Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 56

প্রার্থী: ১। : সুমা ইসলাম
বিষয়: ডিসি স্যার:আপনার এর কয়েকটি বইয়ের নাম বলুন।
জেলা: লক্ষ্মীপুর, উপঃ সদর
বোর্ড: তুমি কোন কলেজ থেকে অর্নাস করেছ?কোন সাবজেক্ট?

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
২০২২ সালের মোট ১১ জনের ভাইভা অভিজ্ঞতা একসাথে প্রাথমিক সহকারী শিক্ষক ভাইবা - 2022 , প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ভাইভা কুমিল্লা, বিষয়:রাষ্ট্রবিজ্ঞান র্বোড: তোমার নাম কি? নাম:বললাম
প্র Candidate
বললাম বোর্ড :রাষ্টের উপাদান কয়টি ও কি কি?
প্র Candidate
চারটি,জনসমষ্টি, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব বোর্ড : তোমার উপাদান অনুযায়ী চৌদ্দগ্রামকে একটি রাষ্ট্র বলা যায় কিনা?
প্র Candidate
না স্যার,কারণ চৌদ্দগ্রামে সার্বভৌমত্ব নেই,তারা কেন্দ্রের নির্দেশ প্রশাসনিক কাজ পরিচালনা করে বোর্ড :৫ম শ্রেণি গনিত বই বের করে ত্রিভুজ ও আয়তের মধ্যে সম্পর্ক বলতে বললেন
প্র Candidate
বললাম বোর্ড :translation কর, আমি চৌদ্দগ্রাম থেকে ভাইভা দিতে এসেছি
প্র Candidate
I have been coming for viva from chauddagram বোর্ড:সৌর জগৎ কাকে বলে গ্রহ কয়টি,কি কি??
প্র Candidate
বললাম বোর্ড :আপনার রিটেন কত নম্বর থাকে?
প্র Candidate
বললাম কিছু ব্যাক্তিগত প্রশ্ন, সালাম দিয়ে চলে আসলাম,, ।। ২।প্রার্থীর নামঃ আজিজুল আলম অর্থনীতি বিভাগ নোয়াখালী সরকারি কলেজ তাংঃ ২৯/০৬/২০২২ সময়ঃ ১২/১৩ মিনিট কলিং বেল বাজার সাথে সাথে দরজা খুলে সালাম দিয়ে প্রবেশের অনুমতি চাইলাম। ADC sir: আসুন, বসার আগেই কাগজপত্র দিতে বল্লেন। এরপর বল্লো বসুন। ADC sir: এক্সটার্নাল স্যারকে লক্ষ করে বল্লেন আপনি প্রশ্ন ধরুন। এক্সটার্নাল : আপনার সম্পর্কে বলুন
প্র Candidate
বল্লাম বিস্তারিত এরপর
প্র Board Member
কোন বিষয়ে পড়াশোনা করেছেন? কোথায় করেছেন?
প্র Candidate
(মনে মনে, একটু আগেই তো সব বল্লাম, তখন তিনি প্রত্রিকা পড়ায় ব্যাস্ত ছিলেন। তাই আবার বলতে হলো) অর্থনীতি বিষয়ে। অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আর মাস্টার্স জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।
প্র Board Member
GDP, GNP কি? অামিঃ বল্লাম
প্র Board Member
দেশে অবস্থানরত বিদেশি নাগরিক কোনটির অন্তর্ভুক্ত?
প্র Candidate
GDP তে স্যার।
প্র Board Member
ভলিয়াম কি?
প্র Candidate
বাজেটের আকার
প্র Board Member
এ বছরের বাজেটের আকার কত?
প্র Candidate
৬লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা (উত্তর টা ঠোঁটের আগায় ছিলো)
প্র Board Member
ADP কি?
প্র Candidate
বার্ষিক উন্নয়ন কর্মসূচি এক্সটার্নালঃ বাহিরে বৃষ্টি হচ্ছে এর translate করুন
প্র Candidate
It’s raining outside এক্সটার্নালঃ আমি তিন দিন যাবৎ জ্বরে ভুগতেছি এটার ইংরেজি অনুবাদ কি হবে?
