Primary
২০২৬
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 51
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: বোর্ড মেম্বারঃ ৩জন (শিক্ষা ও আইসিটি বিষয়ক প্রশাসক ম্যাম) একজন স্যার ও একজন ডিপিই থেকে আগত ম্যাম।
বোর্ড: সাধারণ বোর্ড
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
ভাইভা অভিজ্ঞতা (৩য় ধাপ) সিরিয়ালঃ সকালের শিফটে ৩৯ জনের মধ্যে ২৩ নাম্বার সিরিয়াল। সময়ঃ ১২ঃ৫৩ থেকে ১ঃ০৪ পর্যন্ত। নামঃ মোঃ সাইফুল ইসলাম দেওয়ান বিষয়ঃ হিসাব বিজ্ঞান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। প্রশাসক ম্যামঃ বসার অনুমতি দিলেন ও কাগজপত্র স্যারের নিকট দিতে বললেন।
প্র
Candidate
ধন্যবাদ জানিয়ে বসলাম ও কাগজপত্র স্যারের নিকট দিলাম। ডিপিই ম্যামঃ আপনার নাম ও রোলনং লিখুন।
প্র
Candidate
লিখলাম, নামের ইসলামে ই এর পূর্ণ মাত্রা দেইনি ভুলে। প্রশাসক ম্যামঃ আলাদা করে ই লিখতে বললেন।
প্র
Candidate
লিখলাম। প্রশাসক ম্যামঃ আপনি ইসলাম লিখেছেন সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু ই এর পূর্ণ মাত্রা দেন নি প্রাইমারীর বাচ্চাদের পড়াবেন ওরা তো তাইলে ভুল শিখবে। এগুলো খেয়াল রাখবেন।
প্র
Candidate
জ্বী ম্যাম। ডিপিই ম্যামঃ গনিতে অংকের সখ্যা কত?
প্র
Candidate
ম্যাম ৯ টি। ডিপিই ম্যামঃ কি কি?
প্র
Candidate
স্যারি ম্যাম, ১০ টি ০-৯ পর্যন্ত। ডিপিই ম্যামঃ ৯৯ এটা তে কত টি অংক আছে?
প্র
Candidate
ম্যাম ২ টি অংক আছে। প্রশাসক ম্যামঃ উনি আসলে এটা কোন ধরনের সংখ্যা জানতে চেয়েছেন ?
প্র
Candidate
ম্যাম ২ অংকের বৃহত্তম সংখ্যা। প্রশাসক ম্যামঃ তাইলে ক্ষুদ্রতম সংখ্যা কি?
প্র
Candidate
ম্যাম ১ এর পর শূন্য। ডিপিই ম্যামঃ বৃত্তের পরিধী লিখুন তো।
প্র
Candidate
2πr লিখলাম। ডিপিই ম্যামঃ বৃত্তের ক্ষেত্রফল লিখুন ।
প্র
Candidate
πr2 লিখলাম । ডিপি ই ম্যামঃ আপনি কোন বিষয়ে পরালেখা করেছেন?
প্র
Candidate
ম্যাম হিসাব বিজ্ঞান। স্যারঃ হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি?
প্র
Candidate
স্যার লেনদেন। স্যারঃ লেনদেন এর পূর্ব শর্ত কি?
প্র
Candidate
স্যার ২ টি পক্ষ। স্যারঃ দক্ষিন পূর্ব এশিয়ার কয়েক টি দেশের নাম বলুন?
প্র
Candidate
বাংলাদেশ নেপাল বলছি প্রথমে, স্যারঃ দক্ষিন পূর্ব এশিয়া বলেছি মায়ান্মার শুনেন নি?
প্র
Candidate
স্যার ভিয়েতনাম, জাপান, থাইল্যান্ড, কম্বোডিয়া বলতে গিয়ে ভুলে মঙ্গোলিয়া বলে ফেলছি। স্যারঃ লাওস আছে না?
প্র
Candidate
জ্বী স্যার। স্যারঃ ভিয়েত্নাম এর রাজধানী কি?
প্র
Candidate
স্যারি স্যার মনে পড়ছে না। স্যারঃ লাওস এর রাজধানী কি?
প্র
Candidate
স্যারি জানা নেই স্যার, জেনে নিব। স্যারঃ জাপানের রাজধানী কি?
