Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 45

প্রার্থী: বেনামী
বিষয়: বোর্ডঃ আপনি কোন নিয়ে পড়াশোনা করেছেন?
জেলা: ঝালকাঠি
বোর্ড: আপনার নাম কি?

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা- ২০২৪(১ম ধাপ) বিষয়ঃ ফিন্যান্স এন্ড ব্যাংকিং শিক্ষাগত যোগ্যতাঃ বিবিএ, এমবিএ। ★ চুড়ান্ত ভাবে সুপারিশপ্রাপ্ত ১ম ধাপে। সময়ঃ ৬/৭ মিনিট ( আমি সকালের সেশনের শুরুর প্রার্থী ছিলাম) সালাম দিয়ে রুমে প্রবেশ করলাম। বসতে বলায় ধন্যবাদ দিয়ে বসলাম।
প্র Candidate
শাহরিয়ার
প্র Candidate
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বলার পর DPO স্যার বললো আমি তো কমার্স এর ছাত্র নয়। তাই সাবজেক্ট থেকে কোন প্রশ্ন করেনি। বোর্ডঃ পরে DPO স্যার জিজ্ঞেস করলেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন?
প্র Candidate
সরকারি তিতুমীর কলেজে। পরে তিতুমীর এর ফুল নাম জিজ্ঞেস করলেন, তার বাড়ি জিজ্ঞেস করলেন, সে কোথায় যুদ্ধ করেছে তার নাম জিজ্ঞেস করলেন, সে কত সালে শহীদ হয়েছেন? সব গুলোই উত্তর করলাম। বোর্ডঃ বর্তমান রাষ্ট্রপতি কততম, তার নাম, তার বাড়ি কোন জেলায়?
প্র Candidate
সব গুলো উত্তর করলাম। তবে রাষ্ট্রপতির বাড়ি বলার পর, সে জেলা কি জন্য বিখ্যাত সেটা বলতে পারিনি। আমি আমার জেলারটা জানতাম। তবে স্যারকে বলেছিলাম একটা জিনিসের জন্য বিখ্যাত মেন্টাল হাসপাতালের জন্য, সেটা শুনে এডিসি স্যার, DPO স্যার হেসে দিলো। এডিসি স্যার আবার মেডিকেলের ছাত্র ছিলো। সে DPO স্যারকে বলে আপনার ছাত্র আপনি প্রশ্ন করেন। এডিসি স্যার একটা প্রশ্ন করেছিলো, যে "মহামান্য" রাষ্ট্রপতির নাম বলার পর, আর কোথায় 'মহামান্য' শব্দটা হয়, সেটা কি বলতে পারেন? এটা জানা ছিলো না, তাই পারিনি। পরে অবশ্য এডিসি স্যার বলে দিয়েছে। বোর্ডঃ DPO স্যার পরে সরল কোণ, সম্পূরক কোণ, পূরক কোণ, প্রবৃদ্ধি কোণ কি জিজ্ঞেস করলেন ও একেঁ দেখাতে বললেন।
প্র Candidate
আমি সব গুলোই উত্তর করলাম এবং একেঁ দেখালাম। বোর্ডঃ DPO স্যার Translation জিজ্ঞেস করলো একটা, "আমি চা খাই"
প্র Candidate
উত্তর করলাম। বোর্ডঃ DPO স্যার এর পর আমার প্রিয় একজন শিক্ষক সম্পর্কে বলতে বললেন।
প্র Candidate
আমার প্রাইমারি স্কুল জীবনের এক শিক্ষক সম্পর্কে বললাম। তাকে কি কারণে, কেনো ভালো লাগতো সব কিছুই বললাম। বোর্ডঃ DPO স্যার, গান ভালো পারেন না কবিতা?
প্র Candidate
স্যার গান। বোর্ডঃ DPO স্যার একটা গান গেয়ে শুনান।
প্র Candidate
তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়... গেয়ে শুনালাম। জীবনের পরাজয় গান শুনে DPO স্যার বললেন আপনার জীবনে কি শুধু পরাজয়ই হচ্ছে? পরে আমি হেসে বললাম না স্যার। ছোট বেলা থেকে গাইতাম, তাই এটাই প্রাকটিস করে গিয়েছিলাম হালকা। বোর্ডঃ DPO স্যার আপনি এখন আসতে পারেন।
প্র Candidate
সালাম দিয়ে চলে আসলাম। বি: দ্র: সাবজেক্ট এর কারনে যতগুলো ভাইবা দিয়েছি , খুব কমই সাবজেক্ট সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতো।