BCS N/A ফলাফল: সুপারিশপ্রাপ্ত (প্রশাসন ক্যাডার, মেধাক্রম: ২৪)

৪৪তম বিসিএস ভাইবা অভিজ্ঞতা - সায়মা শারমিন

প্রার্থী: সায়মা শারমিন
বিষয়: Political Science (ঢাকা বিশ্ববিদ্যালয়)
জেলা: N/A
বোর্ড: এ এস এম গোলাম হাফিজ কেনেডি স্যার

ক্যাডার পছন্দের তালিকা

1. প্রশাসন 2. পুলিশ 3. আনসার 4. অডিট 5. ট্যাক্স 6. শিক্ষা

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Candidate
May I come in sir?
প্র Chairman
Yes come in, take your seat.
প্র Chairman
What is your subject and university?
প্র Candidate
Sir, my subject is Political Science from Dhaka University.
প্র Chairman
Isn't it Government & Politics?
প্র Candidate
No sir, it's Political Science.
প্র Chairman
But I think it's GP.
প্র Candidate
Sir in JU it's called Government and Politics but in DU it is Political Science, sir.
প্র Chairman
Okay I got it Sayma, tell me your cadre choice list.
প্র Candidate
Sir, my choices are Administration, Police, Ansar, Audit, Tax, Education.
প্র Chairman
What are you doing now?
প্র Candidate
Sir, I am currently working in Forty Third BCS Education Cadre.
প্র Board Member 1
ফোর্টি থ্রি বলো।
প্র Candidate
Sorry sir, Forty Three.
প্র Chairman
So you are in Education cadre, then why do you want to be an Admin cadre?
প্র Candidate
Sir, while I value my role in Education, Admin cadre offers a broader scope of public service, administrative policy execution, and field governance aligned with my career aspirations.
প্র Chairman
Education cadre or Admin cadre which one is better according to you?
প্র Candidate
Sir, Education cadre provides my baseline job security and academic contribution, whereas Admin cadre represents my dream and career aspiration where I can serve at a direct administrative level.
প্র Chairman
Tell me just one quality you have to be an Admin cadre?
প্র Candidate
Sir I think being a woman is my best quality to be an Admin cadre.
প্র Chairman
How?
প্র Candidate
Sir, a woman brings inherent resilience, high tolerance, and sensitive handling capabilities regarding social issues like child marriage and gender welfare with empathetic efficiency.
প্র Chairman
তোমার এলাকার বিখ্যাত কয়েকজনের নাম বল?
প্র Candidate
(কয়েকজন বিখ্যাত সাহিত্যিকের নাম উপস্থাপন করলেন)
প্র Chairman
রাষ্ট্রপতি কে কে ছিলেন?
প্র Candidate
স্যার, একজন হলেন (রাষ্ট্রপতির নাম বললেন), কিন্তু অন্যজনের নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, সরি স্যার।
প্র Chairman
What do you do in your leisure time?
প্র Candidate
Spend time with my family, watch movies-series & read books.
প্র Chairman
What is the last book you have read?
প্র Candidate
Sir 'Man's Search for Meaning' by Viktor Frankl.
প্র Chairman
What is the speciality of this book?
প্র Candidate
Sir may I take 2 seconds to process this please? Thank you sir. This book was written by Viktor Frankl who was in Hitler’s concentration camp during Second World War. His own Holocaust memories and experiences has made this book special. It includes so many motivational lines & my favourite one is “Those who have a 'why' to live, can bear with almost any 'how'.” In this book he first introduced the term logotherapy which was a breakthrough for Psychotherapy sector.
প্র Chairman
What is logotherapy?
প্র Candidate
Logotherapy is a therapeutic approach that helps people find personal meaning in life, focusing on the future and the capacity to endure hardship through purpose.
