Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 16

প্রার্থী: বেনামী
বিষয়: #বোর্ড:আপনার অনার্সের কী?
জেলা: ২য় ধাপ,নেত্রকোণা ।
বোর্ড: #:সালামের উত্তর দিলেন ও প্রবেশের অনুমতি দিলেনএবং বসতে বললেন।

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
ভাইভাতে যে ১০টি বিষয় অবশ্য পালনীয়? প্রাইমারী ভাইভা অভিজ্ঞতা :১ সহকারি শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়। সিরিয়াল নাম্বার-০১ ভাইভার শুরুতে: *আমি:দরজা খুলে সালাম দিলাম ও ভিতরে প্রবেশের অনুমতি চাইলাম? *আমি:ধন্যবাদ দিতে চাইলাম। #বোর্ড:আপনার নাম শরিফ উজ্জামান? *আমি:জি, স্যার। #বোর্ড :কী করেন আপনি/পেশা কী? *আমি:আপাতত বেকার স্যার,তবে টিউশন করাই। #বোর্ড:আপনার অনার্স -মাস্টার্স কোথা থেকে? *আমি:অনার্স -খুলনা বিশ্ববিদ্যালয় ও মাস্টার্স-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। *আমি:এগ্রিকালচার, স্যার। #বোর্ড:পিওর এগ্রিকালচার? *আমি:জি, স্যার। #বোর্ড:গ্রাফটিং,কাটিং ও রুটিং কী?(৩টি প্রশ্ন একসাথে ছুঁড়লেন) *আমি:সিরিয়ালি উত্তর করলাম। #বোর্ড:ফসলের কয়েকটা ক্ষতিকর পোকার নাম বলুন? *আমি:ইংরেজি টার্ম পেটে আসতেছিলো তাও মুখে নয়, স্যার হেল্প করলেন। #বোর্ড::কয়েকটা কীটনাশকের নাম বলুন? *আমি:ডিডিটি ও আরেকটা বললাম। স্যার সাথে বাসুডিন ও...যোগ করলেন। #বোর্ড:বঙ্গবন্ধুকে জাতির জনক বলা হয় ট্রান্সলেশন করুন? *আমি:ট্রান্সলেশন করলাম। *আমি:সঠিক উত্তর মনে হচ্ছিলনা তাই সরি বললাম।স্যার টেকনিক্যালি সঠিক উত্তর দিয়ে বললেন... এটা কি? আমিও টেকনিক্যালি জি স্যার বললাম।মানে উনি আমার না জানা উত্তর টেকনিক্যালি আমাকে দিয়েই কারেক্ট করিয়ে নিলেন। #বোর্ড;১০ কে এমন দুইভাবে ভাগ করুন যেন ১ব্যবধান হয়? *আমি:উত্তর করলাম। #বোর্ড:১৬ সংখ্যাটি ৪০ এর শতকরা কত? *আমি:উত্তর করলাম। #বোর্ড:একটি কবিতা বলুনতো? *আমি:২লাইন বললাম( কবির নাম সহ কবিতার নাম ও কবিতা-সকালে উঠিয়া আমি মনে মনে বলি....)তারপর থামতে বললেন ও গানের দিকে গেলেন। #বোর্ড:একটা গান বলতে পারবেন?যেহেতু হুজুর মানুষ ইসলামিক গানও গাইতে পারেন। *আমি:যদিও ইসলামিক সহ ৩টা গান মুখস্থ করেছিলাম। কিন্তু টেকনিক্যালি প্রাক প্রাথমিকের ১৩ টি গানের একটি(আমাদের দেশটা স্বপ্নপুরী....) গাইলাম।স্যার তাল মিলালেন ও খুশি হয়ে আসতে পারেন বললেন। #বোর্ড:আপনার সম্পত্তিগুলো(মানে সার্টিফিকেট)? নিয়ে যান। *আমি:মুচকি হাসলাম, ধন্যবাদ এবং সালাম দিয়ে সম্পত্তি?নিয়ে চলে আসলাম। বি:দ্র: বোর্ড খুব আন্তরিক ছিলেন।বোর্ডে ৩ জিন ছিলেন।