প্র Candidate
I've been suffering from fever for 3 days. ADC sir: একটা খাতায় দুটা অংক করতে দিলেন. ১) (1.2*0.3)=? 0.36 (0.9/1.5)=? 0.6 ২) দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৭ হলে সংখ্যাটি কত?( সমীকরণ ব্যবহার করে বিস্তারিত করতে হয়েছে, প্রায় ১ পৃষ্ঠার মত) মনে করি, একক স্থানীয় অংকটি X, দশক স্থানীয় অংকটি.. এভাবে... ( প্রায় ২.৫ মিনিটের মত লাগলো) এরপর
প্র Board Member
Why are you want to be a primary teacher?
প্র Candidate
(ধরাটা খেলাম এখানে, এর উত্তর বাংলায় শিখে গেসিলাম, বাংলায় অন্তত ৫ মিনিটের মত বলতে পারতাম।) কিন্তু ইংলিশে ৬/৭ টা sentence বলার পর আর বের হচ্ছিল না। ADC sir: ছড়া, গান, কবিতা কোনটা বলবেন?
প্র Candidate
স্যার কবিতা আবৃত্তি করবো। আচ্ছা করুন।
প্র Candidate
সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা, ভরা নদী ক্ষুরধারা খরপরশা। কাটিতে কাটিতে ধান এল বরষা। একখানি ছোটো খেত, আমি একেলা, চারি দিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা। এরপর আমাকে থামিয়ে দিয়ে বল্লো ঠিক আছে আপনি আসতে পারেন। ধন্যবাদ এবং সালাম দিয়ে বের হয়ে চলে আসলাম দোয়া করবেন আমার জন্য। রিজিকের মালিক রাজ্জাক। এখানে অনেকে আছেন ভাইবা প্রার্থী। পোস্ট টা দেখে প্রিপারেশন নিতে পারেন। ।।। ৩।প্রার্থীর নামঃ মোঃ শাহীনুজ্জামান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বিভাগঃ হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি
প্র Candidate
বেল পড়তেই আলতো করে দরজা ঠেলে আসবো স্যার..?
প্র Board Member
আসুন। কাছে গিয়ে সালাম দিলাম.....বসতে বললেন। স্যার সার্টিফিকেট গুলো দেখছিলেন।
প্র Board Member
আপনার নাম কি...?
প্র Candidate
বললাম.
প্র Board Member
আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন..?
প্র Candidate
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে...
প্র Board Member
কোন বিষয়ে
প্র Candidate
হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি থেকে। ডিসিঃ বেগম রোকেয়ার লেখা নিশ্চয়ই পড়েছেন।
প্র Candidate
কি কি পড়েছি বললাম... ডিসিঃ সুলতানা'স ড্রিম পড়েছেন।
প্র Candidate
হুম। ডিসিঃ সুলতানা'স ড্রিমের থিমটা বলুন।
প্র Candidate
স্যার এটি একটি কাল্পনিক চিত্র। যেখানে বেগম রোকেয়া একটি Ladyland এর কল্পনা করেছেন। যেখানে নারীরা সবকিছু নিয়ন্ত্রণ করবে পুরুষরা তাদের সহযোগিতা করবে। স্যার খুব খুশি হয়েছেন। ডিসিঃ বেগম রোকেয়ার জন্ম মৃত্যু সাল বলতে পারবেন।
প্র Candidate
বললাম ৯ ডিসেম্বর ১৮৮০-১৯৩২ একটু কনফিউশান হয়ে গেছিলাম। স্যার হেল্প করেছেন।
প্র Board Member
আপনার ছবিতে দেখছি অনেক চুল। কিন্তু আপনার মাথায়তো চুল নেই...? কবে তুলেছেন ছবি..?
প্র Candidate
বললাম স্যার MBA ফাইনাল ইয়ারে। ঠিক আছে.. ডিসিঃ বিয়ে করেছেন...? না স্যার... এখন বিয়েতে টাক নিয়ে সমস্যা হবে না....? স্যার হাসছিলেন...!
প্র Candidate
স্যার আসলে কি আমাদের টাক বংসীয়। আমার দাদার,বাবার বড় ভাই, মেজ ভাই সবারই টাক। ডিসিঃ স্যার হাসছিলেন তারসাথে অন্য স্যাররাও হাসিতে যোগ দিলেন...!
প্র Candidate
আমি একটুও বিব্রত হয়নি...! ডিসিঃ তারপরও ডিসি স্যার বললেন কষ্ট পেলেন...?