প্র Board Member 1
Why didn't you do politics as a student of political science?
প্র Candidate
Sir, my focus was primarily academic and aimed at developing an objective understanding of politics rather than active political affiliation.
প্র Board Member 1
তোমার নিজের পরিবারে আর কোনো বিসিএস ক্যাডার আছেন?
প্র Candidate
জি স্যার, আমার বোন আছেন।
প্র Board Member 1
তোমার বোন কি শিক্ষা ক্যাডারে হ্যাপি না?
প্র Candidate
জি স্যার, তিনি অত্যন্ত হ্যাপি।
প্র Board Member 1
তাহলে তুমি কেন হ্যাপি না?
প্র Candidate
স্যার, আমি শিক্ষা ক্যাডারে সন্তুষ্ট, কিন্তু মাঠ প্রশাসনে সরাসরি ভূমিকা রাখার স্বপ্ন থেকেই প্রশাসন ক্যাডারে আসতে চাওয়া।
প্র Board Member 1
What is local government?
প্র Candidate
Local government refers to the administration of a specific local area by elected or appointed local bodies to handle decentralized public affairs.
প্র Board Member 1
Tell me the sections of local government?
প্র Candidate
Sir, I think if I could answer this in Bangla I might have done better, may I sir?
প্র Board Member 1
Yes, yes তোমার জন্যই তো ইংলিশে কোয়েশ্চেন করেছি।
প্র Candidate
Sir I am really ok with English but if I could answer 'this' in Bangla it would be more perfect sir. (বাংলায় স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগ ও স্তর নিয়ে উত্তর প্রদান করলেন)
প্র Board Member 2
সায়মা তোমার রিটেন কেমন হয়েছে?
প্র Candidate
আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার।
প্র Board Member 2
আচ্ছা যদি তুমি এডমিন ক্যাডার হও, ধরো তোমার এলাকায় দুই পক্ষের মারামারি লেগেছে, তুমি তখন কি করবে?
প্র Candidate
স্যার, আইনি নিয়ম মেনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে ঘটনাস্থল নিয়ন্ত্রণ করা, উভয় পক্ষকে শান্ত করা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শান্তি বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
প্র Board Member 2
তুমি তো এটা রুলস অনুযায়ী বললে, আমি তোমাকে বাস্তব অভিজ্ঞতা বলি... (স্যার ডিসি থাকাকালীন একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলেন)
প্র Candidate
ধন্যবাদ স্যার, আপনার এই বাস্তব অভিজ্ঞতা ও নির্দেশনা আমি পরবর্তীতে মাঠে কাজ করার সময় প্রয়োগ করার চেষ্টা করব।
প্র Chairman
তুমি ছোটবেলায় কখনো বাজারে গিয়েছো?
প্র Candidate
জি স্যার।
প্র Chairman
কার সাথে?
প্র Candidate
স্যার আমার বাবার কাজে হেল্প করতে তার সাথে।
প্র Chairman
বাবাকে কখনো চাল কিনতে দেখেছো, চাল কেনার সময় বিক্রেতা কি করে চালের দোকানে?
প্র Candidate
স্যার তিনি ত্রিকোনাকার একটু লোহার চোখা যন্ত্র দিয়ে চালের বস্তায় হাল্কা খোঁচা দিয়ে প্রত্যেক বস্তা থেকে একটু একটু করে চাল হাতের তালুতে নিয়ে দেখায়।
প্র Chairman
এই কাজটাকে রিসার্চের কোন ধাপের সাথে তুমি মিল পাও?
প্র Candidate
স্যার চাল দেখানোটা স্যাম্পলিং (Sampling)-এর সাথে মিল পাই, কারণ তিনি পুরো বস্তার প্রতিনিধি হিসেবে স্যাম্পল নিয়ে দেখান।
প্র Chairman
বাংলাদেশে একটা বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এর ঘটনা ঘটেছিল, এটা কার আমলে ঘটেছিল?
প্র Candidate
দুঃখিত স্যার আমি মনে করতে পারছি না।
প্র Chairman
এরশাদের আমলে ঘটেছিল, তুমি কি বলতে পারো কি ঘটেছিল?
প্র Candidate
স্যার, উনি থানাকে উপজেলায় উন্নীত করেছিলেন।
প্র Chairman
কত সালে করা হয়েছিল?
প্র Candidate
স্যার আমি মনে করতে পারছি না, সরি স্যার।
প্র Chairman
তার আর কোন উদ্যোগ জানো?
প্র Candidate
আমি অত্যন্ত দুঃখিত স্যার, এই মুহূর্তে আমার জানা নেই।
প্র Chairman
ওকে সায়মা এবার তুমি আসতে পারো, তোমার কাগজগুলো মনে করে নিয়ে যাও।
প্র Candidate
ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।