BCS ২০২৫ ফলাফল: N/A

BCS Viva Board Experience - Board Chairman Nurul Kadir Sir

প্রার্থী: বেনামী
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: Nurul Kadir Sir

ক্যাডার পছন্দের তালিকা

1. প্রশাসন 2. নিরীক্ষা ও হিসাব 3. ট্যাক্স

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Candidate
অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করলাম এবং হাসিমুখে সালাম জানালাম।
প্র Chairman
আজকে আপনাকে বেশ ভারি খুশি লাগছে, এর কারণ কি?
প্র Chairman
আপনি আমাদের বিভাগকে খুশি করতে চান?
প্র Chairman
আপনি আমাদের জন্য কি খুশির বার্তা নিয়ে এসেছেন বলুন।
প্র Chairman
বসুন।
প্র Candidate
ধন্যবাদ জানিয়ে বসলাম।
প্র Chairman
আপনার নামের অর্থ কি? আপনার নামের সাথে তো আপনার মিল আছে ভালোই।
প্র Chairman
আচ্ছা বলুন তো নারী দিবসের রঙ কি? এই রঙ টা কেন ব্যবহার করা হয়?
প্র Candidate
নারী দিবসের প্রধান রঙ বেগুনি (Purple)। এই রঙটি নারীদের ক্ষমতায়নের প্রতীক হিসেবে গণ্য করা হয়। বেগুনি রঙটি ঐতিহাসিকভাবে সামাজিক ও নারী ভোটাধিকার আন্দোলনের সাথে যুক্ত এবং এটি নারী স্বাধীনতা, সমতা ও সামাজিক পরিবর্তনের নির্দেশক। এছাড়াও সাদা ও সবুজ রঙও নারী আন্দোলনের সাথে সম্পর্কিত। সাদা শান্তির প্রতীক এবং সবুজ অধিকারের প্রতীক।
প্র Chairman
মহানবী (সাঃ) কি দার্শনিক ছিলেন? হ্যাঁ বললে কেন, না বললেও কেন—উত্তর করবেন।
প্র Candidate
মহানবী মোহাম্মদ (সাঃ) একজন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও নৈতিক নেতা ছিলেন, তবে তাঁকে সাধারণ অর্থে দার্শনিক হিসেবে বিবেচনা করা হয় না। তবে কিছু দার্শনিক বৈশিষ্ট্য তাঁর শিক্ষা ও জীবনদর্শনে পাওয়া যায়। যেমন: ১. নৈতিক শিক্ষা ও সুবিচার, ২. মানবিক সম্পর্ক ও সম্প্রীতি, ৩. সত্য ও জ্ঞান অনুসন্ধানের দিকনির্দেশনা।
প্র Chairman
কালচারাল কলোনিয়ালিজম (Cultural Colonialism) কি?
প্র Candidate
কালচারাল কলোনিয়ালিজম হচ্ছে একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রক্রিয়া, যার মাধ্যমে একটি আধিপত্যশীল দেশ বা অঞ্চলের সংস্কৃতি, বিশ্বাস, মূল্যবোধ ও জীবনধারা অন্য একটি সংস্কৃতির ওপর আরোপিত হয় বা তা প্রতিস্থাপন করে।
প্র Chairman
রাষ্ট্র ও সমাজ কি?
প্র Candidate
রাষ্ট্র হলো একটি রাজনৈতিক ও আইনগত সংগঠন যা নির্দিষ্ট ভূখণ্ডে সার্বভৌম ক্ষমতা বজায় রাখে এবং নাগরিকদের ওপর শাসন পরিচালনা করে। অপরদিকে সমাজ হলো মানুষের সমষ্টি যা একই সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কিত।
প্র Chairman
জাতীয়তাবাদ এবং হিউম্যান রাইটস (মানবাধিকার) কি?
প্র Candidate
জাতীয়তাবাদ হলো একটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলন যা একটি জাতির স্বাতন্ত্র্য, ঐক্য ও রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে গুরুত্ব দেয়। আর মানবাধিকার হলো মানুষের মৌলিক জন্মগত অধিকার যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য।
প্র Chairman
পরিস্থিতিগত দুটি প্রশ্ন করলেন।
প্র Chairman
আচ্ছা সংবিধানে আপনি কি কি পরিবর্তন চান তার দুটি উদাহরণ দিন। কেন চান তার কারণ বলুন।
প্র Candidate
আমি সংবিধানে ৭০ অনুচ্ছেদের পরিবর্তন চাই এবং গণভোটের পুনঃপ্রবর্তন চাই। কারণ ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন মতামত প্রকাশে বাধা সৃষ্টি করে, এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে জনগণের প্রত্যক্ষ মতামতের জন্য গণভোটের ব্যবস্থা থাকা প্রয়োজন।
প্র Board Member 1
আপনার নাম আমার খুবই পছন্দ হয়েছে। বলুন তো আপনার নামে একজন কবি কবিতা লিখেছেন, তাঁর নাম কি?
প্র Board Member 1
একটি কবিতার লাইন বললেন এবং কবির নাম জানতে চাইলেন।
প্র Candidate
উত্তরটি জানা ছিল না, তাই দুঃখ প্রকাশ করলাম।
প্র Board Member 1
CEDAW কি? নারী সংস্কার কমিশনে দুটি ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে, এগুলোর নাম বলুন।
প্র Candidate
CEDAW-এর পূর্ণরূপ হলো 'Convention on the Elimination of All Forms of Discrimination Against Women'। এটি ১৯৭৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত একটি আন্তর্জাতিক সনদ যা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসনে কাজ করে।
প্র Board Member 1
পুলিশ এবং আনসারের মধ্যে পার্থক্য কি?
প্র Board Member 2
আপনি বই পড়েন?
প্র Board Member 2
সর্বশেষ কি বই পড়েছিলেন?
প্র Board Member 2
আপনার উপজেলায় সাধারণ মানুষকে কিভাবে বই পাঠে উদ্বুদ্ধ করবেন?
প্র Board Member 2
আচ্ছা, বাল্যবিবাহ প্রতিরোধে আপনি আপনার উপজেলায় কি কি ব্যবস্থা নেবেন?
প্র Candidate
বাল্যবিবাহ প্রতিরোধে আমি ১. জনসচেতনতা বৃদ্ধি (কর্মশালা ও প্রচার মাধ্যম), ২. স্থানীয় সরকার ও প্রশাসনের সহযোগিতা জোরদার, ৩. মেয়েদের শিক্ষা ও উপবৃত্তি সুনিশ্চিতকরণ, ৪. কমিউনিটি মিটিং ও ধর্মীয় নেতাদের অন্তর্ভূক্তি এবং ৫. মোবাইল কোর্ট ও কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা নেব।
প্র Board Member 2
আর যদি বাল্যবিবাহের আয়োজন তাৎক্ষণিকভাবে চলতে থাকে, তখন ইনস্ট্যান্ট কি ব্যবস্থা গ্রহণ করবেন?
প্র Candidate
ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করব এবং বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক আইনি ব্যবস্থা নেব।
প্র Chairman
আপনি আপনার আজকের ভাইভা মূল্যায়ন করুন।
প্র External Examiner
All the best.
প্র Candidate
সবাইকে সালাম জানিয়ে ভাইভা কক্ষ ত্যাগ করলাম।