BCS ২০২৫ ফলাফল: N/A

BCS Viva Experience of Md. Asad Mahmud (Assistant Director, Bangladesh Bank)

প্রার্থী: মোঃ আসাদ মাহমুদ
বিষয়: Marketing (University of Dhaka)
জেলা: N/A
বোর্ড: সুজায়েতুল্লাহ স্যার

ক্যাডার পছন্দের তালিকা

1. পুলিশ 2. এডমিন 3. অডিট 4. ট্যাক্স

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
আপনার নাম কি? এখন কোথায় কর্মরত আছেন?
প্র Candidate
মোঃ আসাদ মাহমুদ। বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছি।
প্র Chairman
আপনি তো মার্কেটিং, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।
প্র Board Member 1
বাংলাদেশ ব্যাংক ও ক্যাডার সার্ভিস দুটোই প্রেস্টিজিয়াস জব। তো বাংলাদেশ ব্যাংকের জব করেও কেন তুমি ক্যাডার সার্ভিস এর দিকে আসতে চাও?
প্র Candidate
স্যার, বাংলাদেশ ব্যাংকের চাকরির অ্যাপ্লাই এর আগে আমি এই বিসিএসে অ্যাপ্লাই করেছি। আর প্রিপারেশন নিয়ে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাও দিয়েছি এবং বিসিএস এরও পরীক্ষা দিয়েছি।
প্র Board Member 1
এছাড়াও কেন আসতে চাও?
প্র Candidate
অনেক আগে থেকেই আমার নিজের এবং পরিবারের ইচ্ছা আছে যে আমি এখানে আসি। বাংলাদেশ ব্যাংকে বেসিক্যালি পলিসি নিয়ে কাজ করা হয়, আর ক্যাডার সার্ভিসে সরাসরি পাবলিকের সাথে কাজ করা যায়।
প্র Board Member 1
তার মানে বলতে চাচ্ছো, বাংলাদেশ ব্যাংকের কাজ পাবলিকের সাথে সম্পৃক্ত নয়?
প্র Candidate
পাবলিকের সাথে সম্পৃক্ত কিন্তু ডিরেক্টলি নয়।
প্র Board Member 1
তোমার প্রথম চয়েজ কি?
প্র Candidate
পুলিশ
প্র Board Member 1
তুমি কিভাবে পুলিশের ব্র্যান্ডিং করবে?
প্র Candidate
স্যার পুলিশের কার্যক্রম Service Marketing এর সাথে যায়। সেক্ষেত্রে, জনগণের সাথে মিশে পজেটিভ কাজ করে, বিট পুলিশিং এর কার্যক্রম বৃদ্ধি করে জনগণ ও জেন-জি দের পালস বুঝে সে অনুযায়ী কাজ করে পুলিশের ব্র্যান্ডিং করবো। এছাড়া জনগণ আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে অনেক সহজে তথ্যের এক্সেস পাচ্ছে এবং আগের চেয়ে বেশি সচেতন। সো জনগণের সাথে মিশে পজেটিভ ওয়েতে কাজ করে পুলিশের ব্র্যান্ডিং করার চেষ্টা করবো।
প্র Board Member 1
জেন জি এর পর আর কোন জেনারেশন আছে?
প্র Candidate
জেনারেশন আলফা, ২০১২ সাল থেকে শুরু হয়েছে।
প্র Board Member 1
Service Marketing এর ৫ টি এরিয়া আছে। কি কি?
প্র Candidate
Intangibility, Perishability, Durability...স্যার বাকি ২টা মনে নেই।
প্র Board Member 1
আচ্ছা, নো প্রবলেম। ঠিক আছে।
প্র Board Member 1
IMC কি?
প্র Candidate
Integrated Marketing Communication.
প্র Board Member 1
IMC এর কোন জিনিসের মাধ্যমে পুলিশের Negative Image দূর করার চেষ্টা করবে?
প্র Candidate
স্যার, Public Relations এর মাধ্যমে জনগণের থেকে Feedback নিয়ে সে অনুযায়ী পুলিশের কিছু কার্যক্রম rectify করার চেষ্টা করবো।
প্র Board Member 1
Social Marketing and Societal Marketing কি একই? দুইটা সম্পর্কে বলো?
প্র Candidate
স্যার দুটোর কনসেপ্ট একই। Societal Marketing হচ্ছে কোনো প্রতিষ্ঠানের কাজের মাধ্যমে যেন CSR (Corporate Social Responsibility) activities fulfill হয়, যেখানে প্রতিষ্ঠানের কাজের মাধ্যমে যেন পরিবেশ এবং মানুষের ক্ষতি না হয়।
