Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 28

প্রার্থী: বেনামী
বিষয়: ADC : কোন ে?
জেলা: ** লিখিত পরীক্ষায় মার্ক ভাল ছিল। দ্বিতীয় ধাপ মার্ক ৬০+-। উপয় শূন্য পদ ১০০+-।
বোর্ড: ে ৫ জন ছিলেন। একজন সার্টিফিকেট চেক করেছেন। তিন জন প্রশ্ন করেছিলেন। একজন চুপ ছিলেন।

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা
প্র Board Member
০৮.২০২২
প্র Candidate
May I come in sir? DPE sir : Sure
প্র Candidate
রুমে ঢুকেই একজনকে কাগজপত্রগুলো দিলাম। তারপর কাছে গিয়ে সালাম দিলাম। DPE sir : সালামের উত্তর দিয়ে বসতে বললেন।
প্র Candidate
ধন্যবাদ স্যার DPE sir : আপনার নাম মো. কামরুল হাসান?
প্র Candidate
জ্বী স্যার। ADC sir : আপনার শার্টের সবগুলো বোতাম লাগানো কেন? টাই পড়েছিলেন?
প্র Candidate
জ্বী স্যার, পড়েছিলাম। গরম লাগার কারণে খুলে ফেলছি। ADC sir : হুম। ভাল করছেন। উপরের বোতামটা খুলে ফেলুন।
প্র Candidate
বলার সাথে সাথে উপরের বোতামটা খুলে ফেললাম। DPE Sir : লিখুন "শিক্ষা "
প্র Candidate
লিখলাম DPE sir : একটি প্রাইমারীর বই দেখিয়ে বললেন, দুটি লেখা মিলিয়ে দেখুন তো। (উনি বুঝাতে চাচ্ছেন, আমার হাতের লেখা সুন্দর না। )
প্র Candidate
সরি স্যার, প্রথম ভাইভা তো আমি একটু নার্ভাস। ADC sir : এতো দিনে প্রথম ভাইভা!
প্র Candidate
সেশন জট ও করোনার কারণে পিছিয়ে গেছি। ADC sir : আমারও সেশন জট ছিল। আমি তো ২৪ বছর বয়সে চাকরিতে ঢুকেছি। আপনার বয়স কত এখন?
প্র Candidate
স্যার, ২৮ বছর ৯ মাস। ADC sir : কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন?
প্র Candidate
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্র Candidate
নৃবিজ্ঞান ADC Sir : নৃবিজ্ঞান কি?
প্র Candidate
মানুষ সম্পর্কিত বিজ্ঞান। ADC sir : নৃবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে?
প্র Candidate
মানুষের উৎপত্তি, বিকাশ, দৈহিক গঠন, সামাজিক রীতিনীতি, প্রথা, সংস্কৃতি, সমাজ কাঠামো, পরিবার, রাষ্ট্র ইত্যাদি নিয়ে আলোচনা করে। PTI sir : আপনি কি হলে থাকতেন?
প্র Candidate
এক বছর থেকেছি। তারপর মেসে চলে গিয়েছিলাম। PTI sir : মেস ও হলের মধ্যে কি পার্থক্য?
প্র Candidate
স্যার, হলে এক রুমে ৪ জন থাকতে হয়। বাংলাদেশ কিংবা অন্য খেলার সময় বেশ চিল্লাচিল্লি হয়। তাছাড়া মাঝেমধ্যে ঝামেলাও হয়। এই ধরনের সমস্যা মেসে নাই। PTI sir : হল ছেড়ে সিলেটের কোন এলাকায় থাকছেন?
প্র Candidate
মদিনা মার্কেট এলাকায়। ADC sir : "নৃবিজ্ঞান একটি মজার সাবজেক্ট। " এটি ইংরেজীতে বলুন।
প্র Candidate
Anthropology is an interesting subject. ADC sir : " নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি ও সংস্কৃতি নিয়ে আলোচনা করে " এটি ট্রান্সলেশন করুন।
প্র Candidate
Anthropology discusses about origin of human and culture. ADC sir : " ব্যবহারের মাধ্যমে মানুষের চরিত্র প্রকাশ পায়। " এটি ইংরেজিতে বলুন।
প্র Candidate
Characteristics are highlighted through human behavior. ADC sir : "এখানে highlighted হবে নাকি অন্য কিছু? " বলে নিজেই চিন্তা করছেন। তখন আমি বললাম, স্যার, expressed ও হতে পারে। স্যার বললো, হয় তবে কাছাকাছি। পাশ থেকে PTI sir বললেন, "disclosed ও হতে পারে। PTI sir : মানুষের ব্যক্তিত্ব গড়ে উঠতে কোনটির ভূমিকা সবচেয়ে বেশি, বংশগতি নাকি পরিবেশ?
