Primary
২০২৬
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 43
প্রার্থী: বেনামী
বিষয়: ডিপিইও স্যার: কোন ে কোথা থেকে পড়েছেন?
জেলা: ভাইভা অভিজ্ঞতা: চুয়াডাঙ্গা (আলমডাঙ্গা উপ)
বোর্ড: সাধারণ বোর্ড
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
সময়: ৫-৬ মিনিট হালকা দরজা খুলে...
প্র
Candidate
স্যার, আসতে পারি?
প্র
Board Member
হ্যাঁ আসুন
প্র
Candidate
কাছে গিয়ে সালাম দিলাম স্যার: সালামের উত্তর দিয়ে, বসুন ওখানে।
প্র
Candidate
থ্যাংক ইউ স্যার বলে বসলাম ডিপিও স্যার: আমার কাছ থেকে কাগজপত্র নিয়ে,আপনার নাম?
প্র
Candidate
বললাম
প্র
Candidate
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে যেটার নাম বললাম
প্র
Board Member
আপনি এত প্রোমাইজিং সাবজেক্ট রেখে প্রাইমারিতে কেন?
প্র
Candidate
কিছুটা গতানুগতিক কিছুটা ব্যতিক্রম ভাবে বললাম
প্র
Board Member
আবারো,আপনার ওখানে এত বেতনের চাকরি, এত available জব ফ্যাসিলিটি রেখে এখানে কেন?
প্র
Candidate
আগের মত প্রায় কাছাকাছি উত্তর করলাম
প্র
Board Member
আচ্ছা,আপনি তো জানেন প্রাইমারিতে বাচ্চাদের পড়াতে হয়, তো তাদের উপযোগী পাঠদান কীভাবে করবেন? তাদের কীভাবে আনন্দ দিবেন?
প্র
Candidate
স্যার আমি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় পথশিশুদের নিয়ে কাজ করেছি, তাদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম যেমন অংকন প্রতিযোগিতাতেও আমি উপস্থিত ছিলাম, যেটাতে আমাদের তৎকালীন ভিসি স্যার আরেফিন সিদ্দিক স্যার সভাপতিত্ব করেছিলেন। তাছাড়া আমি টুকটাক কালচার প্রোগ্রামে অভ্যস্ত।
প্র
Board Member
গান পারেন আপনি?
প্র
Candidate
স্যার মোটামুটি
প্র
Board Member
বলেন তো একটা
প্র
Candidate
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা... এক কলি শোনার পর
প্র
Board Member
আচ্ছা থামুন। একটা অংক করুন, ১৫০ এর ২% কত?
প্র
Candidate
বললাম স্যার: হয়েছে। (এরপর স্যার ৩য় একজন ছিলেন যাকে চিনি না আমি, তার দিকে তাকিয়ে বললেন কিছু জিজ্ঞেস করবেন?) অপরিচিত স্যার: আপনার সাবজেক্ট থেকে আমি একজনকে চিনি যিনি অনেক বছর পর ওখানকার জব ছেড়ে অন্য একজায়গায় আসছে, এমন করে কেন এখানে। সাথে সাথে আবার ডিপিও স্যার ডিপিও স্যার: আপনার সামনে টেবিলে ওটা কী লেখা?
প্র
Candidate
স্যার , বাল্যবিবাহকে 'না' বলুন। স্যার: এটার ইংরেজি বলুন
প্র
Candidate
(এত সহজ একটা জিনিস তাও কনফিউজড হয়ে গেছি) say not to child marriage স্যার: আরেকটু সুন্দর করে বলুন
প্র
Candidate
ভেবে পাচ্ছি না, চুপ করে আছি।
প্র
Board Member
স্যার আপনারা কিছু জিজ্ঞেস করবেন?( বাকিরা বললেন থাক,ছেড়ে দেন)
প্র
Board Member
ঠিক আছে, আপনার কাগজপত্র গুলো নিয়ে এখন আসতে পারেন।
প্র
Candidate
কাগজপত্র নিয়ে, thank you so much sir বলে আস্তে আস্তে বের হলাম। বলতে গেলে আমার ভাইভা পুরোটাই ডিপিইও স্যার নিয়েছেন এবং স্যার খুবই হাসিখুশি ছিলেন পুরো সময়টা।