Primary
২০২৬
ফলাফল: ফলাফল পাওয়া যায়নি
প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 52
প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: প্রশাসকের কার্যালয়, নেত্রকোনা।
বোর্ড: বি:দ্র: ডিসি স্যার ে ছিলেন তবে কোনো প্রশ্ন করেন নি। লক্ষ্য করেছিলাম উনি কিছু ফাইল চেক করছিলেন আর সেগুলো লাল কালির কলম দিয়ে মার্ক করছিলেন।
বোর্ডের প্রশ্ন ও উত্তর
প্র
Board Member
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ভাইভা অভিজ্ঞতা। ১৭/০৪/২০২৪ অনুমতি নিয়ে রুমে প্রবেশ করেই সালাম দিলাম। ডিপিইও স্যার বসতে বললেন। ধন্যবাদ জানাতে জানাতে বসে উনার দিকে কাগজপত্র গুলো এগিয়ে দিলাম। ডানপাশ থেকে সম্ভবত পিটিআই স্যার, উনি প্রশ্ন করলেন।
প্র
Board Member
আপনার নাম অনুপ দাস?
প্র
Candidate
জী স্যার।
প্র
Board Member
অনুপ ঘোষাল নামের কাউকে চিনেন?
প্র
Candidate
জী স্যার, উনি ভারতের একজন সঙ্গীত শিল্পী।
প্র
Board Member
গুড। উনার কোনো গান কি আপনি পারেন?
প্র
Candidate
না স্যার। উনার কোনো গান আমি পারি না।
প্র
Board Member
আচ্ছা, গান আমরা পরে শুনবো। আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন?
প্র
Candidate
গনিতে অনার্স করেছি।
প্র
Board Member
ভেরি গুড। বলুন তো 'রেখার' কয়টি প্রান্তবিন্দু থাকে?
প্র
Candidate
রেখার কোনো প্রান্তবিন্দু নেই স্যার।
প্র
Board Member
রেখা কাকে বলে?
প্র
Candidate
বিন্দুর চলার পথকে রেখা বলে।
প্র
Board Member
একটি রেখাকে কিভাবে বড় করা যায় বা ছোট করা যায়? অনেক্ষণ ভাবার পরেও প্রশ্নের মূল বিষয়টা আসলে বুঝতে পারছিলাম না। উত্তর করলাম- রেখাংশ আকার মাধ্যমে স্যার?
প্র
Candidate
রেখাংশ আকলে তো আর সেটি রেখা থাকলো না।
প্র
Candidate
সরি স্যার। আসলে বলতে পারছি না। উনি ব্যাখ্যা করলেন (একটি রেখার পাশে আরেকটি ছোট রেখা আকলে পূর্বের রেখাটি বড় হবে এবং একটি বড় রেখা আকলে পূর্বের রেখাটি ছোট হবে।)
প্র
Candidate
জী স্যার। এভাবে করে আসলে ভাবি নি।
প্র
Candidate
এটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন ছিলো। একটি ট্রান্সলেশন করুন- আমার বাবার একটি কুকুর ছিলো।
প্র
Candidate
My father had a dog.
প্র
Candidate
ঠিক আছে। এবার দুই লাইন কবিতা আবৃত্তি করুন।
প্র
Board Member
সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করি স্যার?
প্র
Candidate
আপনার যেটি ইচ্ছে আপনি করতে পারেন।
প্র
Candidate
"পাহাড় চূড়ায়" কবিতাটি আবৃত্তি করলাম ৫ লাইনের মতো। পরে থামিয়ে দিলো।
প্র
Candidate
এবার কয়েক লাইন গান শুনান।
প্র
Candidate
দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ও সুর করা "ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা" গানটি কয়েক লাইন গাইলাম।
প্র
Board Member
আচ্ছা থামুন। "মুজিব একটি জাতির রূপকার" এই চলচ্চিত্রের নির্মাতা কে?
প্র
Candidate
শ্যাম বেনেগাল।
প্র
Candidate
ঠিক আছে। এবার আপনি আসুন। কাগজগুলো নিয়ে উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে আস্তে করে বের হয়ে গেলাম।