BCS
২০২৫
ফলাফল: ৪৬তম বিসিএস প্রশাসন (সুপারিশপ্রাপ্ত)
৪৫তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 6
প্রার্থী: বেনামী
বিষয়: পদার্থবিজ্ঞান
বোর্ড: শ্রদ্ধেয় অধ্যাপক ড. শাহনাজ সরকার স্যার
ক্যাডার পছন্দের তালিকা
1. প্রশাসন
2. পুলিশ
3. কাস্টমস
4. অডিট এবং ট্যাক্স
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
প্র
Chairman
আপনি ৪৫ এ এডুকেশনে রেকোমেন্ডেড। কোন বোর্ডে ছিলেন? উত্তর দিলাম। (শ্রদ্ধেয় সুজায়েতউল্লাহ স্যারের বোর্ডে ৪৫ এ বেশ ভালো ভাইভা দিয়েছিলাম) এখন কোথায় আছেন? উত্তর দিলাম। আপনি এনওসি নিয়েছেন? উত্তর দিলাম। (প্রায় ৫ মিনিট এটা নিয়ে কথা হলো। স্যার অসন্তুষ্ট ছিলেন) আপনার ছবির সাথে চেহারার মিল নেই কেন? কবের ছবি দিয়েছেন? উত্তর দিলাম। (চশমা পড়েছিলাম এবং দাঁড়ি ছিলো, ছবিটা কয়েকমাস পুরোনো। স্যার এটা নিয়ে অসন্তুষ্ট ছিলেন) সদ্য তোলা ছবি দিতে হয় এটা জানেন না? ভুলের জন্যে ক্ষমা চাইলাম। আপনি চয়েজ লিস্ট বলেন? উত্তর দিলাম। প্রশাসনে এসে আপনি কি করবেন? উত্তর দিলাম। (স্যার সন্তুষ্ট হয়নি) স্পেসিফিকলি আপনি কি করবেন? এগুলো তো সবাই বলে? উত্তর দিলাম (গ্রহনযোগ্য উত্তর দিতে পারলাম না) আপনি সিলেক্টেড না হলে কি করবেন? উত্তর দিলাম। এক্সটার্নাল ১: (ইংরেজিতে) বিভিন্ন সময়ে যে গুম করা হয় এবিষয়টা কিভাবে দেখেন। (প্রশ্নটা ঠিকমতো শুনতে পারিনি। তারপর আবার শুনে উত্তর দেয়ার চেষ্টা করেছি) এক্সটার্নাল ২: মাটির নিচে থেকে পানি উত্তোলন করে যে সেচ দেয়া এটার সাথে গ্লোবাল ওয়ার্মিং এর কি সম্পর্ক? উত্তর দেয়ার চেষ্টা করেছি। নিজেই সন্তুষ্ট ছিলাম না নিজের উত্তরে। কিন্তু স্যার নিজেই কিছুটা ব্যাখ্যা করে উত্তর গ্রহণ করলেন। চেয়ারম্যান স্যার আর কিছু জিজ্ঞেস না করে চলে যেতে বললেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। স্যার এবার বাইরে যিনি আমাদের কাগজপত্র চেক করেন উনাকে ডাকলেন। উনার কাগজপত্র সব চেক করেননি কেন? ইত্যাদি বলে উনাকে আবার বাইরে পাঠালেন। চেয়ারম্যান স্যার আবারও ফাস্ট চয়েজ জিজ্ঞেস করলেন। মিসিং কাগজপত্রের একটা কপি দিলেন। এগুলো দিয়ে যেতে বললেন পরে। আবারও চলে যেতে বললেন। এক্সটার্নাল স্যারদের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালাম। চেয়ারম্যান স্যারকে সালাম দিয়ে নিজের মূল ডকুমেন্টসগুলো নিয়ে প্রস্থান করলাম। মেধাক্রম:৬৩তম আমার ১ম বিসিএস ৪৫তম বিসিএসের ভাইভায় সব প্রশ্নের উত্তর করেছিলাম কিন্তু শুরুতেই চেয়ারম্যান স্যার উঠে চলে গিয়েছিলো। এক্সটার্নাল স্যাররা মোর দ্যান স্যাটিসফাইড ছিলেন। ভাইভার শেষ পর্যায়ে চেয়ারম্যান স্যার এসেছিলেন। ফলে এত ভালো ভাইভা দিয়েও হতাশ ছিলাম কিছুটা। লিখিত পরীক্ষায় ইংরেজি রচনার ২৫ মার্ক দেইনি এবং বাংলা গ্রন্থ সমালোচনার ১৫ মার্ক ভুল করেছিলাম। এজন্য এডুকেশন ক্যাডারে রিকমেন্ডেশন পেয়েছিলাম হয়তো। ৪৬ এর লিখিত পরীক্ষা তুলনামূলক ভালো হয়েছে। ফলে আশানুরূপ ভাইভা না দিয়েও প্রথম পছন্দের ক্যাডার পেয়েছি। আমার ব্যক্তিগত ধারণা লিখিত পরীক্ষায় বেশ ভালো নাম্বার থাকলে ভাইভা এভারেজ বা বাজে হলেও ক্যাডার হয়েছে। এবার ভাইভায় তেমন নাম্বারে পার্থক্য হয়নি। Ex Officer(General), Sonali Bank PLC Assistant Director, Prime minister's Office 45th BCS Education Cadre Recommended 46th BCS Administration Recommended