BCS
২০২৬
ফলাফল: মী: আমি যদি প্রশাসন ক্যাডারের মাঠ প্রশাসনে সুপারিশপ্রাপ্ত হই তাহলে আমার পদবী হবে সহকারী কমিশনার আর যদি কেন্দ্রীয় প্রশাসনে জয়েন করি তাহলে আমার পদবী হবে সহকারী সচিব।
৪৬তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা 8
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
বোর্ড: বিজ্ঞ চেয়ারম্যান: বিগ্রেডিয়ার জেনারেল আনোয়ারুল স্যার।
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Chairman
তারিখ: ৩০.০৯.২০২৫
প্র
Candidate
বনি আমিনুল ইসলাম
প্র
Chairman
Introduce yourself mentioning your Name, Home Town, Education Background, Present Job, Hobbies. Me: Good Noon Sir, Firstly, thanks for giving me this opportunity to introduce myself in front of you. My name is Md. Bani Amin Islam. I'm from Khulna but Currently I'm living in Bagerhat District. I have done my graduation and Post-graduation in Mass Communication and Journalism from University of Dhaka in 2016 and 2017 respectively. Currently, I'm working as an officer in Pubali Bank PlC. My strengths: I am an honest, punctual, quick learner, and self-motivated person. My weakness: I feel uncomfortable until I complete my work within the given time. My hobbies: I love traveling, reading books and Gardening. These are short about me. Thanks once again.
প্র
Chairman
আপনি পূবালী ব্যাংক পিএলসিতে আছেন, পিএলসি এর ফুল ফর্ম বলেন। মী: Sir, PLC stands for Public Limited Company.
প্র
Chairman
পাবলিক লিমিটেড কোম্পানি এবং লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য কী? মী: পাবলিক লিমিটেড কোম্পানি হলো যে কোম্পানির শেয়ার সাধারণ মানুষ কিনতে পারে এবং এদের শেয়ার উন্মুক্তভাবে লেনদেন করা যায়,অন্যদিকে লিমিটেড কোম্পানির শেয়ার জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে না এবং শেয়ার সংখ্যা ও সদস্যদের সংখ্যা নির্দিষ্ট থাকে।
প্র
Chairman
এটা কততম ভাইভা? মী: দ্বিতীয়, এর আগে ৪৪ দিয়েছি।
প্র
Chairman
৪৪ এ কী ফলাফল এসেছে? ৪৬তম, ৪৭তম এর কী খবর? মী: স্যার, ৪৪ নন-ক্যাডার, ৪৬ লিখিত ফল প্রত্যাশি এবং ৪৭ প্রিলি কোয়ালিফাই করতে পারিনি। এরপর কিছু ব্যকিগত প্রশ্ন (যেমন: টানা তিনটা রিটেন দিলাম, দুইটা ভাইভা দিচ্ছি ৪৭ কেন ফেল হলো। বিয়ে করেছি কি না, বাচ্চা আছে কি না ইত্যাদি) এক্সটার্নাল ১: As you was a student of Mass Communication and Journalism tell me main principles of Journalism. Me: The main principles of journalism are truth, accuracy and objectivity. Besides fairness and impartiality, humanity and accountabily are also important principles of journalism. এক্স-১: ইয়োলো জার্নালিজম কী ব্যাখ্যা করুন? মী: মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করাকে হলুদ সাংবাদিকতা বলে। মূলত কাটতি বা প্রচার সংখ্যা বাড়াতে অসত্য, রোমাঞ্চকর, দাঙ্গা-হাঙ্গামা, সেক্স ও সেনসেশনাল বিষয়কে উপজীব্য করে যে সাংবাদিকতা করা হয় তাকে হলুদ সাংবাদিকতা বলে। ১৮৮০-১৯০০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে এর যাত্রা শুরু হয়। জোশেফ পুলিৎজার ও উইলিয়াম