প্র Candidate
একটুও না। ডিসিঃ স্যার খুশি হলেন বললেন আসলে কি সৃষ্টিকর্তা যাকে যেমন করে সৃষ্টি করেছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। ডিসিঃ স্যার, পিটিআই স্যারের কাছে ছেড়ে দিলেন..
প্র Board Member
একাধারে ৫ টি ট্রান্সলেশন ধরলেন।
প্র Candidate
ইনশাআল্লাহ সবগুলো পেরেছি...! ডিসিঃ স্যারও একটি ধরলেন... একটু পেচিয়ে..
প্র Candidate
চেষ্টা করছিলাম.. ডিসিঃ স্যার নিজেই বলে দিলেন। ডিসিঃ স্যার বললেন ঠিক আছে আপনি যেতে পারেন... সকলের জন্য শুভ কামনা রইল...। আল্লাহ আমাদের সকলের হালাল রিজিকের ব্যাবস্থা করে দিন। "আমিন" । ৪।প্রার্থীর নাম : তৃষা রহমান 27-06-2022 সময়ঃ03:20 বিকাল। গাইবান্ধা জেলা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলাম,সালাম দিলাম, সালামের উত্তর দিয়ে বসতে বললেন, আমি ধন্যবাদ দিয়ে বসলাম। বোর্ডে তিনজন ছিলেন।একজন সনদ চেক করতেছিলেন আর একজন প্রশ্ন করতে ছিলেন।
প্র Board Member
জোড় মৌলিক সংখ্যা কয়টি?
প্র Candidate
একটি
প্র Board Member
কোনটি?
প্র Candidate
২
প্র Board Member
৪১ সংখ্যাটি মৌলিক নাকি যৌগিক?
প্র Candidate
মৌলিক
প্র Board Member
১২ সংখ্যাটি ৬০ এর কত অংশ?
প্র Candidate
৫ এর ১ অংশ
প্র Board Member
বালিকাটির একটি পুতুল আছে ইংরেজিতে অনুবাদ করেন
প্র Candidate
The girl has a doll.
প্র Board Member
আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে।
প্র Candidate
We have a school in the village.
প্র Board Member
কোন বিষয়ে পড়াশোনা করেছেন?
প্র Candidate
রাষ্ট্রবিজ্ঞান
প্র Board Member
রাষ্টবিজ্ঞানের জনক কে?
প্র Candidate
এরিস্টটল
প্র Board Member
তার বিখ্যাত একটি বইয়ের নাম বলো
প্র Candidate
The politics
প্র Board Member
রাষ্টের উপাদান কয়টি?
প্র Candidate
৪টি
প্র Board Member
কি কি?
প্র Candidate
জনসংখ্যা,নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ত্ব। ডিপিও স্যারঃকোথায় থেকে পড়াশোনা করেছো?
প্র Candidate
সরকারি তিতুমীর কলেজ। ডিপিও স্যারঃতুমি কি ঢাকায় থাকো?
প্র Candidate
জি স্যার, ডিপিও স্যারঃ কার সাথে থাকো?
প্র Candidate
স্যার আমি আমার বোনের সাথে থাকি,উনি জিজ্ঞেস করলেন কেনো?পরে বললাম স্যার আমার বাবা মারা যাওয়ার পর থেকে তার কাছেই বড় হয়েছি। ডিপিও স্যারঃদুলাভাই কি করেন?
প্র Candidate
দেশের বাহিরে আছেন,, ওইখানে জব করেন।
প্র Board Member
রাষ্টবিজ্ঞানের কি যেনো একটা জনপ্রিয় সংজ্ঞা আছে? Democracy of the people??
প্র Candidate
এটা আব্রাহাম লিংকনের জনপ্রিয় সংজ্ঞা,,Democracy is a government of the people, by the people, and for the people.
প্র Board Member
একটা কবিতা আবৃত্তি করেন।
প্র Candidate
কাজী নজরুল ইসলামের খোকার স্বাদ কবিতা,আমি হব সকাল বেলার পাখি চার লাইন বলতে থামিয়ে দিলেন
প্র Board Member
কুসুমবাগে অর্থ কি?