ডিসি স্যার প্রশ্ন না করে শুধু পরখ করছিলেন। এই হল আমার প্রাইমারীর বাস্তব ভাইভা অভিজ্ঞতা। ***ভাইভা প্রার্থীদের উদ্দেশ্যে কিছু কথা: দেখুন,ভাইভা বোর্ডে কেমন প্রশ্ন হবে তা প্রায় অনিশ্চিত। স্যারদের মন-মানসিকতা ও পারিপার্শ্বিক অবস্থার উপর অনেকটা ডিপেন্ড করে। তাই খুব ভাল প্রিপারেশন নিয়েও ভাইভা খারাপ হতে পারে আবার বাজে প্রিপারেশন নিয়েও ভাল ভাইভা হতে পারে।এটা সম্পূর্ণ ভাগ্যের উপর। তবে কিছু বিষয় খেয়াল রাখবেন,ভাইভা ভাল হবে ইন শা আল্লাহ। ১।নিজের উপর আত্মবিশ্বাস রাখুন,আল্লাহর উপর ভরসা রাখুন। ২।পারেন বা না পারেন প্রফুল্ল থাকুন।ভাইভা বোর্ডে কখনো বিচলিত হওয়া /ঘাবড়ানো যাবেনা।বেশিরভাগ ক্ষেত্রে অপ্রত্যাশিত সিচুয়েশনে পড়লে কিভাবে আপনি তা ট্যাকেল দিবেন তাই ভাইভা বোর্ডে যাচাই করা হয়। ৩।যথাযথ উত্তর দিবেন।না পারলে বিনয়ের সাথে "সরি স্যার বলুন'।কিন্তু না জেনে জানার ভান করবেন না। ৪।আপনার পূর্বের উত্তর অনুযায়ি পরবর্তী প্রশ্ন আসতে পারে। তাই বুঝে শোনে যথাযথ উত্তর করুন। ৫।নিজেকে স্যারদের চেয়ে বড় জাহির করতে যাবেন না।উনারা আপনি /আমার চেয়ে যথেষ্ট জ্ঞানী ও বিজ্ঞ। ৬।আপনার দেয়া উত্তর সঠিক হলেও ভাইভা বোর্ড ভুল ভাবে নিলে তর্কে না জড়িয়ে বিনয়ের সাথে বুঝানোর চেষ্টা করুন।তবে এক্ষেত্রে বুঝাতে না যাওয়াই বেটার, কারণ হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। ৭।মার্জিত পোষাক পরিচ্ছদ,আচরণ ও ভাষা(আঞ্চলিকতা পরিহারের চেষ্টা ) ব্যবহার করুন। ৮।সাম্প্রতিক ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো ও বিষয় ভিত্তিক কমন প্রশ্নগুলো ভালভাবে জেনে যাবেন। ৯।কোন প্রশ্ন বুঝতে/শোনতে অসুবিধা হলে বিনয়ের সাথে জিজ্ঞাসা করুন(শুধু সরি স্যার ও বলতে পারেন) ১০। শেষ ভাল যার সব ভালো তার। সো ভাইভা বোর্ড থেকে বিনয়ের সাথে সালাম দিয়ে আদব বজায় রেখে বিদায় নিন। ***পরিচিতি: কৃষিবিদ শরিফ উজ্জামান 01918728194(WhatsApp) #সহ.শিক্ষক হাইস্কুল(সুপারিশপ্রাপ্ত) #সহ.শিক্ষক প্রাইমারি স্কুল(সুপারিশপ্রাপ্ত) #ইউপি এডমিনিস্ট্রেটিভ অফিসার/সচিব (সুপারিশপ্রাপ্ত) #বিসিএস লিখিত রেজাল্ট প্রত্যাশী ও ৪৬তম বিসিএস লিখিত পরিক্ষার্থী। #বি:দ্র:বিসিএস লিখিত রেজাল্ট প্রত্যাশী ছিলাম কিন্তু তা সহজে প্রকাশ করিনি।করলে আগের ভাইভার মতো সরাসরি বলতো,আপনার জন্য এই জব না,আপনি এই জব করবেন না।সো ভাল কিছুর চেষ্টা করুন।যেহেতু বয়স এখনো প্রায় দুই বছর আছে। আপনাদের সামান্য উপকার হলেই আল্লাহর এই অধম বান্দা নিজেকে সার্থক ভাববে। শুভ কামনা আপনাদের জন্য, এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ এক ভাই আমাকে ইনবক্সে পাঠিয়েছেন৷ Suggestion no.1 প্রাইমারী সহকারী শিক্ষক ভাইভা সাজেশন ২০২৬ বিদ্যালয় ব্যবস্থাপনা (School Management) সম্পর্কিত প্রশ্ন প্রাইমারী সহকারী শিক্ষক ভাইভা সাজেশন ২০২৬ শিক্ষাবিজ্ঞান (Education Science) সম্পর্কিত প্রশ্ন
প্র Board Member
প্রশ্ন: শিক্ষা কী?
