Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 34

প্রার্থী: বেনামী
বিষয়: ইংরেজি।
জেলা: সাধারণ জেলা
বোর্ড: সাধারণ বোর্ড

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ (২৮.০১.২০২৪) ভাইভা অভিজ্ঞতা : আসতে পারি স্যার? : আসুন। আসসালামু আলাইকুম। : ওয়ালাইকুম আসসালাম। বসুন।। সার্টিফিকেট গুলো দিন। :কোন কলেজ? স্যার , এম সি কলেজ। পুরো নাম কি? মুরারি চাঁদ কলেজ। : শুধু মুরারি চাঁদ কলেজ? Sure? না সরকারি মুরারি চাঁদ কলেজ? স্যার, সরকারী তো লিখা হয় না। : গেট এ লিখা আছে , দেখেন নাই? সবাই যে কেনো ছোটো করে বলে, জিজ্ঞেস করলেই এম সি কলেজ। ( আসলে গেট এ ও সরকারি নেই, উনাদের মুখের উপর আর কিছু বলি নাই, একটু হেসে বলেছি আসলে স্যার শর্ট ফর্ম টা প্রচলিত বেশি তাই সবাই ইউজ করে) : হুম। কোন সাবজেক্ট? স্যার, ইংলিশ। : শুধু ইংলিশ? জ্বী স্যার। : মনে তো হয় না, স্যার আমাদের শুধু ইংলিশ ই।।। ( পরে সার্টিফিকেট বের করে দেখলেন ইংলিশ, আর বললেন ওহ national এ তো ইংলিশ ই, পাবলিক এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ & লিটারেচার। : ইংলিশ subject/ language ছাড়া আর কি? স্যার, নেশন। : ইংলিশ অ্যালফাবেট কতগুলো? স্যার , ২৬ টি। :বলেন তো। H পর্যন্ত বললাম। ( পরে থামিয়ে দিয়েছিলেন, pronounciation এর জন্য শুনতে চেয়েছিলেন) : একজন famous playwright এর নাম বলেন। স্যার, William Shakespeare। : Shakespeare কোথায় জন্ম গ্রহণ করেছিলেন? Stratford upon Avon। : উনাকে কি বলা হয়? ফাদার অফ ইংলিশ ড্রামা। : Rhyme of the ancient mariner poem টা পড়েছেন? জ্বী স্যার। : কার লিখা? স্যার : S T Coleridge । Samuel Taylor Coleridge। : Theme কি? Those who loveth best, prayeth best. : আরেকটু বুঝিয়ে বলুন । স্যার, স্রষ্টার ছোট বড় সব সৃষ্টিকে ভালবাসার মধ্য দিয়ে ই সৃষ্টার প্রার্থনা হয়। : good . Stopping by Woods কার লিখা? স্যার, স্টপিং by woods on a snowy evening ,Robert Frost এর লিখা। আমার আগে কাউকে ম্যাথ ধরে নি, আমি ইংলিশ সবগুলো পেরেছিলাম তাই ম্যাথ এ গেলেন। : মৌলিক সংখ্যা কাকে বলে, উদহারন দিয়ে বোঝান। : মূলদ অমূলদ সংখ্যা কাকে বলে? : কিলোমিটার বড় না গজ বড়? : বৃত্তের ক্ষেত্রফল কি? : ঘনক কি? : সের বড় না kg বড়? ১ কেজি ডাল আর ১ সের ডাল কোনটা বেশি? : আয়তন আর ক্ষেত্রফল কি এক? ১/২ টা উত্তর করতে একটু সমস্যা হয়েছে। :বাচ্চাদের ইংলিশ ছাড়া আর কি পড়াবেন? স্যার নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার চেষ্টা করবো? : অন্যান্য সাবজেক্ট গুলো পড়াতে পারবেন? ইন শা আল্লাহ। :কি কি পড়াবেন? স্যার, ইন শা আল্লাহ সবগুলো ই পারবো। তবে আমি তো এখনও জানিনা অথরিটি থেকে আমাকে আর কি কি দিবে? যা দিবে পড়াতে পারবো। আরেকটা কি যেনো ques করেছিলেন, আমি বুঝতে পারি নাই, তাই বলেছি, Sorry Sir, আমি এই প্রশ্নের সাথে পরিচিত না, আগে কখনো এই ওয়ার্ড শুনি নাই। লাস্ট এ বললেন, Teacher তো এমন ই হবে। অনেক স্পষ্ট কথা বলে। সবাই smiling face e ছিলেন। আলহামদুলিল্লাহ overall Valo হয়েছে, written + viva। প্রথম ধাপের ফলাফল প্রত্যাশী। আমার জন্য দোয়া করবেন।