প্র Board Member 1
Production Concept এবং Product Concept কি?
প্র Candidate
Production Concept হচ্ছে একটা Organization কি পরিমাণ Production করবে, কিভাবে করবে ইত্যাদি আর Product Concept হচ্ছে Product এর quality maintain করে কিভাবে people দের কাছে পৌঁছে দিবে।
প্র Board Member 1
ধরো এই দুটি Concept এর মধ্যে সোনালী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক কোনটি ফলো করে?
প্র Candidate
সোনালী ব্যাংক Production Concept এবং ইস্টার্ন ব্যাংক Product Concept।
প্র Board Member 2
আজকাল তো পরিবেশ বান্ধব, গ্রীণ প্রোডাক্ট বলে বিভিন্ন কোম্পানি, সুপার শপগুলো ভেজাল প্রোডাক্ট দেয়। যাই হোক, Green Washing বলতে কি বুঝ?
প্র Candidate
দুঃখিত স্যার। এই টার্মটি আমি প্রথম শুনলাম।
প্র Board Member 2
PRB কি?
প্র Candidate
Police Regulations of Bengal
প্র Board Member 2
এটাকে কি বলা হয়?
প্র Candidate
পুলিশের বাইবেল।
প্র Board Member 2
CrPC কি?
প্র Candidate
Code of Criminal Procedure. যেখানে অপরাধের ধরণ ও শাস্তির বিধান সম্পর্কে বলা হয়েছে এবং আদালতের নির্দেশে কার্যকর হবে।
প্র Board Member 2
৫ই আগষ্টের পর দেশের প্রায় সব থানা পুলিশ শূন্য ছিল। আমার ছেলেও পাহাড়া দিয়েছে। আমার জানা মতে কোনো সভ্য দেশে যুদ্ধ ছাড়া এমন ঘটনা ঘটেনি। পুলিশের যে এই নেতিবাচক ইমেজ দূর করতে কি করা উচিত?
প্র Candidate
স্যার, যখনই কোনো সরকার ক্ষমতায় আসে তখনই পুলিশকে Politically Abuse করে। এটা দূর করতে হবে। সাথে অনেক আগের CrPC, Penal Code এর কিছু আইনের আওতায় থেকে বের হতে স্বাধীন পুলিশ কমিশন গঠন করা উচিত।
প্র Chairman
তার মানে স্বাধীন পুলিশ কমিশন থাকলে পুলিশ দুর্নীতি করবে না, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ থাকলে দুর্নীতি করবে?
প্র Candidate
না স্যার, পুলিশ কমিশন এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও থাকবে। Politically abuse যাতে না হয় সেজন্য পুলিশ কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসাথে কাজ করবে।
প্র Chairman
শোনেন, পুলিশ তো CrPC, PRB এর আইনের মধ্যে কোনো Illegal কাজ করতে বলে নি। লোকাল মাস্তানদের কথা মত কাজ করলে সেটাকে কি বলবে?
প্র Candidate
স্যার, এটা তো Individual নৈতিকতার অবক্ষয়।
প্র Chairman
Exactly. সিনিয়র স্যাররা জনগণকে গুলি করতে বললে কি করবে?
প্র Candidate
আইনের বাহিরে গিয়ে আমি কাউকে গুলি করবো না।
প্র Chairman
আরে তুমি না, সম্মিলিত ভাবে সবাইকে বলছি। জনগণের এত ক্ষোভ কেন ছিল যে থানা ভাঙচুর করেছে? এসব নেতিবাচক ইমেজের জন্য কি করবে?
প্র Candidate
ক্ষমতা দেখিয়ে জনগণের চাওয়া পাওয়া পূরণ করেনি, জনগণের উপর প্রভাব খাটিয়েছে। সেজন্যই জনগণের এত ক্ষোভ ছিল। তাই জনগণের সাথে মিশে তাদের চাওয়া পাওয়া অনুযায়ী কাজ করে নেতিবাচক মনোভাব দূর করার চেষ্টা করবো।
প্র Chairman
পুলিশের কিন্তু চ্যালেঞ্জও আছে। কোনো কাজ আইনগতভাবে করতে না পারলে সেটা কিন্তু punishable offence. তুমি কি এই চ্যালেঞ্জ নিতে চাও?
প্র Candidate
হ্যাঁ স্যার।
প্র Chairman
Okay. তোমার Attitude Positive. Best Of Luck.