Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 39

প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: স্থাণ: পিরোজপুর প্রশাসকের কার্যালয়।
বোর্ড: সাধারণ বোর্ড

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
প্রাইমারী ভাইভা অভিজ্ঞতা... সময়: রাত ৭:৫৩। স্যার ১: আপনি কোথায় লেখাপড়া করেছেন?
প্র Candidate
সরকারী বি.এম. কলেজ, বরিশাল। স্যার ১: আপনার বিষয় কি ছিল?
প্র Candidate
প্রাণিবিজ্ঞান। স্যার ১: প্রাণীজগতের পর্ব কয়টি?
প্র Candidate
১০ টি। স্যার ১: পর্যায়ক্রমিকভাবে নাম বলুন।
প্র Candidate
উত্তর দিলাম। স্যার ১: অ্যানিলিডা পর্বের ১ টি প্রাণীর নাম বলুন?
প্র Candidate
কেঁচো। স্যার ১: কেঁচো কি একলিঙ্গী প্রাণী নাকি উভলিঙ্গী?
প্র Candidate
উভলিঙ্গী। স্যার ১: কেঁচোর কত নম্বর খন্ডকে জননাঙ্গ থাকে?
প্র Candidate
উত্তর দিলাম। স্যার ১: জিন কি?
প্র Candidate
উত্তর দিলাম। স্যার ১: উদ্ভিদকোষ ও প্রাণীকোষের মধ্যে ২ টি পার্থক্য বলুন?
প্র Candidate
এক এক করে ৪ টি পার্থক্য বলার পরেও স্যার অসন্তুষ্ট! স্যার ১: ডি এন এ কী?
প্র Candidate
সঠিক উত্তর দিলাম। স্যার ১: ডি এন এ- এর পুরো অর্থ বলুন?
প্র Candidate
সঠিক উত্তর দিলাম। স্যার ১: উদ্ভিদকোষের বাইরের আবরণ কী দিয়ে গঠিত?
প্র Candidate
সঠিক উত্তর দিলাম। স্যার ১: ডি এন এ- ডাবল হেলিক্স মডেল সম্বন্ধে জিজ্ঞেস করলেন।
প্র Candidate
ব্যর্থ হলাম! স্যার ২: 'বর্তমান বিশ্ব একটি প্রযুক্তিনির্ভর ও বিজ্ঞানসম্মত বিশ্ব' এর ট্রান্সলেট করুন।
প্র Candidate
আধাআধি পেরেছি।