BCS ২০২৫ ফলাফল: N/A

ড. শাহনাজ সরকারের বিসিএস ভাইভা বোর্ড অভিজ্ঞতা

প্রার্থী: বেনামী
বিষয়: N/A
জেলা: N/A
বোর্ড: ড. শাহনাজ সরকার

ক্যাডার পছন্দের তালিকা

1. N/A

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Chairman
তোমার বিষয়কে কিভাবে প্রশাসনের সাথে সম্পৃক্ত করবে?
প্র Chairman
প্রত্যন্ত অঞ্চলে একটা occurrence ঘটেছে। সেখানে তুমি নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছো একজন নারী হিসেবে। তাহলে কিভাবে সেটা মোকাবেলা করবে?
প্র Candidate
আগে প্রটেকশন নিয়ে অকারেন্স মোকাবেলা করব।
প্র Chairman
তিতুমীর কলেজের ছাত্রদের আন্দোলন চলছে। উপর মহলের কেউ সেখানে নেই। তাহলে তুমি কি ভূমিকা ও কি সিদ্ধান্ত নিবে?
প্র Chairman
তোমার ক্যাডার চয়েসগুলো বলো।
প্র Chairman
কর ও শুল্কের মধ্যে পার্থক্য কি?
প্র Candidate
কর সাধারণত অভ্যন্তরীণ অর্থনৈতিক কার্যক্রমের উপর আরোপিত হয়, আর শুল্ক মূলত আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য।
প্র Chairman
ECNEC কি? এর পূর্ণরূপ বলো।
প্র Candidate
ECNEC এর পূর্ণরূপ হলো Executive Committee of the National Economic Council (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি)। এটি বাংলাদেশের উন্নয়ন প্রকল্প অনুমোদনের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি, যার নেতৃত্বে থাকেন প্রধানমন্ত্রী। ECNEC মূলত দেশের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ADP) আওতায় প্রকল্প অনুমোদন ও পর্যবেক্ষণ করে।
প্র Board Member 1
ভিক্টোরিয়া ক্রস কি?
প্র Candidate
ভিক্টোরিয়া ক্রস (Victoria Cross) হলো ব্রিটেন এবং কমনওয়েলথ দেশের সর্বোচ্চ সামরিক সাহসিকতা পুরস্কার। এটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে অসাধারণ বীরত্ব ও আত্মত্যাগের জন্য প্রদান করা হয়।
প্র Board Member 1
সেভেন সিস্টারস সম্পর্কে বলো।
প্র Candidate
সেভেন সিস্টারস (Seven Sisters) বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে বোঝানো হয়: অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই রাজ্যগুলো পাহাড়, অরণ্য এবং নদী দ্বারা সমৃদ্ধ এবং সংস্কৃতি ও ভাষায় বৈচিত্র্যময়। ভারতের মূল ভূখণ্ডের সাথে এরা সিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দিয়ে যুক্ত। চা, হস্তশিল্প, বাঁশ-বেত পণ্য ও পর্যটনের জন্য এগুলো বিখ্যাত। কখনো কখনো সিকিমকেও অষ্টম বোন হিসেবে গণ্য করা হয়।
প্র Board Member 1
Inflation কি? Inflation হলে Cash flow বাড়ে কিনা?
প্র Board Member 1
ট্রাম্পের অভিবাসন নীতি সম্পর্কে কি জানো? এতে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে সমস্যা হবে কিনা?
প্র Board Member 2
হযরত খাদিজা (রা:) হযরত মুহাম্মদ (সা:) কে ইসলাম প্রচারে এতো টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন কেন? উনার মোটিভেশান কি ছিল?
প্র Board Member 2
সিরিয়া সংকট সম্পর্কে শুরুর ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত বলো।
প্র Board Member 2
সিরিয়ার বর্তমান অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট কে?
প্র Candidate
আহমেদ আল সারা।
প্র Board Member 2
হযরত ইব্রাহীম (আ:) এর স্ত্রীদের নাম কি?