প্র Candidate
বংশগতি PTI sir : কেন? ব্যাখ্যা করুন।
প্র Candidate
একটি শিশু যে পরিবারে বেড়ে ওঠে তার চারপাশের পরিবেশের উপর ভিত্তি করেই তার ব্যাক্তিত্ব গড়ে ওঠে। DPE sir : আপনি তো বংশগতি বললেন।
প্র Candidate
সরি স্যার, এটা পরিবেশই হবে। PTI sir : আমার মতে, এটা পরিবেশই হবে কিন্তু যারা নৃবিজ্ঞান পড়েন তারা এটা মানতে চান না।
প্র Candidate
স্যার, আমি আপনার সাথে একমত, " মানুষের ব্যক্তিত্ব বিকাশে পরিবেশের ভূমিকাই সবচেয়ে বেশি। " DPE sir : এক সময় সন্তান মায়ের পরিচয়ে বড় হতো তার পর বিবাহের প্রচলন হলে পিতৃ পরিচয়ও শুরু হয়। বলতে পারবেন কবে থেকে বিবাহের প্রচলন হয়?
প্র Candidate
সরি স্যার, আমার জানা নেই। ADC Sir : ম্যাথ পারেন?
প্র Candidate
কনফিডেন্টলি বলছিলাম, জ্বী স্যার পারবো। PTI sir : ভগ্নাংশ কাকে বলে?
প্র Candidate
সরি স্যার, ভগ্নাংশের সংজ্ঞা আমার জানা নেই তবে কোনটা কোন ভগ্নাংশ বলতে পারবো। PTI sir : একটি পূর্ণ সংখ্যা লিখুন।
প্র Candidate
লিখলাম ১ PTI Sir : ১ ছাড়া অন্য যেকোনো সংখ্যা লিখুন। লিখলাম ২ PTI Sir : ২ কে কত দিয়ে ভাগ দিলে আবার দুই ই হবে?
প্র Candidate
১ দিয়ে ভাগ দিলে এটা আবার ২ ই হবে। PTI sir : তাহলে এটা এখন কোন ধরনের ভগ্নাংশ?
প্র Candidate
অপ্রকৃত ভগ্নাংশ DPE sir : আপনি বর্ণমালা গুলো প্যাকটিস করবেন। ( হাতের লেখা সুন্দর হওয়ার জন্য। )
প্র Candidate
জ্বী স্যার, করব। DPE sir : আপনি আসতে পারেন।
প্র Candidate
আমি অবাক হয়ে সবার দিক তাকালাম। আমার ভাইভা এতো তাড়াতাড়ি শেষ! তারপর আমি আবার প্রশ্ন করলাম, "স্যার আমি কি উঠব? " DPE sir : জ্বী, আপনি আসতে পারেন। তারপর আমি চেয়ার থেকে উঠে খানিকটা পেছনে গিয়ে সালাম দিলাম এবং স্যারদের দিক মুখ করে পিছ পা হয়ে দরজার দিক হাঁটছিলাম। DPE Sir : আপনি এভাবে যাওয়ার দরকার নেই ঘুরে হাঁটুন। সমস্যা নেই। তারপর আমি জ্বী স্যার বলে, কাগজপত্র নিয়ে বের হয়ে আসলাম। ** স্যারদের মুখ দেখে মনে হলো, উনারা আমার উপর সন্তুষ্ট ছিলেন। ** আমি সব স্যারের সাথে আই কনট্যাক্ট রেখে কথা বলেছি। ** ৭/৮ মিনিট ভাইভা বোর্ডে ছিলাম। প্রথম ১ মিনিট একটু নার্ভাস ছিলাম। তারপর পুরো সময়টাই হাসিখুশি ছিলাম। ** ভাইভা শেষে বাসে করে বাড়ি ফেরার সময় হঠাৎ মনে পড়লো আমার বয়স তো ২৭ বছর ৯ মাস! ভাইভা বোর্ডে ভুলক্রমে বলেছিলাম ২৮ বছর ৯ মাস। হয়তো, এই অনিচ্ছাকৃত ভুলটাই ভাইভা বোর্ডকে আমার প্রতি আরও বেশি আন্তরিক হতে সাহায্য করেছে। যাইহোক, রিযিকের মালিক আল্লাহ্..... দেখা যাক কি হয়........ পরামর্শ : ১/ স্যারদের সাথে তর্কে জড়াবেন না। ২/ ফরমাল জিনিসগুলো সতর্কভাবে পালন করবেন। ৩/ " Boss is always right. " এই নীতি মেনে চলবেন। ৪/ ভাইভা বোর্ডের সবাই ভাল ও সদয় মনের মানুষ এই মনমানসিকতা মাথায় রেখে ভাইভা বোর্ডে ঢুকবেন। ৫/ পজিটিভ চিন্তা করবেন তাহ‌লে পজিটিভ কিছু ঘটবে আর নেগেটিভ চিন্তা করলে নেগেটিভই ঘটবে। ৬/ স্যারদের সাথে পন্ডিতি করতে যাবেন না, ভাইভা বোর্ড পন্ডিতি করার জায়গা নয়। ৭/ ভাইভা বোর্ডকে সন্তুষ্ট করাই আপনার প্রধান দায়িত্ব, কর্তব্য ও লক্ষ্য। Best of luck ......