প্র
Candidate
টোকিও স্যার, স্যারঃ এটা কমন পড়ছে তাইলে হাসি দিয়ে ?
প্র
Candidate
হাসির সাথে জ্বী স্যার। স্যারঃ ভিয়েত্নাম কিসের জন্য বিখ্যাত?
প্র
Candidate
স্যার চাল পাওয়া যায় ভাল। প্রশাসক ম্যামঃ খেলাধূলা করেন ?
প্র
Candidate
জ্বী ম্যাম ক্রিকেট খেলি? প্রশাসক ম্যামঃ আপনি খেলেন?
প্র
Candidate
জ্বী ম্যাম অবসরে টুকটাক খেলাধূলা করার ট্রাই করি। প্রশাসক ম্যামঃ বলেন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান ক্যাপ্টেন এর নাম কি?
প্র
Candidate
ঘাবড়ে গিয়ে ভুল উত্তর দিয়েছি।ভাবলাম আগের দিন ক্যাপ্টেন চেঞ্জ হলো কিনা। আসলে চেঞ্জ হয়নি। প্রশাসক ম্যামঃ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কোন দল?
প্র
Candidate
অষ্ট্রেলিয়া ম্যাম। প্রশাসক ম্যামঃ কাদের সাথে খেলেছিল?
প্র
Candidate
ম্যাম ইন্ডিয়া। প্রশাসক ম্যামঃ বলেন তো রাফা কি?
প্র
Candidate
ম্যাম বিমান হামলার জন্য ব্যাবহৃত ক্ষেপনাস্ত্র( আমি ভুল উত্তর দিয়েছি ওটা ছিল রাফায়েল)। রাফা গাজার একটা জায়গার নাম যেখানে সাম্প্রতিক ইসরায়েল হামলা চালিয়েছে। প্রশাসক ম্যামঃ যদি নিয়মিত পত্রিকা পড়তেন এই প্রশ্নগুলো ভুল হতো না আমরা ত আপনাকে আজকের পত্রিকা থেকেই জিজ্ঞেস করছি। বিঃদ্রঃ ম্যাম প্রথম আলো পত্রিকা টা সামনে নিয়ে বসে আছেন। প্রশাসক ম্যামঃ পত্রিকা পড়েন?
প্র
Candidate
জ্বী ম্যাম, প্রথম আলোতে চোখ বুলাই মাঝে মাঝে। প্রশাসক ম্যামঃ প্রথম আলোর সম্পাদকের নাম কি?
প্র
Candidate
ম্যাম, মতিউর রহমান। প্রশাসক ম্যামঃ গান কবিতা কিছু পারেন?
প্র
Candidate
জ্বী ম্যাম আমি টুকটাক গান গাইতে পারি। প্রশাসক ম্যামঃ নড়েচড়ে বসে তাহলে একটা গান শুনান ত আমাদের।
প্র
Candidate
রবীন্দ্রনাথের "ভালবেসে সখী নিভৃতে যতনে" খুভ ভালভাবেই গাইলাম ২ কলি উনারাও মনযোগ দিয়ে শুনছিলেন। প্রশাসক ম্যামঃ গানে যে কঙ্কন শব্দটা বললেন তার অর্থ কী?
প্র
Candidate
হাত (হাতের সাথে সম্পর্কিত বলার চেষ্টা করেও বলতে পারিনি) প্রশাসক ম্যামঃ হাত?
প্র
Candidate
জ্বী ম্যাম। ( আমার তা ভুল উত্তর ছিল) এটা হবে অলংকার বিশেষ। প্রশাসক ম্যামঃ জব করেন কোথাও ?
প্র
Candidate
না ম্যাম। প্রশাসক ম্যামঃ আপনি আসতে পারেন।
প্র
Candidate
ধন্যবাদ দিয়ে প্রস্থান করিলাম। প্রশ্ন ফাঁস আর কোটার এই যুগে আমার মত কম জোর(৫৭+) নাম্বার নিয়ে জব পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আল্লাহ সবাইকে উত্তম রিযিকের ব্যাবস্থা করে দিক এই প্রত্যাশাই রইল। এই গ্রুপ থেকে উপকৃত হয়েছি তাই দায়বদ্ধতা থেকে অভিজ্ঞতা শেয়ার করা। যদি কারো বিন্দু পরিমান উপকার ও হয়। সকলের নিকট দোয়া প্রার্থী।