Primary ২০২৬ ফলাফল: ফলাফল পাওয়া যায়নি

প্রাথমিক শিক্ষক ভাইভা অভিজ্ঞতা 57

প্রার্থী: বেনামী
বিষয়: সাধারণ/অন্যান্য
জেলা: লক্ষ্মীপুর রামগতি উপ
বোর্ড: স্যারঃ- হ্যাঁ ভিতরে আসুন।(ে ৩ জন স্যার ছিলেন)ডিসি স্যার ছিলেন না।

বোর্ডের প্রশ্ন ও উত্তর

প্র Board Member
ভাইবা অভিজ্ঞতা বিষয়ঃ- রাষ্ট্রবিজ্ঞান
প্র Candidate
নমস্কার স্যার,ভিতরে আসতে পারি?
প্র Candidate
সামনে এগিয়ে গেলাম এবং আমার কাগজপত্র গুলো স্যারকে এগিয়ে দিলাম। স্যারঃ- কাগজপত্র গুলো দেখতে দেখতে আমাকে বসতে বল্লেন।
প্র Candidate
খুব সাইলেন্টলি বসলাম। স্যারঃ- কত সালে অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন?
প্র Candidate
২০১৫ ও ২০১৬ সালে স্যার। স্যারঃ- তাহলে অনেক বছর হয়ে গেলো।বর্তমানে কোন চাকুরিতে আছেন?
প্র Candidate
না স্যার, তবে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরির করেছিলাম। মায়ের অসুস্থতার কারনে ছেড়ে দিতে হয়েছিলো। স্যারঃ-কেন আপনারতো তাহলে চাকরিটা আরো বেশি দরকার ছিলো।
প্র Candidate
স্যার আমার পরিবারের আমি আর মা। মাকে দেখাশোনা করার মত আর কেউ নেই। স্যারঃ-কেন আপনার বাবা?
প্র Candidate
স্যার আমার জন্মের ৫ মাসের মাথায় বাবা মারা যায়। স্যারিঃ-দুঃখিত,তো আপনার আর কোন ভাই/বোন নেই?
প্র Candidate
স্যার আমিই একা, আমার জন্মের পরেই আমার বাবা দেহত্যাগ করে। স্যারঃ-তো আপনার মা আর কোথাও যায় নি?
প্র Candidate
না স্যার আমার মা আমাকে নিয়েই ছিলেন দুঃখ-কষ্টে জীবন কাটিয়ে আমাকে এতো দূর এনেছেন। স্যারঃ- বলুন রাষ্ট্রের উপদান কয়টি ও কী কী?
প্র Candidate
(উত্তর দিলাম) স্যারঃ- সার্বভৌমত্ব কি?
প্র Candidate
(উত্তর দিলাম) স্যারঃ- সার্বভৌমত্বের ইংরেজী কি?
প্র Candidate
কনফিজ ছিলাম তাই স্যারি বল্লাম। স্যারঃ- বলুনতো সংবিধান কি ও তার মূলনীতি কী কী?
প্র Candidate
খুব সুন্দর ভাবে উত্তর দিলাম। স্যারঃ-সরকারের বিভাগ কয়টি ও কী কী?
প্র Candidate
(উত্তর দিলাম) স্যারঃ-আইন বিভাগের প্রধান কে?
প্র Candidate
(ভুল বলেছিলাম সম্ভবত) স্যারঃ-মৌলিক অধিকার ও চাহিদা গুলোর মধ্যে পার্থক্য কি?
প্র Candidate
উত্তর দিলাম তবে মনে হয়েছিলো ওনাদের মনের মত করে বলতে পারিনি। স্যারঃ-এখন বৃষ্টি হবে ইংরেজি অনুবার করুন?
প্র Candidate
উত্তর দিলাম স্যারঃ-বাংলাদেশ সম্পর্কে ইংরেজি কয়েকটি বাক্য বলুন?
প্র Candidate
৫/৬ লাইন বলার পর স্যার বলে থামুন। স্যারঃ-একটা গান করুন?
প্র Candidate
আমি বাংলার গান গাই(গানটা গাইলাম) স্যারঃ-আপনার গানের গলাটা সুন্দর, আরেকটা শুরু করুন
প্র Candidate
জন্ম আমার ধন্য হলো মা গো-------- স্যারঃ-সুন্দর হয়েছে,ঠিকাছে এবার আসতে পারেন।
প্র Candidate
নমস্কার, ধন্যবাদ স্যার