প্র Candidate
ফুলের বাগান।
প্র Board Member
বৃষ্টি হচ্ছে।
প্র Candidate
It is Raining. ডিপিও স্যারঃ পেপারস গুলো হাতে দিয়ে বললেন আসতে পারো,,আমি ধন্যবাদ দিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ ভাইভা ভালো হয়েছে, রিজিকের মালিক আল্লাহ।আর একটা কথা উনারা প্রশ্ন খুব দ্রুত করেন।একটার পর একটা করতেই থাকেন।ডিপিও স্যার ছাড়া আর কাউকে চিনতে পারি নাই ?বিকালের শিফটে আমার সিরিয়াল ২ নাম্বার ছিলো ? ।।৫. প্রার্থীর নাম : আল আমীন সীফাত, নেত্রকোণা,কলমাকান্দা। ২৭-০৬ -২২ (বিকেল ০৩ টা থেকে ০৫ টা পর্যন্ত) সালাম দিয়ে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলাম। এডিসি স্যারঃ বসেন সিফাত আমি ধন্যবাদ দিয়ে বসলাম। এডিসি স্যারঃ আল আমীন শব্দটির অর্থ কি? আমি উত্তর করলাম, ওনি আবার জিজ্ঞেস করলেন এটা কার উপাধি ছিলো, উত্তর করলাম। পিটিআই সুপারঃ আপনি কি চাকরি টা করতে চান, নাকি পরিবার থেকে খুব চাপ দিচ্ছে তাই আসছেন? আমি খুব ঘুছিয়ে উত্তর করলাম। পিটিআই সুপার বললেন,আপনাদের মত বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রার্থীদের মুখে প্রাইমারিতে আসার এত আগ্রহ এইসব কথা শুনলে সত্যিই ভালো লাগে। এডিসি স্যারঃ বাবা কি করেন? ভাইবোন কয়জন ও কি করেন। আমি উত্তর করলাম। সহকারী কমিশনারঃ সিফাত বলুন তো ভার্ব কত প্রকার? আমি উত্তর করলাম। এডিসি স্যারঃ আপনার কোন কবি পছন্দ?
প্র Candidate
রবীন্দ্রনাথ স্যার। স্যার রবীন্দ্রনাথের একটা কবিতা আবৃত্তি করলেন এবং জিজ্ঞেস করলেন এটা কোন কাব্যের অন্তর্গত ।
প্র Candidate
দুঃখিত স্যার এটা সম্পর্কে আমি জানি না। এডিসি স্যারঃ তাহলে কোন দিকটা থেকে রবীন্দ্রনাথকে আপনার ভালো লাগে?
প্র Candidate
স্যার আমি রবীন্দ্রসংগীত অনেক পছন্দ করি,টুকটাক গাই,ভালো লাগে। এডিসি স্যারঃ আমরা একটা রবীন্দ্রসংগীত শুনবো আপনার কন্ঠে।
প্র Candidate
টান দিলাম,যত বলি নাই রাতি মলিন ও হয়েছে... সবাই যেন আকাশ থেকে পরলেন! একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন। এডিসি স্যারঃ ওয়ান মোর,আরেকটা গান আপনার কন্ঠে শুনতে চাই।
প্র Candidate
আগুনের পরশমনি ছুঁয়াও প্রাণে...... এডিসি স্যারঃ এই গানটাই শুনতে চাইছিলাম, আপনি কি কোন সংগঠনের সাথে যুক্ত আছেন সিফাত?
প্র Candidate
জ্বী না স্যার। সহকারী কমিশনারঃ একজন রবীন্দ্রসংগীত শিল্পীর নাম বলুন তো সিফাত।
প্র Candidate
উত্তর করলাম পিটিআই সুপারঃ রবীন্দ্রনাথের জন্ম কত সাল,এবং নোবেল পান কত সালে? আমি উত্তর করলাম। এডিসি স্যারঃ আমি কে বলুন তো সিফাত?
প্র Candidate
স্যার আপনি সম্ভবত অতিরিক্ত জেলাপ্রশাসক মহোদয়। এডিসি স্যারঃ আমার সামনে বসা যে ওনি কে?
প্র Candidate
ওনি সম্ভবত পিটিআই সুপার স্যার। এডিসি স্যারঃ সম্ভবত কেন সিফাত? আপনার ভাইবা বোর্ডে কে কে থাকবেন আপনার জানা উচিত ছিলো না?