হার্স্টকে হলুদ সাংবাদিকতার জনক বলা হয়। এক্স-১: বাসস এর পূর্ণরূপ কী? মী: বাসসের পূর্ণরূপ হলো বাংলাদেশ সংবাদ সংস্থা। এক্স-১: এটি কতসালে প্রতিষ্ঠিত হয়? মী: ১৯৭২ সালে। এক্স-১: বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থার নাম বলুন। মী: এনা, সিএনএন, রয়টার্স, আলাজাজিরা, বিবিসি। এক্স-১: ENA এর পূর্ণরূপ কী? এটা কোনদেশ ভিত্তিক? মী: Eastern News Agency. বাংলাদেশ ভিত্তিক। এক্স-১: সিএনএন কোন দেশ ভিত্তিক? মী: সিএনএন এর পূর্ণরূপ হল ক্যাবল নিউজ নেটওয়ার্ক এটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদসংস্থা। এক্স-১: আরো অনেক সংবাদসংস্থা আছে, আরো কয়েকটির নাম বলুন। মী: সরি স্যার এইমুহুর্তে আর মনে করতে পারছি না। এক্সটার্নাল-২: আপনি পড়াশোনা করেছেন সাংবাদিকতায়, জব করেন ব্যাংকে এখন প্রশাসন ক্যাডারে কেন আসতে চান? মী: আমি প্রশাসন ক্যাডারে আসতে চাই কেননা এই ক্যাডারে অনেক বৈচিত্র আছে, প্রেষণে সরকারে অন্যান্য মন্ত্রনালয়ে যাওয়া যায়। আর আমি যেহেতু গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থী ছিলাম, সাংবাদিকদের কাজ হলো সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা কিন্তু তার সমাধান তারা করতে পারেন না। আমি যদি প্রশাসন ক্যাডারে যাওয়ার সুযোগ পাই তাহলে আমার সাংবাদিক বন্ধুরা, সিনিয়র ভাই আপুরা যে সমস্যাগুলো তুলে ধরবেন আমি সেগুলোর সমাধান করার চেষ্টা করব। প্রশাসনে সেই সুযোগ আছে তাই আমি প্রশাসন ক্যাডারে আসতে চাই। এক্স-২: Thats very good point. অনেক সুন্দর বলেছেন। প্রশাসন ক্যাডারে যেহেতু আসতে চান তাহলে আমরা যদি আপনাকে প্রশাসন ক্যাডারে সুপারিশ করি তাহলে আপনার পদবী কী হবে? এক্স-২: ম্যাজিস্ট্রেট কাকে বলে? মী: CrPC 1898 এর ৩(৩১) অনুযায়ী যিনি ফৌজদারি কার্যবিধি ক্ষমতা প্রয়োগ করে বিচারকার্য সম্পাদন করেন তাকে ম্যাজিস্ট্রেট বলে। এক্স-২: প্রশাসন সংস্কারের প্রধান সুপারিশগুলো বলুন। মী: সংবিবাধান সংস্কারের সাথে গুলিয়ে ফেলেছিলাম, পরে সরি বলেছি। এক্স-২: ফৌজদারি কার্যবিধি সম্পর্কে বলুন। উত্তর করার আগেই চেয়ারম্যান স্যারের দিকে ঈঙ্গিত করে উনাকে জিজ্ঞাসা করতে বললেন।
প্র
Chairman
What is the main difference between misinformation and disinformation? Me: Misinformation is false or inaccurate information, getting the facts wrong. On the other Disinformation is false information which is deliberately intended to mislead intentionally misstating the facts.
প্র
Chairman
What is Credit Rating? Me: A credit rating is an evaluation of the credit risk of a prospective debtor.
প্র
Chairman
what is prime rate? Me: Sorry sir.
প্র
Chairman
What is overdraft Payment? Me: sorry sir.
প্র
Chairman
What is fiat money? Me: Sorry Sir
প্র
Chairman
ব্যাংকে কতদিন জব করেন? এগুলোর নাম শোনেনি? মী: স্যার, ১.৫ বছর। সরি স্যার আমি এগুলোর নাম শুনেছি তবে বিস্তারিত মনে পড়ছে না। আমি আবার জানার চেষ্টা করব।
প্র
Chairman
বেস্ট অব লাক। আপনার ডকুমেন্টসগুলো চেক করে নিয়ে যান। ধন্যবাদ ও সালাম দিয়ে বের হয়ে এসেছি। চেয়ারম্যান স্যারের লাস্টের তিনটা প্রশ্নই উত্তর করতে পারিনি। সবশেষে রিজিকের মালিক আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।