Primary
২০২৬
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 37
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: সাধারণ জেলা
বোর্ড: সাধারণ বোর্ড
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
প্রাইমারি ভাইবা অভিজ্ঞতা...-২০২২ বিষয়ঃ উদ্ভিদ বিদ্যা আসসালামু আলাইকুম। আসতে পারি? আসুন।বসুন,কোন বিষয়? স্যার উদ্ভিদ বিদ্যা। বলুনতো লিমনোলজি কি? জলজ উদ্ভিদ সংক্রান্ত আলোচনা। শুনুন আপনার বিষয় শোনার পরই কিন্তু আমার প্রশ্ন শুনো আপনার বোঝা উচিৎ ছিলো আমাকে যাতা দিয়ে বোঝানো যাবেনা (আসলে উত্তর হবে হ্রদের উদ্ভিদ সংক্রান্ত) যাহোক বের হবার প্রার্থনা করছি... আচ্ছা বলুন বজ্রপাতে প্রকৃতির কি উপকার হয়?? স্যার মাটিতে নাইট্রোজেন সংবন্ধন ঘটে....(আমি হিট) তাহলে এর রাসায়নিক বিক্রয়া লিখেন...(লে এবার..) কিছুই মনে নেই? স্যার অনেক আগে পড়ছি তো... কত সালে দিয়েছেন? ২০১৬ মাস্টার্স। আমি ২০০১ এ দিয়েছি,আমি এখনও বিক্রিয়া লিখতে পারবো... ব্লা ব্লা.. ওকে বলুন সবাত ও অবাত শ্বসন কি? পারলাম।কিন্তু ভাব দেখে বুঝলাম ওনার আরো লাগবে.. আচ্ছা সাইটোজেনেটিক্স পড়েছেন?বলুন মেন্ডেলের সুত্র দুটি কি কি? বললাম।কিন্তু ঐ আগের ভাব। আপনার তো ফিজিওলজি পড়া আছে।বলুন ফটোসিন্থেসিস এর মেকানিজম কি?? সারেন্ডার করে বললাম স্যার আমার খুব নার্ভাস লাগছে।কি বলতে কি বলি তাই আমি এটা পারবোনা... ওকে ডিলেশন,ডুপ্লিকেশন,ট্রান্সভারশন এগুলোর একটির রিএ্যাকশন লিখতে পারবেন? না স্যার।দুঃখিত পাশের এক স্যার বললেন আপনাকে ছেড়ে দিবো বলেন “ভিক্ষুককে ভিক্ষা দাও” এর ইংরেজি কি হবে?? (সারাজীবন এর কারক আর বিভক্তিই পড়ছি..) পারবোনা। স্যার। আচ্ছা এটা কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি... কি বিভক্তি বললেন? (ভাবলাম এটাও কি ভুল বললাম) যাহোক আরো ভালো করে পড়াশুনা করবেন।এবার আসুন। আল্লাহর কাছে শুকরিয়া যিনি তাড়াতাড়ি আমায় উদ্ধার করেছেন। আমি বিসিএস ভাইবাতেও এত নার্ভাস হবো বলে মনে হয় না... যাহোক সবার দোয়া প্রার্থী... (জলে গেল আমার কবিতা,ছড়া, গান চর্চার স