BCS ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 35

প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
বোর্ড: বর্তমান বাংলাদেশ একজন নারী জেলা প্রশাসক এর নাম বলো।

ক্যাডার পছন্দের তালিকা

1. বোর্ড: তোমার দ্বিতীয় বিসিএস (পুলিশ) 2. বলো পুলিশ কোন আইন দ্বারা প্রতিষ্ঠিত?

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Candidate
Mr. Mohammad Shafiul Alam, sir.
প্র Candidate
স্যার, জনাব দিলশাদ বেগম। রাজবাড়ী জেলায় কর্মরত।
প্র Chairman
বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসকের নাম জানো?
প্র Candidate
সরি স্যার। আমার জানা নেই।
প্র Chairman
তিনিও রাজবাড়ী জেলায় কর্মরত ছিলেন। নাম বেগম রাজিয়া খান। সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।
প্র Candidate
জি, স্যার।
প্র Chairman
বাংলাদেশ সংবিধানের তফসিল কটি?
প্র Candidate
মোট সাতটি তফসিল স্যার।
প্র Chairman
ম্যাজিস্ট্রেট ও বিচারকগণ তাঁদের কাজে স্বাধীন থাকবেন কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
প্র Candidate
স্যার, ১১৬ নম্বর অনুচ্ছেদে।
প্র Candidate
স্যার, পুলিশ আইন, ১৮৬১ দ্বারা।
প্র Chairman
বাংলাদেশে কয়জন আইজি আছে?
প্র Candidate
তিনজন স্যার। ১. ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ২. ইন্সপেক্টর জেনারেল অব প্রিজন, ৩. ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন।
প্র Chairman
Very Good. Who is the current head of police force?
প্র Candidate
Sir, Dr. Md. Zabed Patwary.
প্র Chairman
অষ্টম পে স্কেল চালুর পর সরকারি চাকরিতে বর্তমানে কয়টা গ্রেড আছে?
প্র Candidate
মোট ২০টি গ্রেড, স্যার।
প্র Chairman
ক্যাডার হলে তুমি কোন গ্রেডে যোগদান করবে?
প্র Candidate
নবম গ্রেডে, স্যার।
প্র Chairman
বেতন স্কেল কত বলতে পারবে?
প্র Candidate
পারব স্যার। ২২০০০/= - ৫৩০৬০/=
প্র Chairman
তোমার নিজ জেলা তো রাজবাড়ী। তোমার জেলার পাঁচটি নদীর নাম বলো।
প্র Candidate
স্যার, পদ্মা, হড়াই, গড়াই, কুমার ও চিত্রা নদী।
প্র Chairman
রাজবাড়ীতে একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আছে! তার নাম কী?
প্র Candidate
তামুজিদ্দিন খান, স্যার।
প্র Chairman
না পারলে না। মোহাম্মদ আবু হেনা।
প্র Candidate
সরি স্যার।
প্র Chairman
২১ শে ফেব্রুয়ারি এর আগে ভাষা দিবস ছিল কবে?
প্র Candidate
স্যার, ১১ মার্চ।
প্র Chairman
সার্জেন্ট জহুরুল হক আগরতলা মামলার কত নম্বর আসামি ছিলেন?
প্র Candidate
১৭ নম্বর স্যার।
প্র Chairman
২ নম্বর আসামি কে ছিল?
প্র Candidate
কমান্ডার মোয়াজ্জেম হোসেন।
প্র Chairman
তুমি তো ম্যানেজমেন্টে পড়াশোনা করেছ। বলো গ্রিফিন ম্যানেজমেন্টের কয়টা প্রিন্সিপলের কথা বলেছেন?
প্র Candidate
১৪টি স্যার।
প্র Chairman
বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট, ২০১৯ কোন দেশে অনুষ্ঠিত হয়?
প্র Candidate
স্যার ইংল্যান্ডে।
প্র Chairman
বাংলাদেশের ২০১৯-২০ অর্থবছরের বাজেট কত টাকা?
প্র Candidate
স্যার, ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।
প্র Chairman
এবারের বাজেটের স্লোগান কী?
প্র Chairman
Ok. You may go now. Best of luck for you.
প্র Candidate
Thank you, sir. Assalamualikum.
প্র Chairman
Walikumassalam. সূত্রঃ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত