলাম।)
প্র Chairman
গ্রীনহাউজ কী? কেন ব্যবহার করা হয়? তাপ আটকে রাখে কীভাবে? কাচ তো কুপরিবাহী — তাহলে ঢুকে কীভাবে?
প্র Candidate
দুঃখিত স্যার, উত্তরটি এই মুহূর্তে সঠিক জানা নেই।
প্র Chairman
গ্রীনহাউজ গ্যাস কী কী?
প্র Candidate
গ্রিনহাউজ গ্যাস হলো বায়ুমণ্ডলের গ্যাস যা তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বাড়ায়। প্রধান গ্রিনহাউজ গ্যাসগুলো হলো জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড।
প্র Board Member 1
আমেরিকা যে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক আরোপ করল, বিষয়টিকে কীভাবে দেখছেন?
প্র Candidate
রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে: যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি বাজার, বিশেষত তৈরি পোশাক (RMG) খাতের জন্য। শুল্ক আরোপ করলে বাংলাদেশের পণ্য তুলনামূলকভাবে দামি হয়ে যাবে, ফলে আমেরিকান ক্রেতারা অন্য দেশের (যেমন ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া) পণ্য বেছে নিতে পারে। রপ্তানি আয়ে ঘাটতি: রপ্তানি কমলে বৈদেশিক মুদ্রা আয় হ্রাস পাবে, যা অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করবে। কর্মসংস্থান প্রভাবিত হবে: RMG খাতে লক্ষাধিক শ্রমিকের জীবিকা নির্ভর করে রপ্তানির উপর — তাই দীর্ঘমেয়াদে চাকরির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
প্র Board Member 1
এই বিষয়টি নিয়ে যে আলোচনা চলছে, তার সর্বশেষ অবস্থা কী?
প্র Candidate
সর্বশেষ ৩৫ পার্সেন্ট শুল্ক ধার্য করা হয়েছে।
প্র Board Member 1
শুল্ক আরোপ ও পাল্টা শুল্কারোপ নিয়ে যে পলিটিক্স হয়, সে ব্যাপারে বলুন।
প্র Candidate
শুল্ক আরোপ ও পাল্টা শুল্কারোপ রাজনৈতিকভাবে একটি কৌশলগত খেলা, যেখানে দেশগুলো একে অপরের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। এর মাধ্যমে তারা বাণিজ্যিক সুবিধা আদায়, বাণিজ্য ঘাটতি কমানো বা ভূ-রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করে। এই প্রক্রিয়ার ফলে দেশগুলো একে অপরের উপর শুল্ক বৃদ্ধি করে, যা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করে তোলে এবং এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্র Board Member 1
ভাইরাল হওয়া স্ট্যাটাস (যেটি ঘটনার অগ্রিম খবর দিয়েছিল) নিয়ে ইউএনও হিসেবে আপনার অবস্থান কী? আপনি কীভাবে হ্যান্ডেল করতেন?
প্র Candidate
(পরিস্থিতি অনুযায়ী নিরপেক্ষ ও শান্তভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে উত্তর প্রদান করলাম।)
প্র Board Member 2
সংবিধান সংশোধন কেন প্রয়োজন?
প্র Candidate
সংবিধান সংশোধনের প্রয়োজন হয় কারণ সময়ের সাথে সাথে সমাজের পরিবর্তন হয়, যা একটি স্থির সংবিধান দিয়ে পরিচালনা করা যায় না। এছাড়া, সংবিধানের ত্রুটি দূর করতে, নাগরিকদের অধিকার রক্ষা করতে, রাষ্ট্রীয় শাসনব্যবস্থাকে উন্নত করতে এবং আন্তর্জাতিক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে এটি জরুরি।
প্র Board Member 2
SDG কী? সূচক কতগুলো?
প্র Candidate
SDG হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এর মোট লক্ষ্য ১৭টি, উদ্দেশ্য ১৬৯টি এবং সূচক ২৪৭টি (বা ২৩১টি ইউনিক)।
প্র Board Member 2
গুণগত শিক্ষা কত নম্বর সূচক/লক্ষ্য?
প্র Candidate
গুণগত শিক্ষা বা Quality Education হলো SDG-এর ৪ নম্বর লক্ষ্য।
প্র Board Member 2
গুণগত শিক্ষা বলতে কী বোঝায়?
প্র Candidate
গুণগত শিক্ষা বলতে এমন একটি শিক্ষাব্যবস্থাকে বোঝায় যা শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও নৈতিকতা অর্জনে সহায়তা করে, যাতে তারা সমাজের একজন সক্রিয়, উৎপাদনশীল ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
প্র Board Member 2
Tariff এবং Non-Tariff প্রোডাক্ট কী?
প্র Candidate
ট্যারিফ হলো আমদানিকৃত পণ্যের উপর আরোপিত কর, যা পণ্যের দাম বাড়িয়ে দেশীয় শিল্পকে সুরক্ষা দেয়। অন্যদিকে, নন-ট্যারিফ হলো এমন সব নিয়ম বা পদ্ধতি (যেমন - কোটা, লাইসেন্স, মান নির্ধারণ ইত্যাদি) যা সরাসরি কর আরোপ না করে বাণিজ্যকে সীমাবদ্ধ করে।