প্র Candidate
শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত গুণাবলি ও জ্ঞান বিকাশের প্রক্রিয়া।
প্র Board Member
প্রশ্ন: শিক্ষার মূল উদ্দেশ্য কী?
প্র Candidate
চরিত্র গঠন, জ্ঞানার্জন ও সমাজে ইতিবাচক নাগরিক তৈরি করা।
প্র Board Member
প্রশ্ন: প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কী?
প্র Candidate
শিশুদের মৌলিক জ্ঞান, নৈতিকতা ও সামাজিক আচরণের ভিত্তি তৈরি করা।
প্র Board Member
প্রশ্ন: বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখার সর্বোত্তম উপায় কী?
প্র Candidate
ভালোবাসা, নিয়মিত তদারকি ও ইতিবাচক আচরণের মাধ্যমে।স্কুল সাপ্লাই
প্র Board Member
প্রশ্ন: শিক্ষণ (Teaching) ও শিক্ষা (Education)-এর মধ্যে পার্থক্য কী?
প্র Candidate
শিক্ষণ হলো জ্ঞান প্রদানের প্রক্রিয়া, আর শিক্ষা হলো জ্ঞান ও চরিত্র গঠনের সমন্বিত প্রক্রিয়া।
প্র Board Member
প্রশ্ন: শেখা (Learning) বলতে কী বোঝায়?
প্র Candidate
অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে আচরণে পরিবর্তন আনা।
প্র Board Member
প্রশ্ন: “শিক্ষক হলেন সমাজ গঠনের কারিগর” — ব্যাখ্যা করুন।
প্র Candidate
শিক্ষক জ্ঞান, নীতি ও মূল্যবোধ শেখান যা সমাজকে গঠন করে।
প্র Board Member
প্রশ্ন: শিক্ষাদান পদ্ধতির তিনটি ধরন কী?
প্র Candidate
মৌখিক পদ্ধতি, দৃশ্যমান পদ্ধতি এবং অংশগ্রহণমূলক পদ্ধতি।
প্র Board Member
প্রশ্ন: “শিক্ষা আনন্দময় হতে হবে” — কেন?
প্র Candidate
আনন্দময় শিক্ষায় শিশুর মনোযোগ, আগ্রহ ও শেখার ইচ্ছা বাড়ে।
প্র Board Member
প্রশ্ন: শিশুশিক্ষায় খেলাধুলার ভূমিকা কী?
প্র Candidate
খেলার মাধ্যমে শিশু সামাজিকতা, নেতৃত্ব ও শৃঙ্খলা শেখে।১৪১. প্রশ্ন: বিদ্যালয় ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
প্র Candidate
বিদ্যালয়ের প্রশাসনিক, শিক্ষাগত ও আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার প্রক্রিয়াকে বিদ্যালয় ব্যবস্থাপনা বলে।
প্র Board Member
প্রশ্ন: একজন প্রধান শিক্ষকের প্রধান দায়িত্ব কী?
