BCS
২০২৫
ফলাফল: সুপারিশপ্রাপ্ত (প্রশাসন ক্যাডার)
৪৪তম বিসিএস ভাইবা অভিজ্ঞতা - শাকিল আহমেদ
প্রার্থী: শাকিল আহমেদ
বিষয়: ডিজাস্টার ম্যানেজমেন্ট
জেলা: N/A
বোর্ড: অপ্রকাশিত
ক্যাডার পছন্দের তালিকা
1. বিসিএস পররাষ্ট্র
2. বিসিএস প্রশাসন
3. বিসিএস পুলিশ
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
আপনি শাকিল আহমেদ?
প্র
Candidate
জী স্যার।
প্র
Chairman
আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন?
প্র
Candidate
জ্বি স্যার
প্র
Chairman
কোন হলে থাকতেন?
প্র
Candidate
স্যার এ এফ রহমান হল
প্র
Chairman
ওনার পুরো নাম বলুন।
প্র
Candidate
স্যার আহমেদ ফজলুর রহমান
প্র
Chairman
আচ্ছা বলুন উনি কেন বিখ্যাত ছিলেন আর কেনই বা ওনার নামে হল করা হয়েছে।
প্র
Candidate
স্যার উনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রথম বাংলাদেশি উপাচার্য ছিলেন এবং উপমহাদেশের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন।
প্র
Chairman
আচ্ছা আমি শেষে প্রশ্ন করবো!
প্র
Board Member 1
আচ্ছা আপনি ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়েছেন তাই তো?
প্র
Candidate
জ্বী ম্যাম
প্র
Board Member 1
কবে শেষ করেছেন?
প্র
Candidate
ম্যাম শেষ তো হওয়ার কথা ছিল ২০১৯ এ কিন্তু কোভিডের কারণে মাস্টার্স শেষ হয় ২০২২ সালে।
প্র
Board Member 1
আচ্ছা বলেন DRP কী?
প্র
Candidate
ম্যাম ডিজাস্টার রিকভারি প্লান. ডিজাস্টার রিকভারি প্লান হল এমন একটি পরিকল্পনা যা কোনো একটি ডিজাস্টার হবার পরে সার্বিক পরিস্থিতি পুনরুদ্ধারে ধাপে ধাপে গ্রহণ করা হয়।
প্র
Board Member 1
ডিজাস্টার ম্যানেজমেন্ট যত এপ্রোচ আছে তার মধ্যে কোনটা সবচেয়ে কার্যকর বলে আপনি মনে করেন?
প্র
Candidate
ম্যাম আমি মনে করি কমিউনিটি বেইসড ডিজাস্টার ম্যানেজমেন্ট এপ্রোচ সবচেয়ে বেশি কার্যকর।
প্র
Board Member 1
এর কারণ বিস্তারিত বলুন
প্র
Candidate
ম্যাম কমিউনিটি বেইসড ডিজাস্টার ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে ওই স্পেসিফিক কমিউনিটিতে কি কি ডিজাস্টার ঝুকি আছে তা আইডেন্টিফাই করার মাধ্যমে সেগুলো ম্যানেজ করতে লোকাল নলেজ, লোকাল জনবল, লোকাল রিসোর্স ব্যবহার করা যায়। এগুলোর এভেইল্যাবিলিটি থাকার কারণে দ্রুত প্রস্তুতি গ্রহণ সহ তৎক্ষণাৎ সাড়া প্রদান করা যায় যা অনেক কার্যকরভাবে দুর্যোগের ঝুকি ও ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করে। এভাবে একটি টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা কালচার গড়ে তোলা যায়।
প্র
Board Member 1
আপনার চয়েস গুলো বলুন
প্র
Candidate
ম্যাম বিসিএস পররাষ্ট্র, বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ..........
প্র
Board Member 1
তো আপনি ফরেনে আসতে চান!! আচ্ছা বলুন তো, এখন যে ইরান-ইসরাইল সংঘাত চলছে, আপনি যদি এখন ইরানে পোস্টেড থাকতেন তাহলে আপনার প্রধান দায়িত্ব কি হবে?
প্র
Candidate
ম্যাম আমার একদম ফার্স্ট প্রায়োরিটি হবে, ইরানে যারা বাংলাদেশি আছে তাদের সুরক্ষা নিশ্চিত করা।
প্র
Board Member 1
সেটা কিভাবে করবেন?
প্র
Candidate
ম্যাম আমি প্রথমে তথ্য সংগ্রহ করবো যে ইরানে বাংলাদেশী কারা কারা কোথায় অবস্থান করছে। তাদের খোঁজ নিবো এবং সতর্ক করবো খুব আপাতত খুব বেশী বাইরে বের না হবার জন্য, যেকোনো সমস্যায় আমাদের অফিসে যোগাযোগ করার জন্য। পরিস্থিতি বেশি খারাপ হলে সবাইকে দেশে পাঠানোর ব্যবস্থা করবো।
প্র
Board Member 1
আচ্ছা এবার বলেন তো বাংলাদেশ এর মানুষ কেন ইরানে যায়?
প্র
Candidate
ম্যাম ইরানে ভালো বেতনে কাজের সুযোগ আছে, ব্যবসায়িক উদ্দ্যেশ্যেও অনেক যায় তবে এখানে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সমূহে যাবার যে প্রবণতা সেই তুলনায় কম। এছাড়া ধর্মীয় উদ্দ্যেশ্য কারণ হিসেবে বলা যায়।
প্র
Board Member 1
ইরানের সাথে আমাদের কি কি দ্বিপাক্ষিক চুক্তি আছে?