প্র Candidate
জ্বী স্যার, এটা জানা আমার উচিত ছিলো,এটা আমার ভুল হয়েছে স্যার,এইজন্য আমি দুঃখিত। এর পর এডিসি স্যার দুইজনকে আমার সাথে পরিচয় করালেন। এডিসি স্যারঃ চাকুরী হলে কি চাকুরীটা করবেন? নাকি এর চেয়ে ভালো চাকুরী হলে চলে যাবেন?
প্র Candidate
স্যার আমার বাবা মা বৃদ্ধ, আমি আমার বাবা মায়ের সাথে গ্রামে থাকতে চাই,গ্রামের পরিবেশ আমার ভালো লাগে।তাছাড়া আমি শিক্ষকতা পেশাটাকে ও খুব পছন্দ করি,সবকিছু মিলিয়ে যদি চাকুরীটা হয় তাহলে তাহলে আলহামদুলিল্লাহ। পিটিআই সুপারঃ চাকুরী হওয়ার পর এডিসি স্যারকে মিষ্টি খাওয়াবেন,ঠিকআছে।
প্র Candidate
ইনশাআল্লাহ। এডিসি স্যারঃ ঠিকআছে সিফাত, তাহলে আপনি এবার আসুন। আমি সালাম দিয়ে বের হয়ে গেলাম। !!৬। প্রার্থীর নাম : শফিউল ইসলাম সময়: দুপুর,১:৫১-১:৫৯ পর্যন্ত । প্রথমে দরজা হালকা খুলে ঢোকার অনুমতি নিলাম, তারপর সামনে গিয়ে সালাম প্রদান করলাম, তারপর ডিসি স্যার বললেন বসুন।
প্র Board Member
আপনার সাবজেক্ট কি, পড়াশোনা কোথায় থেকে করেছেন এগুলো জিজ্ঞেস করলো এরপর ডিসি স্যার ইংরেজি প্যারা পড়তে দিলো রিডিং ,পড়লাম । ডিপিও স্যার:আপনার বিএসসি পয়েন্ট কত জিজ্ঞেস করলেন ।
প্র Candidate
বললাম ।
প্র Board Member
জাতীয় পরিচয়পত্র চেক করছেন।
প্র Board Member
বিজ্ঞান কি ও প্রযুক্তি কি?
প্র Candidate
বললাম ।
প্র Board Member
ডিজিইন কি ও ড্রইং কি?
প্র Candidate
বললাম ।
প্র Candidate
বললাম ।
প্র Board Member
ইন্জিনিয়ারিং এ কি কি ম্যটেরিয়ালস ব্যবহার করা হয়।
প্র Board Member
রিইনফোর্সমেন্ট কি ?
প্র Candidate
বললাম ।
প্র Board Member
এফ আর খান কে?
প্র Candidate
বললাম ।
প্র Board Member
আপনার এলাকা কত নং সেক্টর এর অধীনে ছিল ও হেডকোয়ার্টার কোথায় ।
প্র Candidate
বললাম ।
প্র Board Member
ব্রিটিশ বিরোধী আন্দোলনের কয়েকজন শহীদের নাম বলুন ।
প্র Candidate
বললাম ।
প্র Board Member
জিজ্ঞেস করলেন চাকরি হলে করবেন ।
প্র Candidate
নিজের মতো করে উওর দিলাম ।
প্র Board Member
আপনি এবার আসুন ।
প্র Candidate
সালাম দিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে রিজিকের মালিক আল্লাহ তায়ালা যদি রিজিক থাকে তাহলে হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ । ।। ৭। প্রার্থীর নাম : কাজী অন্তর ব্রাহ্মণবাড়িয়া সদর বোর্ডে তিন জন সদস্য ছিলেন সালাম দিয়ে প্রবেশ করলাম
প্র Board Member
বর্তমানে জিডিপি রেইট কত??
প্র Board Member
জিডিপি ও জিএনপির মধ্যে পার্থক্য কি??
প্র Board Member
বর্তমান বাজেট কত তম??রিজার্ভের পরিমাণ কত??