প্র Candidate
বিদ্যালয়ের সার্বিক পরিচালনা, পাঠদান তদারকি, এবং শিক্ষকদের কাজের সমন্বয়।
প্র Board Member
প্রশ্ন: বিদ্যালয়ে উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার উপায় কী?
প্র Candidate
উপস্থিতি রেজিস্টার, নিয়মিত মনিটরিং ও প্রণোদনা প্রদান।
প্র Board Member
প্রশ্ন: বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে কী করা উচিত?
প্র Candidate
নিয়মকানুন প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ, ও নৈতিক শিক্ষা প্রদান।
প্র Board Member
প্রশ্ন: স্কুল ম্যানেজিং কমিটি (SMC)-এর ভূমিকা কী?
প্র Candidate
বিদ্যালয়ের প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করা।
প্র Board Member
প্রশ্ন: বিদ্যালয়ে অভিভাবক সভার (Parent Meeting) গুরুত্ব কী?
প্র Candidate
শিক্ষার্থীর অগ্রগতি, সমস্যা ও আচরণ সম্পর্কে অভিভাবকের সাথে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।
প্র Board Member
প্রশ্ন: বিদ্যালয়ে নিয়মিত পরিদর্শনের প্রয়োজন কেন?
প্র Candidate
পাঠদান, শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নের জন্য।
প্র Board Member
প্রশ্ন: বিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া উচিত?
প্র Candidate
পরিষ্কার, নিরাপদ, বন্ধুত্বপূর্ণ ও শিক্ষার উপযোগী।স্কুল সাপ্লাই
প্র Board Member
প্রশ্ন: বিদ্যালয়ে শিক্ষার্থীর অনুপস্থিতি বেশি হলে করণীয় কী?
প্র Candidate
কারণ অনুসন্ধান করে অভিভাবকের সাথে যোগাযোগ করা ও শিক্ষার্থীকে উৎসাহ দেওয়া।
প্র Board Member
প্রশ্ন: বিদ্যালয়ে সহপাঠ্য কার্যক্রম (Co-curricular Activities) কেন জরুরি?
প্র Candidate
শিক্ষার্থীর নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দলগত মনোভাব বিকাশের জন্য। প্রাইমারি ভাইভা নিয়ে কিছু কথা : নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। যারা একেবারে প্রথম প্রাইমারি ভাইভা দিতে যাচ্ছেন তারা অনেকেই বুঝতে পারেন না কি পড়ে যাবেন, কি ধরনের প্রশ্ন করা হয় ইত্যাদি। তো আজ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু টিপস দিতে চাই আশা করি সামান্যতম হলেও আপনাদের উপকারে আসবে। ১। আপনি যে প্রশ্নের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই ৯০ টা প্রশ্নের ব্যাখ্যাসহ দেখে যাবেন। ২। আপনার নিজ জেলা এবং থানা সম্পর্কে খুব ভালোভাবে খুটি নাটি সব কিছু জানতে হবে। যেমন : বিখ্যাত ব্যাক্তি, কবি সাহিত্যিক যদি থাকে, রাজনীতিবিদ, প্রাচীন স্থাপনা, জেলার উৎপত্তি, নামকরণ, বিখ্যাত কোনো পন্য ইত্যাদি। ২। এরপর আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। ৩। আপনার স্নাতক এবং স্নাতকোত্তর যে বিষয়ের উপর ছিল সেই বিষয়ের বেসিক টপিক গুলো ভালো ভাবে পড়ে যাবেন। ৪। সাধারণ জ্ঞান এবং গণিতের সূত্রাবলী দেখে যাবেন। ৫। ইংরেজির জন্য প্রাইমারির ক্লাস ১-৫ পর্যন্ত বইগুলো একটু দেখে যাবেন এবং ব্যাকরণের বেসিক বিষয়। ৬। যেকোনো একটা কবিতা আবৃত্তি এবং একটি গান(গীতিকার এবং সুরকার এর নামসহ) রপ্ত করে যাবেন। ৭। প্রাইমারির চার-পাঁচটা ডেমো ক্লাস ইউটিউব এ সার্চ করে দেখে নিবেন।