প্র
Candidate
সরি ম্যাম, এই মূহুর্তে মাথায় আসছে না।
প্র
Board Member 1
দ্বিপাক্ষিক ছাড়া কোন কোন সংগঠন বাংলাদেশ ও ইরান উভয় রাষ্ট্র আছে?
প্র
Candidate
ম্যাম ডি এইট, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ইত্যাদি।
প্র
Board Member 1
বিমসটেক and ব্রিকস এর নাম শুনেছেন?
প্র
Candidate
জ্বী ম্যাম।
প্র
Board Member 1
বিমসটেক এর পূর্ণরূপ বলুন
প্র
Candidate
Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
প্র
Board Member 1
বাংলাদেশ বিমসটেক নাকি ব্রিকস এ ভালো করবে? লিডারশীপ এর ক্ষেত্রে কোনটাতে ফোকাস দিতে পারে?
প্র
Candidate
ম্যাম আমার মতে বিমসটেক
প্র
Board Member 1
থ্রি জিরোস তত্ত্ব সম্পর্কে বলুন।
প্র
Candidate
ম্যাম থ্রি জিরোস তত্ত্ব এর প্রবক্তা আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস। এখানে তিনটি উদ্দেশ্যর কথা বলে হয়েছে। জিরো বেকারত্ব, জিরো দারিদ্র্য এবং জিরো কার্বন এমিশন
প্র
Board Member 2
শাকিল আপনি ডিজাস্টার ম্যানেজমেন্ট এ পড়েছেন। এত সুন্দর গবেষণা ফ্রেন্ডলি সাব্জেক্ট কিন্তু আপনি বিসিএস এ আসতে চান। কেন?
প্র
Candidate
স্যার আমি একদম মন থেকে রিজনটা যদি বলি তাহলে বলবো আমরা গ্রামে নিম্নবিত্ত পরিবার থেকে বড় হয়েছি, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকে এই পর্যন্ত। আমাদের পরিবার সমাজ থেকে শেখানো হয়েছে সরকারি চাকরি করো, এখানে সম্মান আছে, স্বস্তি আছে, নিরাপত্তা আছে। বাবা মা আত্মীয়রা সবাই চায় সরকারি চাকরি করি৷ আমরা সমাজের প্রভাবের বাইরে নই। সমাজের হিংসা করা বা গর্ববোধ করা উভইতেই আমাদের শান্তি লাগে। তাই আমার চিন্তা সরকারি চাকরি যদি করতেই হয় তাহলে টপ ক্লাস চাকরিই করবো ইন শা আল্লাহ। তাই বিসিএস এর দিকে আসা।
প্র
Board Member 2
যারা বেসরকারি চাকরি করছে তারা কি ভালো নেই?
প্র
Candidate
আছে স্যার অবশ্যই। আমি নিজেই প্রাইভেট ব্যাংকে জব করি। এখানেও সবই আছে!
প্র
Board Member 2
কোন ব্যাংকে আছেন?
প্র
Candidate
স্যার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক!
প্র
Board Member 2
আচ্ছা এখনকার ব্যাংকগুলোতে একাউন্ট করেও শান্তি নেই। এত এত চার্জ কাটে!!
প্র
Candidate
(চুপ করে ছিলাম)
প্র
Board Member 2
আচ্ছা এই ভূমিকম্প নিয়ে আমাকে একটু বুঝায়ে বলেন তো। ঠিক কি কারণে হয়?
প্র
Candidate
স্যার ভূমিকম্প মূলত টেকটোনিক প্লেটের চলাচল এর কারণে হয়ে থাকে। পৃথিবীর ভূ-ত্বক ৫টি বড় বড়সহ অনেক ছোট ছোট টেকটোনিক প্লেটে বিভক্ত হয়ে আছে।এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায়, পিছনে সরে যায় বা একে অপরের নিচে ঢুকে যায়।এই চলাচল ও ঘর্ষণে শক্তি জমে এবং হঠাৎ মুক্ত হলে ভূমিকম্প ঘটে।
প্র
Chairman
এটা কততম বিসিএস আপনার
প্র
Candidate
স্যার থার্ড ভাইবা
প্র
Chairman
আগের গুলোতে না হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন?
প্র
Candidate
স্যার লিখিত পরীক্ষা আশানুরূপ হয়নি
প্র
Chairman
এবার কি অবস্থা
প্র
Candidate
স্যার আলহামদুলিল্লাহ আগের গুলোর চেয়ে অনেক ভালো হয়েছে।
প্র
Chairman
গুড। আচ্ছা পররাষ্ট্র মন্ত্রণালয় এর দুটি সংযুক্ত প্রতিষ্ঠান এর নাম বলুন.
প্র
Candidate
স্যার একটি ফরেন সার্ভিস একাডেমি আর একটা বলতে পারছি না স্যার সরি।
প্র
Chairman
আচ্ছা ভারত পাকিস্তান দুইজন পররাষ্ট্র সচিবের নাম বলুন। ভারত পাকিস্তান এর মধ্যে যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা তৈরী হল তাতে পাকিস্তান এর পররাষ্ট্র সচিব কি বলেছেন আর ভারতের পররাষ্ট্র সচিব কি বিবৃতি দিয়েছেন?
প্র
Candidate
সরি স্যার, এটা আমার জানা নেই।
প্র
Chairman
ওকে শাকিল আপনি তাহলে যেতে পারেন। সব পারতে হবে এমন কোনো ব্যাপার না। আমরা যখন ভাইবা দিতাম আমরাও সব পারতাম না। আপনি বাইরে যাবেন কারো সাথে কথা না বলে সোজা চলে যাবেন।