প্র Board Member
পাশে বসা একজন দুইটা অনুবাদ দিলেন আমি পায়ে হেটে স্কুলে যায় বাহিরে প্রচন্ড ৃষ্টি হচ্ছে
প্র Board Member
টেবিলে একটা মানচিত্র ছিল স্যার মানচিত্রে একটু চোখ বুলিয়ে আমাকে বললেন আপনাকে ৪ টা জেলা বলব অই চারটা জেলা মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টর আর অই সেক্টর এর কমান্ডার কারা ছিলেন??? মেহেরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ব্যাংকিং এ পড়াশোনা করে প্রাইমারিতে আসতে চান কেনো?? সালাম দিয়ে বিদায় নিলাম। ।। ৯। প্রার্থীর নাম : নিলুফা ইয়াসমিন মুক্তা ১ম ধাপের প্রাইমারি ভাইভা বিষয়ঃঅর্থনীতি সময়ঃ ১২-১৫ মিনিট জেলাঃ মাগুরা
প্র Board Member
ইনি কে হন? বাবা
প্র Board Member
তিনি কি করেন?
প্র Board Member
আপনি বিবাহিত নাকি অবিবাহিত?
প্র Board Member
GNI কি?
প্র Board Member
বাজেট কাকে বলে?
প্র Board Member
অর্থমন্ত্রীর ফুল নেম বলুন?
প্র Board Member
বাজেট পেশ করা হয় কোন মন্ত্রণালয়?
প্র Board Member
আর্থিক ব্যাবস্থাপনা কোন মন্ত্রণালয়ের অধীনে?
প্র Board Member
রাজস্ব্য কর কোন মন্ত্রণালয়ের?
প্র Board Member
পরিকল্পনা কোন মন্ত্রণালয়ের আলোচনা করা হয়?
প্র Board Member
বাজেটে কি কি আলোচনা হয়?
প্র Board Member
বাজেট কয় ধরনের?
প্র Board Member
আয় ও ব্যায়ের খাতগুলো বলুন।
প্র Board Member
ইংলিশ পেপার দিয়ে বললেন মিনিং করে পড়তে।
প্র Board Member
অর্থনৈতিক এলাকা কি? এত সময় ডিসি স্যারের প্রশ্ন ছিল।তিনি ম্যাডামকে বললেন এবার বাংলায় কিছু ধরুনঃ
প্র Board Member
আমরা যে বাংলাভাষায় কথা বলি তাতে কিসের ভূমিকা?
প্র Board Member
কার কয়টি কি কি বলুন
প্র Board Member
ফলা কয়টি কি কি বলুন
প্র Board Member
স্মরণ, স্বাধীন বানান করুন এখানে (ম,ব) কি?
প্র Board Member
আপনি কি ছড়া পারেন বলেন আবার ডিসি স্যার
প্র Board Member
আপনার স্কুলের নাম বলুন
প্র Board Member
আপনার স্কুল সম্পর্কে ২ মিনিট বাংলা অথবা ইংলিশে বলুন। ওকে এখন আপনি আসতে পারেন। বি.দ্রঃএতগুলা প্রশ্ন একটা প্রশ্ন তাদের আমি সরি বলতে পারিনি মনে হচ্ছিল সবগুলার উত্তর জানি কিন্তু উত্তর দিয়েছি সবগুলাভুলভাল। প্রশ্নগুলোর উত্তর এখানে দিতে পারিনি তার জন্য দুঃখিত।কারণ উত্তরগুলা আমিও সঠিকভাবে দিয়ে আসতে পারিনি। । ১০। প্রার্থীর নাম : রুবেল আওয়াল দেওয়ান ২৭-৬-২২ তারিখ সকালঃ ১১.২৩-১১.২৭/১১.২৮=৪/৫ মিনিট নামঃ রুবেল আউয়াল দেওয়ান (৪ জন ছিলেন পিটিআই ইনসট্রাক্টর, অতিরিক্ত জেলা প্রশাসক (ICT)আরো ২ জন অতিরিক্ত জেলা প্রশাসক) দুপাশে ২জন করে আমি মাঝখানে। দরজা খোলাই ছিল।
প্র Candidate
আসতে পারি স্যার। অতিরিক্ত জেলা প্রশাসক ১ঃ হ্যাঁ, আসুন।
প্র Candidate
প্রবেশ করে সালাম দিলাম। পিটিআই ইনসট্রাক্টরঃ বসুন। কি নাম আপনার?
প্র Candidate
রুবেল দেওয়ান। স্যার। পিটিআই ইনসট্রাক্টরঃ দেওয়ান।দেওয়ান তো মদনের দিকে আছে( মদন একটা উপজেলা)। আপনাদের ওদিকেউ আছে নাকি?
প্র Candidate
জী স্যার। আছে। pti: মদনে আত্মীয় আছে?
প্র Candidate
জী না স্যার। আমার এলাকায় গোবিন্দপুরে আছে। ADC-1:দেওয়ান কি? দেওয়ানের ইতিহাস টা বলুন?
প্র Candidate
১৭৬৫ সালে লর্ড ক্লাইভ যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন।( আরো বিস্তারিত বললাম)ADC1: কর আদায়ের জন্য কয়জন ছিল?
প্র Candidate
২জন। ADC-1: উনাদের পদবি কি ছিল?
প্র Candidate
দেওয়ান। Adc1: নামগুলো কি কি?
প্র Candidate
রাজা শীতব রায় মুহাম্মদ রেজা খান। Adc1: উনাদের আরেকটা উপাদি ছিল কি?
প্র Candidate
ডেপুটি। Adc2: আপনি ভালো জায়গায় পড়াশোনা করেছেন। রেজাল্ট ভালো এই চাকুরী করবেন।
প্র Candidate
জী মেম। Adc2:প্রাইমারি শিক্ষক কেন হতে চান?
প্র Candidate
উঃদিলাম। Adc2: সরকারের কোন খাতে জনবল বেশি?
প্র Candidate
সেবা খাত।(কৃষি না) Adc2: translate করুন। আমি তোমাকে খাওয়াই?
প্র Candidate
I feed you. Adc1: সে না হেসে পারলনা?
প্র Candidate
He couldn’t but laugh. Adc3: মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়েছেন?
প্র Candidate
জি মেম। Adc3: মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি কি?
প্র Candidate
বীরশ্রেষ্ঠ। Adc3: কয়জন?
প্র Candidate
৭ জন। Adc3: নামগুলো বলেন।
প্র Candidate
বললাম( আগেই মুখস্ত করে গিয়েছিলাম) Ade3: ঠিক আছে। আপনি আসতে পারেন।
প্র Candidate
ধন্যবাদ মেম। চেয়ার থকে উঠে ২ পা পিছিয়ে সালাম দিয়ে ঘুরে সোজা হয়ে আস্তে হেঁটে চলে আসলাম। ।
প্র Board Member
প্রার্থীর নাম: সময় : বিকাল চারটা তারিখ: 29.6.22 অনুমতি নিয়ে প্রবেশ করার পর নমস্কার দিলাম।স‍্যার বসতে বললেন।তারপর বললেন সর্বশেষ পড়াশোনা কোনটি?
প্র Candidate
সরকারি বি. এল. কলেজ থেকে স্নাতক শেষ করছি। স‍্যার : কোন সাবজেক্ট?
প্র Candidate
একাউন্টিং। স‍্যার : গান বা কবিতা কোনটা ভাল পারেন?
প্র Candidate
সানাউল হক এর মুক্তির ছড়া কবিতা আবৃত্তি করলাম। স‍্যার : শেখ মুজিবের জন্ম কত সালের কত তারিখ?
প্র Candidate
সতের মার্চ উনিশ শো বিশ। স‍্যার : ছয় ছফা দাবির শেষ দফা কোনটি?
প্র Candidate
আঞ্চলিক.... বলার পর এর পরের টুকু মনে ছিল না তাই ভুল হয়ে গেছিল। স‍্যার : সাত ই মার্চ এর ভাষণ এর শেষ লাইন কোনটি?
প্র Candidate
এবারের সংগ‍্রাম..........স্বাধীনতার সংগ্রাম।বললাম। স‍্যার : ভাষণে আমাদের শব্দটি কোথায় আছে?
প্র Candidate
প্রশ্ন ঠিক বুঝতে পারিনি তাই বললাম সরি স‍্যার এই মুহূর্তে মনে পড়ছেনা। স‍্যার : এ ভাষণে জনগণের জন‍্য কি কি বলা হয়েছিল?
প্র Candidate
চার দফা দাবির কথা বলা হয়েছে।অধিকার আদায়ে লড়াইয়ের কথা বলা হয়েছে।মুক্তিযুদ্ধের আহ্বান জানানো হয়েছে। স‍্যার : তিনটি tranlation ধরলেন।সে স্কুলে যাচ্ছ, সে স্কুলে যায়।তুমি স্কুলে যাও।
প্র Candidate
He is going to school.She goes to school.You go to school. স‍্যার : বললেন ঠিক আছ